00017161715 দেই) । আপনি কি জানেন না যে, আল্লাহ্ সব কিছুর উপর ক্ষমতাবান । ১০৭.আপনি কি জানেন না যে, আসমান | 181৬4024862 ও যমীনের সার্বভৌমত্ব একমাত্র ৪5460559344 আল্লাহ্রঃ আর আল্লাহ্ ছাড়া তোমাদের কোন অভিভাবকও নেই, নেই সাহায্যকারীও | ১০৮.তোমরা কি তোমাদের রাসূলকে (3৩৫%42৮155065685 সেরপ প্রশ্ন করতে চাও যেরপ প্রশ্ন পর 5252508 0552 পূর্বে মুসাকে করা হয়েছিল)? আর (১) এই আয়াতে কুরআনী আয়াত রহিত হওয়ার সস্তাব্য সকল প্রকারই সন্নিবেশিত হয়েছে । অভিধানে 'নস্খ"” শব্দের অর্থ দূর করা, লেখা, স্থান পরিবর্তন করে অন্যত্র নিয়ে যাওয়া । আয়াতে “নস্খ' শব্দ দ্বারা বিধি-বিধান দূর করা - অর্থাৎ রহিত করাকে বুঝানো হয়েছে । এ কারণেই হাদীস ও কুরআনের পরিভাষায় এক বিধানের স্থলে অন্য বিধান প্রবর্তন করাকে “নস্খ' বলা হয় । অন্য বিধান' টি কোন বিধানের বিলুপ্তি ঘোষণাও হতে পারে, আবার এক বিধানের পরিবর্তে অপর বিধান প্রবর্তনও হতে পারে । [ইবনে কাসীর] (২) এ আয়াতে মুসা আলাইহিস সালামের কাছে তার সাথীরা কি চেয়েছিল, তা ব্যাখ্যা করে বলা হয়নি । সেটা অন্য আয়াতে বিস্তারিত এসেছে । বলা হয়েছে, “কিতাবীগণ আপনার কাছে তাদের জন্য আসমান হতে একটি কিতাব নাযিল করতে বলে; তারা মুসার কাছে এর চেয়েও বড় দাবী করেছিল । তারা বলেছিল, “আমাদেরকে প্রকাশ্যে আল্লাহকে দেখাও |” [সুরা আন-নিসা: ১৫৩] অন্য বর্ণনায় ইবনে আববাস বলেন, রাফে' ইবনে হারিমলাহ এবং ওয়াহাব ইবনে যায়েদ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলল যে, হে মুহাম্মদ! আমাদের জন্য একটি কিতাব আসমান থেকে নাধিল করে আন, যা আমরা পড়ে দেখব । আর আমাদের জন্য যমীন থেকে প্রত্রবণ প্রবাহিত করে দাও । যদি তা কর তবে আমরা তোমার অনুসরণ করব ও তোমার সত্যয়ন করব ৷ তখন এ আয়াত নাযিল হয় ।[আত-তাফসীরুস সহীহ] সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অযথা প্রশ্ন করা উচিত নয় | হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এ মুসলিম সবচেয়ে বড় অপরাধী, যে হারাম নয় এমন কোন বিষয় সম্পর্কে প্রশ্ন করার কারণে সেটি হারাম করে দেয়া হয় ।” [বুখারী: ৭২৮৯, মুসলিম: ২৩৫৮] রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন “যতক্ষণ আমি তোমাদেরকে কিছু না বলি ততক্ষণ
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।