Tirmizi Shareef Bangla : Imam At-Tirmidhi — tirmizi5
/ ৫২৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশকের কথা ইসলাম এই মহাবিশ্বের অ্টা আল্লাহ্‌ তা'আলার মনোনীত একমাত্র দীন বা জীবনব্যবস্থা ৷ এটি বর্তমান বিশ্বে বিদ্যমান ও ব্যাপকভাবে অনুসৃত ধর্মসমূহের মধ্যে দ্রুত বর্ধনশীল একটি ধর্ম। একবিংশ শতাব্দীর একেবারে গোড়ায় এসে চৌদ্দশ' বছরের ব্যবধানে এর অনুসারীর সংখ্যা দাড়িয়েছে প্রতি ' একশ মানব সন্তানের মধ্যে উনত্রিশ জন। পৃথিবীর এমন কোনো মানব অঞ্চল নেই যেখানে এই ধর্মের কোনো অনুসারী নেই। ইসলামী শরী'আত তথা জীবনবিধানের মূল উৎস আল্লাহ্‌ তা'আলার কালাম কুরআন মজীদের পর মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর পবিত্র হাদীসের স্থান । মহানবী (সা)-এর পবিভ্র মুখনিঃসৃত বাণী, তার কর্ম এবং মৌন সমর্থন ও অনুমোদন হচ্ছে হাদীস বা সুন্নাহ্‌ । পবিত্র কুরআনের ব্যাখ্যা এবং ইসলামী শরী“আতের বিভিন্ন হুকুম-আহকাম ও দিকনির্দেশনার জন্য হাদীসের বিকল্প নেই। এইজন্য হাদীস হচ্ছে ইসলামী শরীয়ার দ্বিতীয় উৎস। . মহানবী (সা)-এর আমলে এবং তার তিরোধানের অব্যবহিত পরে মুসলিম দিঘ্বিজয়ীরা ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন। এ সময় দুর্গম পথের অমানুষিক কষ্ট স্বীকার করে যে কয়জন অসাধারণ মেধাসম্পন্ন ব্যক্তি হাদীস সংকলন ও সংরক্ষণের জন্য কঠোর পরিশ্রম ও সাধনা করেছেন তাদের মধ্যে সিহাহ্‌ সিত্াহ্‌র অন্তর্ভুক্ত হাদীসগ্রন্থ জামি'আত্-তিরমিযী বা তিরমিযী শরীফের সংকলক হযরত হাফিঘ আবু “ঈসা মুহাম্মদ ইব্‌ন “ঈসা ইব্‌ন সাওরা ইব্‌ন শাদ্দাদ আত-তিরমিযী (র) অন্যতম । এই গ্রন্থে মোট ৩৮১২টি হাদীস সংকলিত হয়েছে । ইমাম তিরমিযী এই গ্রন্থ সংকলনের মাধ্যমে হাদীস সম্পর্কে তার অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা ও সূক্ষ্ম বিচারশক্তির পরিচয় দিয়েছেন । বুখারী অথবা মুসলিম শরীফ অপেক্ষা তিরমিধী শরীফ আকারে ছোট এবং এতে সংকলিত হাদীস সংখ্যাও তুলনামূলকভাবে কম | এতে পুনরুক্ত হাদীস নেই বললেই চলে । মাত্র ৮৩টি পুনরসস্ত হাদীস রয়েছে। তিরমিধী শরীফের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এতে প্রতিটি হাদীসের সনদের বর্ণনায় বিশ্রেষণাত্মক মন্তব্য রয়েছে এবং প্রতিটি হাদীস বর্ণনার শেষে সংশিষ্ট বিষয়ে বিভিন্ন ইমামের মতামত এবং তাদের যুক্তি-প্রমাণ উল্লেখ করা হয়েছে। তিরমিধী শরীফের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে, এতে হাদীসের প্রকারভেদ অর্থাৎ সহীহ, হাসান, যঈফ, গরীব, মু'আল্লাল প্রভৃতি যথাস্থানে চিহিত করা হয়েছে। রাবীদের নাম, উপনাম, উপাধি ইত্যাদি মূল্যবান তথ্য এবং হাদীসের জ্ঞান লাভের জন্য প্রয়োজনীয় যাবতীয় বিষয় পূর্ণাঙ্গরূপে উপস্থাপিত হয়েছে। মাতৃভাষার দিক থেকে বিশ্ব মুসলিমের মধ্যে বাংলাভাষী মুসলিমের সংখ্যা শীর্ষস্থানে । এই বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলায় মহানবী (সা)-এর বাণী পৌছে দেয়ার নিমিত্ত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ অনুবাদ বিভাগের মাধ্যমে সিহাহ্‌ সিত্তাহ্সহ সব হাদীসগ্রন্থ বাংলায় অনুবাদের এক বৃহৎ কর্মসূচি গ্রহণ করে । এই কর্মসূচির আওতায় ইতিমধ্যে সিহাহ্‌ সিত্তাহ্সহ উল্লেখযোগ্য সব হাদীসগ্রন্থের অনুবাদের কাজ সম্পন্ন হয়েছে। তিরমিযী শরীফের অনুবাদের কাজও বহু পূর্বেই শেষ হয় এবং পাঠক মহলে তা ব্যাপকভাবে সমাদৃত হয় । এই ব্যাপক চাহিদার প্রেক্ষিতে এবার ছয় খণ্ডে সমাপ্য তিরমিষী শরীফের পঞ্চম খগ্ডের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলো ।” আমরা যতদূর সম্ভব নিখুত তরজমার ব্যবস্থা গ্রহণ করেছি। তারপরও কারো কাছে কোনো ভুল ধরা পড়লে আমাদের জানালে পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে। 555955559 । _ মোহাম্মদ আবদুর রব পরিচালক, প্রকাশনা বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ দ/ড/.21100901179,.0017

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।