Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তারা কি আমাকে দেশান্তর করবে?” ওরাকা বলেন, হ্যাঁ, করবে । তুমি যা নিয়ে এসেছ, অতীতে যিনিই তা নিয়ে এসেছেন তার সাথেই শত্রুতা করা হয়েছে । যদি আমি সে দিন পাই, তবে তোমাকে প্রবলভাবে সাহায্য করব ।' এই সাক্ষাতের কিছু সময় পর ওরাকা মারা যান । তবে সমগ্র আল-কুরআনুল কারীম একবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয় নি, যেভাবে পূর্ববর্তী নবীগণ (আলাইহিমুস সালাম) -এর কিতাবসমূহ নাযিল হয়েছিল । বরং তা পৃথক পৃথকভাবে তেইশ বছর যাবৎ নাধিল হয়েছে । একবারে সম্পূর্ণ একটি সুরা কিংবা একটি সুরার কয়েকটি আয়াত নাধিল হতো । আল-কুরআনুল কারীম পৃথক পৃথকভাবে নাষিল হওয়ার হেকমত হচ্ছে জ্বীল আলাইহিসসালাম কর্তৃক পুনঃপুনঃ ওহী নাধিল হওয়ার মাধ্যমে নবী মুহাম্মাদ সান্রাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের অন্তর সুদৃঢ় করা, তাকে মযবুত করা এবং তাকে সাহায্য করা; যাতে করে তাকে রাসূল হিসেবে প্রেরণের প্রাথমিক পর্যায়ে তিনি যা নিয়ে এসেছেন তার প্রতি মুশরিকদের একগুঁয়েমি ও বিরোধিতার মুকাবেলা করতে তিনি অধিক সক্ষম ও স্থির-চিত্ত হতে পারেন । আল্লাহ্‌ সুবহানাহু বলেন, ক€5255555-51595852806 585 অঠরাসণি 2৫5৯ [1:3১] “ আর কাফেররা বলে, “সমগ্র কুরআন তার কাছে একবার নাধিল হলো না কেন? এভাবেই আমরা নাযিল করেছি আপনার হৃদয়কে তা দ্বারা মযবৃত করার জন্য এবং তা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করেছি ।” |আল-ফুরব্বান: ৩২] পৃথক পৃথকভাবে আল-কুরআনুল কারীম নাযিল হওয়ার মাঝে আরেকটি শিক্ষামূলক মহান উদ্দেশ্য ও হেকমত রয়েছে; তা হচ্ছে, দ্বীনের হুকুম-আহকাম সম্পর্কে জানা ও আমল করার ক্ষেত্রে ঈমানদারদের পর্যায়ক্রমিক সুযোগ দান করা; যাতে করে তাদের জন্য দ্বীন জানা ও বুঝা এবং পূর্বে তারা যে অজ্ঞতা, কুফর ও শিরকের অন্ধকারে ছিল তা থেকে ঈমান, তওহীদ ও জ্ঞানের আলোয় বের হয়ে আসা সহজ হয় । তিন. আল-কুরআনুল কারীম লিপিবদ্ধকরণ: যেকোনো ভাষ্য সংরক্ষণের একটি গুরুত্পূর্ণ মাধ্যম হচ্ছে, লিপিবদ্ধকরণ | কারণ, যে কথা লিখে রাখা হয় না তা ভুলে যাওয়ার

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।