00017161715 তা সত্বেও তারা ফিরিশ্তাদ্ধয়ের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সাথে সম্পর্ক রাখা হয় এবং তাদের পছন্দনীয় কাজের মাধ্যমে তাদের নৈকট্য অর্জন করা হয় । (দুই) এতে গায়েবী ইলম ও তাতে আল্লাহ্র সাথে শরীক হবার দাবী করা হয় । আবার কখনো কখনো জাদুকরকে বিশেষ ক্ষমতার অধিকারী হিসেবে বিশ্বাস করা হয়। এ সবগুলোই মূলতঃ ভ্রষ্টতা ও কুফরী ৷ তাই কুরআনুল কারীমে জাদুকে সরাসরি কুফরী-কর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে । জাদু ও মুঁজিযার পার্থক্যঃ নবীগণের মু'জিযা দ্বারা যেমন অস্বাভাবিক ও অলৌকিক ঘটনাবলী প্রকাশ পায়, জাদুর মাধ্যমেও তেমনি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় ৷ ফলে মূর্খ লোকেরা বিভ্রান্তিতে পতিত হয়ে জাদুকরদেরকেও সম্মানিত ও মাননীয় মনে করতে থাকে । এ কারণে এতদুভয়ের পার্থক্য বর্ণনা করা দরকার । মু'জিযা প্রাকৃতিক কারণ ছাড়াই সরাসরি আল্লাহ্র কাজ আর জাদু অদৃশ্য প্রাকৃতিক কারণের প্রভাব | এ পার্থক্যটিই মুঁজিযা ও জাদুর স্বরূপ বুঝার পক্ষে যথেষ্ট | কিন্তু তা সত্বেও এখানে একটি প্রশ্ন থেকে যায় যে, সাধারণ লোক এই পার্থক্যটি কিভাবে বুঝবে? কারণ, বাহ্যিক রূপ উভয়েরই এক | এ প্রশ্নের উত্তর এই যে, মুজযা ও কারামত এমন ব্যক্তিবর্গের দ্বারা প্রকাশ পায়, যাদের আল্লাহ্ভীতি, পবিত্রতা, চরিত্র ও কাজকর্ম সবার দৃষ্টির সামনে থাকে । পক্ষান্তরে জাদু তারাই প্রদর্শন করে, যারা নোংরা, অপবিত্র এবং আল্লাহ্র যিক্র থেকে দূরে থাকে | এসব বিষয় চোখে দেখে প্রত্যেকেই মু'জিযা ও জাদুর পার্থক্য বুঝতে পারে । নবীগণের উপর জাদু ক্রিয়া করে কি না? এ প্রশ্নের উত্তর হবে ইতিবাচক । কারণ, পূর্বেই বর্ণিত হয়েছে যে, জাদু প্রকৃতপক্ষে প্রাকৃতিক কারণের প্রভাব ৷ নবীগণ প্রাকৃতিক কারণের প্রভাবে প্রভাবান্থিত হন। এটা নবুওয়াতের মর্যাদার পরিপন্থী নয়। সবাই জানেন, বাহ্যিক কারণ দ্বারা প্রভাবান্বিত হয়ে নবীগণ ক্ষুধা-তৃষ্তায় কাতর হন, রোগাক্রান্ত হন এবং আরোগ্য লাভ করেন । তেমনিভাবে জাদুর অদৃশ্য কারণ দ্বারাও তারা প্রভাবান্ধিত হতে পারেন । সহীহ্ হাদীস দ্বারা প্রমাণিত রয়েছে যে, ইয়াহুদীরা রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম-এর উপর জাদু করেছিল এবং সে জাদুর কিছু প্রতিক্রিয়াও প্রকাশ পেয়েছিল । ওহীর মাধ্যমে তা জানা সম্ভব হয়েছিল এবং জাদুর প্রভাব দূরও করা হয়েছিল । [দেখুন, বুখারী: ৩২৬৮, মুসলিম: ২১৮৯] তাছাড়া, মুসা “আলাইহিস্ সালাম-এরও জাদুর প্রভাবে প্রভাবান্বিত হওয়ার ঘটনা কুরআনেই উল্লেখিত রয়েছে 9%43$8255168% (এবং 2৮১5৯ [ত্বাহাঃ ৬৬-৬৭] জাদুর কারণেই মুসা 'আলাইহিস্ সালাম-এর মনে ভীতির সঞ্চার হয়েছিল । [মা'আরিফুল কুরআন]
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।