মহাপরিচালকের কথা 'হাদীস' মানব জাতির বিশেষত মুসলিম উম্মাহর এক অমূল্য সম্পদ । ইসলামী শরীয়তের মৌলিক উৎস হিসেবে কুরআন মজীদের পরই মহানবী (সা)-এর হাদীসের স্থান। হাদীস যেমন কুরআন মজীদের নির্ভুল ব্যাখ্যা, অনুরূপভাবে কুরআনের ধারক ও বাহক মহানবী (সা)-এর পবিত্র জীবনচরিত, কর্মনীতি, আদর্শ, তার কথা, কাজ, হিদায়াত ও উপদেশাবলীর বিস্তারিত বিবরণ । এক কথায় মানব জীবনে কুরআনের বিধান বাস্তবায়নের কার্যকর পন্থার বিশ্লেষিত রূপই হচ্ছে মহানবী (সা)-এর পবিভ্র হাদীস বা সুন্নাহ্ সিহাহ্ সিত্তাহভুক্ত ছয়টি হাদীসগ্রন্থের মধ্যে তিরমিধী শরীফ অন্যতম | তিরমিধী শরীফের সংকলক হযরত হাফিয আবু ঈসা মুহাম্মদ ইব্ন “ঈসা ইব্ন সাওরা ইব্ন শাদ্দাদ আত-তিরমিযী (র) কঠোর পরিশ্রম ও সুক্ষ বিচার-বিশ্রেষণের মাধ্যমে জামি'আত্-তিরমিযী বা তিরমিযী শরীফে অন্তর্ভুক্ত হাদীসগুলো সংকলন করেন। এতে মোট ৩৮১২ সিরিয় ব্রি মধ্যে পুনরুক্ত হাদীসের সংখ্যা মাত্র ৮৩টি । প্রখ্যাত মুহাদ্দিস হযরত শাহ্ আবদুল আবীয দেহলভী রে) তিরমিবী শরীফ সম্পর্কে বলেন, “এই হাদীস গ্রন্থ সুসজ্জিত এবং এতে হাদীসগুলো অত্যন্ত সুবিন্যস্তভাবে সংকলিত হয়েছে এবং পুনরুক্ত হাদীসের সংখ্যা এতে খুবই কম।” তিরমিষী শরীফের বৈশিষ্ট্য এই যে, এতে ফকীহ্- গণের মতামত তুলে ধরা ছাড়াও বিভিন্ন মাযহাবের দলীল-প্রমাণসমূহের ব্যাখ্যা-বিশ্লেষণ রয়েছে। তিরমিযী শরীফের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে, এতে হাদীসের প্রকারভেদ অর্থাৎ “সহীহ্*, 'হাসান', “যঈফ', “গরীব”, “মু'আন্রাল' প্রভৃতি যথাস্থানে চিহ্নিত করা হয়েছে। রাবীদের (বর্ণনাকারী) নাম, উপনাম, উপাধি ইত্যাদি মুল্যবান তথ্য এবং হাদীস জ্ঞান লাভের জন্য প্রয়োজনীয় যাবতীয় বিষয় পূর্ণাঙ্গরূপে উপস্থাপিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ শরীয়তের অন্যতম উৎস মহানবী (সা)-এর হাদীসগ্রন্থসমূহ বাংলা ভাষায় অনুবাদের এক ব্যাপক কর্মসূচী গ্রহণ করে । এই কর্মসূচির আওতায় ইতোমধ্যে সিহাহ্-সিত্তাহর সবগুলো হাদীসগ্রন্থ অনুদিত ও প্রকাশিত হয়েছে এবং পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। বাংলা ভাষায় এই সুবিখ্যাত হাদীসগ্রন্থটি অনুবাদের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এ অনুবাদকর্মটি সম্পাদনা পরিষদ কর্তৃক পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মূলের সাথে যথাযথ সংগতিপূর্ণ করা হয়েছে। আমরা আশা করি হাদীসের জ্ঞান-পিপাসু পাঠকবৃন্দ এর দ্বারা ব্যাপকভাবে উপকৃত হবেন। আল্লাহ্ আমাদের এ নেক প্রচেষ্টা কবুল করুন । আমীন ! দ/ড/.21100901179,.0017
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।