৮৪ তিরমিযী শরীফ আরম করলাম ঃ হে আবূ আবদুর রহমান! (আবদুল্লাহ্ ইব্ন উমর (রা.)-এর উপনাম) একদল লোক এমন আছে যারা কুরআন পাঠ করে, ইলম চর্চা করে বটে কিন্তু তারা মনে করে তাকদীর বলতে কিছুই নেই। সবকিছু তাৎক্ষণিক ভাবে ঘটে । তিনি বললেন £ এদের সঙ্গে তোমার যখন সাক্ষাৎ হবে তখন বলে দিবে যে, তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই এবং তারাও আমার সঙ্গে সম্পর্কহীন। যে সত্তার নামে আবদুল্লাহ্ কসম করে সেই সত্তার (আল্লাহ্ তাআলা) কসম তাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও আল্লাহ্র পথে ব্যয় করে তবুও তাকদীরের ভাল-মন্দ আল্লাহ্র থেকেই হয় এই কথার উপর ঈমান না আনা পর্যন্ত তার কিছুই কবুল করা হবে না। ইয়াহ্ইয়া বলেন ঃ এরপর তিনি হাদীছ বর্ণনা করতে শুরু করলেন ।,বললেন ঃ উমর ইব্ন খাত্তাব রো.) বলেছেন £ আমরা একদিন রাসূলুল্লাহ্ পল -এর নিকট হাযির ছিলাম । এমন সময় হঠাৎ এক লোক এসে হাধির হল, তার কাপড় ছিল সাদা ধবধবে আর চুল ছিল কাল কুচকুচে । তার মধ্যে সফরের কোন চিহ্ পরিলক্ষিত হচ্ছিল না। কিন্তু আমাদের কেউই তাকে চিনতে পারছিল না। তিনি নবী প্লশ্্র -এর কাছে এলেন এবং নিজের দুই হাটু নবী ল্শ্র -এর দুই হাটুর সঙ্গে লাগিয়ে বসে পড়লেন । তারপর বললেন ঃ হে মুহাম্মাদ! ' ঈমান কি? নবী লু বললেন ঃ তুমি আল্লাহ্র উপর, তার ফেরেশতা, কিতাব, রাহ তাকদীরের ভাল-মন্দ তার পক্ষ থেকেই হয় সেই কথার উপর বিশ্বীস স্থাপন করবে। লোকটি বললেন ঃ ইসলাম কি? তিনি বললেন ঃ এই কথার সাক্ষ্য প্রদান যে, আল্লাহ্ ছাড়া কোন ইলাহ্ নেই, মুহাম্মদ তার বান্দা ও তার রাসূল, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, বায়তুল্লাহ্র হজ্জ করা, রমযানের সিয়াম পালন করা । লোকটি বললেন ঃ ইহসান কি? তিনি বললেন ঃ এমনভাবে আল্লাহ্র ইবাদত করবে যেন তুমি তীকে প্রত্যক্ষ করছ। যদি তুমি তীকে না-ও দেখ তবে তিনি তো তোমাকে দেখছেন। উমর রো.) বলেন £ এই লোকটি প্রতিটি বিষয়েই রাসূলুল্লাহ্ লী -কে বলছিল, “আপনি ঠিক বলেছেন” । লোকটির এই আচরণে আমরা বিস্মিত বোধ করছিলাম যে, তিনিই প্রশ্ন করছেন আবার তিনিই তা সত্যায়িত করছেন। লোকটি বললেন ঃ কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ্ প্র বললেন ঃ এই বিষয়ে প্রশ্নকর্তা অপেক্ষা জিজ্ঞাসিত জন অধিক অবহিত নন । লোকটি বললেন £ এর আলামত কি? তিনি বললেন £ তা হল, দাসী তার প্রভুর জননী হবে । আর খালি পা, খালি দেহ, দরিদ্র মেষ পালকদেরকে বিরাট বিরাট অষ্টালিকার প্রতিযোগিতায় গর্বিত দেখতে পাবে। উমর (রা.) বলেন ঃ এর তিন দিন পর নবী ল্্র -এর সঙ্গে আমার সাক্ষাত হয় । তখন তিনি বললেন, হে উমর। তুমি কি জান এই প্রশ্বকারী কে? তিনি জিব্রীল। তিনি তোমাদের দীনী বিষয় শিক্ষা দিতে এসেছিলেন। আহমদ ইব্ন মুহাম্মাদ (র.) কাহমাস ইব্ন হাসান (র.) থেকে এই সনদেই উক্ত মর্মে অনুরূপ বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইব্ন মুছান্না রে.)... কাহমাস (র.) থেকে এই সনদে উক্ত মর্মে অনুরূপ বর্ণনা করেছেন। এই বিষয়ে তালহা ইব্ন উবায়দুল্রাহ্, আনাস ইব্ন মালিক ও আবু হুরায়রা (রা.) থেকেও হাদীছ বর্ণিত আছে। হাদীছটি সাহীহ-হাসান। দ/৬/.21100901179,.0017
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।