৪৬ তিরমিযী শরীফ মুসলিমরাই অবশিষ্ট থাকবে । তখন রাব্বুল আলামীন তাদের সামনে প্রকাশিত হবেন। বলবেন 8 তোমরা অন্যান্য লোকদের অনুসরণ করলে না কেন? মুসলিমরা বলবে ঃ নাউযুবিল্লাহ, আল্লাহ্র কাছে আমরা পানাহ চাই, আল্লাহ্র কাছে পানাহ চাই। আল্লাহই আমাদের রব । আমাদের রবকে না দেখা পর্যন্ত এখানেই আমরা অবস্থান করব । তখন তিনিই তাদের নির্দেশ দিবেন এবং সুদৃঢ় রাখবেন। এরপর তিনি অন্তরালে চলে যাবেন । আবার তিনি প্রকাশিত হবেন। বলবেন £ তোমরা অন্যান্য লোকদের অনুসরণ করলে না কেন? তারা বলবে ঃ নাউযুবিল্লাহ্, আল্লাহ্র কাছে আমরা পানাহ চাই, আল্লাহ্র কাছে পানাহ চাই । আল্লাহই আমাদের রব । আমাদের রবকে না দেখা পর্যন্ত এখানেই আমরা অবস্থান করব। তখন তিনিই তাদের নির্দেশ দিবেন এবং সুদৃঢ় রাখবেন। সাহাবীগণ বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি তাকে দেখব? রাসূলুল্লাহ্ লব বললেন £ উন তাহ হ্যা হয়? তারা বললেন ঃ না, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন ঃ এঁ সময় তাকে দেখতেও তোমাদের কোন ধাক্কাধাক্কি হবে না। অতঃপর আল্লাহ্ তাআলা অন্তরালে চলে যাবেন । পরে আবার প্রকাশিত হবেন এবং নিজের পরিচয় জ্ঞাপন করবেন। বলবেন £ আমিই তোমাদের রব । আমার পেছনে তোমরা চল । মুসলিমরা উঠে দীড়াবে । পুল-সিরাত স্থাপন করা হবে । এর উপর দিয়ে দ্রুতগামী অশ্ব ও উট্ট্রের ন্যায় তারা অতিক্রম করে যাবে । তাদের ধ্বনি হবে “সাল্লিম সাল্লিম” -_ রক্ষা কর, রক্ষা কর। জাহান্নামীরা বাকী থেকে যাবে । তাদের এক বিরাট বাহিনীকে এতে নিক্ষেপ করা হবে । পরে জাহান্নামকে বলা হবে, তোর পেট ভরেছে কি? জাহান্নাম বলবে ঃ আরো আছে কি? এরপর এতে আরো একদল নিক্ষেপ করা হবে । বলা হবে ঃ তোর ভরেছে কি? জাহান্নাম বলবে £ আরো আছে কি? যখন তাতে সব কিছু ভরা শেষ হয়ে যাবে তখন দয়াময় রহমান তাতে তার কুদরতের পা স্থাপন করবেন। এটি পরম্পর সংকুচিত হয়ে যাবে । পরে তিনি বলবেন ঃ হলো তো। জাহান্নাম বলবে ঃ কাত কাত -_ হয়েছে হয়েছে। আল্লাহ্ তা'আলা জান্নাতীদেরকে জান্নাতে এবং জাহান্নামীদেরকে জাহান্নামে দাখিল করে দিবেন। তখন মওতকে গলায় কাপড় বেঁধে টেনে নিয়ে আসা হবে এবং জান্নাতবাসী ও জাহান্নামবাসীদের মাঝে অবস্থিত প্রাচীরে সেটিকে রাখা হবে। পরে ডাক দেয়া হবে। হে জান্নাতবাসীগণ! তারা ভীত-সন্ত্স্ত হয়ে নিজ নিজ আবাস থেকে বের হয়ে আসবে । পরে আবার ডাক দেয়া হবে, হে জাহান্নামবাসীগণ! তারা শাফাআতের আশায় আশাবিত হয়ে খুশীতে নিজ নিজ আবাস থেকে বের হয়ে আসবে । যা হোক, পরে জান্নাতবাসী ও জাহান্নামবাসীদের বলা হবে £ তোমরা এটাকে চিন? এরা ওরা সবাই বলবে £ আমরা একে চিনেছি। এ-ই হল মৃত্যু যা আমাদের উপর ন্যাস্ত করে দেওয়া হয়েছে। পরে এটি শোয়ানো হবে এবং এ প্রাচীরের উপর এটিকে যবেহ করে দেওয়া হবে। এরপর বলা হবে ঃ হে জাননাতবাসীগণ! অনন্তকালের জন্য হল তোমাদের এই জান্নাত, মৃত্যু নেই আর । হে জাহান্নামবাসীগণ! অনন্তকালের জন্য হল তোমাদের এই জাহান্নাম, মৃত্যু নেই আর। হাদীছটি হাসান-সাহীহ। নবী পুরু থেকে এইরূপ বহু রিওয়ায়ত বর্ণিত আছে যেগুলোতে দীদারের বিষয় অর্থাৎ মানুষেরা তাদের দ/ড্/.21100901179,.00170
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।