৪৯. (১) 00017161715 আর স্মরণ কর, যখন আমরা | 2625505580)185285 ফির'আউনের বংশ হতে তোমাদেরকে | 64880616562 নিষ্কৃতি দিয়েছিলাম, তারা | 5%55%6535924535885 তোমাদেরকে মর্মীন্তিক শাস্তি দিত। তোমাদের পুত্রদের যবেহ করে ও তোমাদের নারীদের বাঁচিয়ে রাখত | ১) একজনের পরিবর্তে অন্যজন স্বতঃস্ফুর্তভাবে শাস্তি ভোগ করে । আল্লাহ্ তা'আলা এখানে “কেউ কারো পক্ষ থেকে আদায় করে না” বলে কেয়ামতের দিন এমন কিছু ঘটার সম্ভাবনা নাকচ করে দেন । ২) অথবা, একজনের জন্য অপরজন সুপারিশ করে শাস্তি থেকে মুক্তির ব্যবস্থা করে । আল্লাহ্ তা'আলা এ সম্ভাবনাও নাকচ করে বলেনঃ “কারো সুপারিশ গ্রহণ করা হবেনা । ৩) অথবা, বিনিময় আদায়ের মাধ্যমে কেউ কেউ শাস্তি থেকে মুক্তি পেতে চায় ৷ সে বিনিময় দু'ধরনের হতে পারে, ক) অন্যের কাছ থেকে কিছু সওয়াব লাভ করে তার বিনিময়ে মুক্তির ব্যবস্থা করা ৷ খ) টাকা-পয়সা ইত্যাদির বিনিময়ে মুক্তির ব্যবস্থা করা । আল্লাহ্ তাআলা “কারো কাছ থেকে বিনিময় গৃহীত হবে না”, এ কথা বলে এমন সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন । ৪) অথবা, শাস্তির হুকুমের বিপরীতে অপরাধীকে সাহায্যকারী দল থাকে, যারা তাকে তা না মানতে বা তার শাস্তি লাঘব করতে সাহায্য করে থাকে | আল্লাহ্ তা'আলা “আর তারা কোন প্রকার সাহায্যপ্রাপ্তও হবে না” এ কথা দ্বারা এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন । এর কারণ হচ্ছে, তারা ঈমান আনেনি । কিন্তু যদি তাদের ঈমান থাকত তবে শর্ত সাপেক্ষে এ চারটির কোন কোনটি কাজে আসত | সেগুলোর কোনটাই কার্যকর হবে না । কোন ব্যক্তি ফিরআউনের নিকট ভবিষ্যদ্বাণী করেছিল যে, ইসরাঈল বংশে এমন এক ছেলের জন্ম হবে, যার হাতে তোমার রাজ্যের পতন ঘটবে । এজন্য ফির“আউন নবজাত পুত্রসন্তানদেরকে হত্যা করতে আরম্ভ করলো । আর যেহেতু মেয়েদের দিক থেকে কোন রকম আশংকা ছিল না, সুতরাং তাদের সম্পর্কে নিশ্চুপ রইলো । দ্বিতীয়তঃ এতে তার নিজস্ব একটি মতলবও ছিল যে, সে স্ত্রীলোকদেরকে দিয়ে ধাত্রী- পরিচারিকার কাজও করানো যাবে । সুতরাং এ অনুকম্পাও ছিল উদ্দেশ্যপ্রণোদিত | এখানে উল্লেখিত হত্যাকাণ্ড থেকে অব্যাহতি দানের কথা বুঝানো হয়েছে, যা এক অনুগ্রহ ও নেয়ামত । আর নেয়ামতের ক্ষেত্রেই শুকরিয়া বা কৃতজ্ঞতার পরীক্ষা হয় । এত বড় নে'আমতের শুকরিয়া স্বরূপ নবীগণ কি করেছেন? হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদীনা আগমন করলেন, তখন দেখলেন যে, ইয়াহুদীরা মহররমের দশ তারিখের সাওম পালন করছে । তিনি তাদেরকে বললেন,
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।