৬৬. (১) (২) (৩) 00017161715 জেনেছিলে১) । ফলে আমরা তাদেরকে বলেছিলাম, “তোমর৷ ঘৃণিত বানরে পরিণত হও* | অতএব আমরা এটা করেছি তাদের ৩৬০০৩০৩৩১৪৩ সমকালীন ও পরবতীদের জন্য দৃষ্টান্ত 9560252 মূলক শাস্তি) ৷ আর মুত্তাকীদের জন্য উপদেশম্বরূপ€ত্)। আয়াতে বর্ণিত এ ঘটনাটি দাউদ “আলাইহিস্ সালাম-এর আমলেই সংঘটিত হয় । ইসরাঈল-বংশধরদের জন্য শনিবার ছিল পবিত্র এবং সাপ্তাহিক উপাসনার জন্য নির্ধারিত দিন । এ দিন মৎস শিকার নিষিদ্ধ ছিল । তারা সমুদ্রোপকূলের অধিবাসী ছিল বলে মৎস শিকার ছিল তাদের প্রিয় কাজ । তারা প্রথম প্রথম কলা-কৌশলের অন্তরালে এবং পরে সাধারণ পদ্ধতিতে ব্যাপকভাবে মৎস শিকার করতে থাকে | এতে তারা দুই দলে বিভক্ত হয়ে যায় । একদল ছিল সৎ ও বিজ্ঞ লোকদের । তারা এ অপকর্মে বাধা দিলেন । কিন্তু প্রতিপক্ষ বিরত হলো না । অবশেষে তারা এদের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে পৃথক হয়ে গেলেন । এমনকি বাসস্থানও দুই ভাগে ভাগ করে নিলেন । একভাগে অবাধ্যরা বসবাস করতো আর অপর ভাগে সৎ ও বিজ্ঞজনেরা বাস করতেন | একদিন তারা অবাধ্যদের বস্তিতে অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করলেন । অতঃপর সেখানে পৌছে দেখলেন যে, সবাই বিকৃত হয়ে বানরে রূপান্তরিত হয়ে গেছে। কাতাদাহ্ বলেন, তাদের যুবকরা বানরে এবং বৃদ্ধরা শুকরে পরিণত হয়ে গিয়েছিল । রূপান্তরিত বানররা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতো এবং তাদের কাছে এসে অঝোরে অশ্রু বিসর্জন করতো । হাদীসে এসেছে, জনৈক সাহাবী একবার রাসূল সান্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেনঃ “ইয়া রাসূলাল্লাহ! আমাদের যুগের বানর ও শুকরগুলো কি সেই রূপান্তরিত ইয়াহুদী সম্প্রদায়? তিনি বললেন, “আল্লাহ্ তা'আলা যখন কোন সম্প্রদায়কে ধ্বংস করেন অথবা তাদেরকে শাস্তি দিয়ে থাকেন তখন তিনি তাদের অবশিষ্ট বংশধর রাখেন না। বস্তুতঃ বানর ও শুকর পৃথিবীতে তাদের পূর্বেও ছিল” । [মুসলিমঃ ২৬৬৩] সুতরাং বর্তমান বানরদের সাথে রূপান্তরিত বানর ও শুকরের কোন সম্পর্ক নেই । [দেখুন, আত-তাফসীরুস সহীহ] যেমনিভাবে এ ধারণা করারও কোন সুযোগ নেই যে, মানুষ কোন এক সময় বানরের বংশধর ছিল ৷ এ তাফসীর আবুল আলীয়াহ থেকে বর্ণিত । পক্ষান্তরে মুজাহিদ এ আয়াতের তাফসীরে বলেন, এর অর্থ “আমরা এটাকে তাদের এ ঘটনার পূর্বের গুনাহ এবং এ ঘটনার গোনাহের জন্য শাস্তি হিসেবে নির্ধারণ করে দিলাম ।]আত-তাফসীরুস সহীহ] অর্থাৎ আল্লাহ্ তাদের শাস্তি দুনিয়াতেই দিয়ে দিলেন । এ ঘটনা মুত্তাকীদের জন্য উপদেশস্বরূপ কিয়ামত পর্যন্ত থাকবে । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইয়াহুদীরা যে অন্যায় করেছে তোমরা তা করতে
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।