৯২. (১) (২) 00017161715 নবীদেরকে হত্যা করেছিলে)? অবশ্যই মুসা তোমাদের কাছে 5835 55৩প্র স্পষ্ট প্রমাণসহণ) এসেছিলেন, | 5$55:05585 55৬ “আমরা শুধু তাওরাতের প্রতিই ঈমান আনব, অন্যান্য গ্রন্থের প্রতি ঈমান আনব না» ইয়াহুদীদের এ উক্তি সুস্পষ্ট কুফর | সেই সাথে তাদের উক্তি “যা (তাওরাত) আমাদের প্রতি নাধিল করা হয়েছে | - এ থেকে প্রতিহিংসা বুঝা যায় । এর পরিস্কার অর্থ হচ্ছে এই যে, অন্যান্য গ্রন্থ যেহেতু আমাদের প্রতি নাধিল করা হয়নি, কাজেই আমরা সেগুলোর প্রতি ঈমান আনব না । আল্লাহ্ তা'আলা তিন পন্থায় তাদের এ উক্তি খণ্ডন করেছেন । প্রথমতঃ অন্যান্য গ্রন্থের সত্যতা ও বাস্তবতা যখন অকাট্য দলীল দ্বারা প্রমাণিত, তখন সেগুলো অস্বীকার করার কোন কারণ থাকতে পারে না । অবশ্য দলীলের মধ্যে কোন আপত্তি থাকলে তারা তা উপস্থিত করে দূর করে নিতে পারত । অহেতুক অস্বীকার করার কোন অর্থ হয় না । দ্বিতীয়তঃ অন্যান্য গ্রন্থের মধ্যে একটি হচ্ছে কুরআনুল কারীম, যা তাওরাতেরও সত্যায়ন করে। সুতরাং কুরআনুল কারীমকে অস্বীকার করলে তাওরাতের অস্বীকৃতিও অপরিহার্য হয়ে পড়ে । তৃতীয়তঃ আল্লাহ্র সকল গ্রন্থের মতেই নবীদের হত্যা করা কুফর | তোমাদের সম্প্রদায়ের লোকেরা কয়েকজন নবীকে হত্যা করেছে । অথচ তারা বিশেষভাবে তাওরাতের শিক্ষাই প্রচার করতেন । তোমরা সেসব হত্যাকারীকেই নেতা ও পুরোহিত মনে করেছ । এভাবে কি তোমরা তাওরাতের সাথেই কুফরী করনি? সুতরাং তাওরাতের প্রতি তোমাদের ঈমান আনার দাবী অসার প্রমাণিত হয় । মোটকথা, কোন দিক দিয়েই তোমাদের কথা ও কাজ শুদ্ধ ও সামঞ্জস্যপূর্ণ নয় । পরবর্তী আয়াতে আরও কতিপয় যুক্তির দ্বারা ইয়াহুদীদের দাবী খণ্ডন করা হয়েছে । [মা'আরিফুল কুরআন] এ আয়াতে “স্পষ্ট প্রমাণ” কি তা ব্যাখ্যা করে বলা হয় নি। অন্য আয়াতে সেটা এসেছে । যেমন, বলা হয়েছে, “ তারপর আমরা তাদেরকে তুফান, পঙ্গপাল, উকুন, ভেক ও রক্ত দ্বারা ক্রিষ্ট করি । এগুলো স্পষ্ট নিদর্শন; কিন্তু তারা অহংকারীই রয়ে গেল, আর তারা ছিল এক অপরাধী সম্প্রদায়” [সূরা আল-আ'রাফ: ১৩৩] আরও বলা হয়েছে, “তারপর মুসা তার হাতের লাঠি নিক্ষেপ করল এবং সাথে সাথেই তা এক অজগর সাপে পরিণত হল এবং তিনি তার হাত বের করলেন আর সাথে সাথেই তা দর্শকদের কাছে শুভ্র উজ্্বল দেখাতে লাগল” [সুরা আল-আ'রাফ: ১০৭-১০৮] আরও এসেছে, “তারপর আমরা মূসার প্রতি ওহী করলাম যে, আপনার লাঠি দ্বারা সাগরে আঘাত করুন । ফলে তা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মত হয়ে গেল” [সূরা আশ-শু“আরা: ৬৩] অনুরূপ আরও কিছু আয়াতে ।
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।