তাফসীরে জালালাইন — Jalaline5 almodina com
/ ৮৯০
📝 লেখা 📖 পিডিএফ

১৮. হে বৎস! দৃনিয়া একটি গভীর সমুদ্র, যাতে বহুলোক নিমজ্জিত হয়ে গেছে, যদি তুমি এর থেকে নাজাত পেতে চাও, তবে আল্লাহর ভয়কে তোমার নৌকাকূপে তৈরি কর, আর ঈমানের আসবাবপত্র দ্বারা এ নৌকাকে পরিপূর্ণ কর । আর অন্পোহ তা'আলার প্রতি ভরসাকে তার লঙ্গর বানাও! এতাবে হয়তো এই সমুদ্রে নিমজ্জিত হওয়া থেকে তুমি বাচতে পার। ১৯. হে বৎস! আমি বড় বড় পাথর এবং বড় বড় লোহা বহন করেছি, কিন্তু মন্দ প্রতিবেশির চেয়ে কঠিন এবং ভারি কোনো বোঝ" দেখিনি । ২০. হে বৎস! আমি অনেক কষ্ট ভোগ করেছি কিন্তু দরিদ্র এবং পরমুখাপেক্ষীতা থেকে কষ্টকর কোনো কিছু দেখিনি ! ২১. হে বৎস: জ্ঞান গুণ এবং বুদ্ধি অনেক ফকির মিসকিনকেও রাজা বাদশাহের আসনে বসিয়ে দিয়েছে। ২২. হে বৎস! তুমি সেসব লোকদের অন্ততুক্ত হয়ো না, যারা তাদের প্রশংসার প্রার্থী হয়। ২৩. হে বৎস! যখন তুমি ইলম হাসিল কর, তখন তার উপর আমল করার সর্বাত্বক চেষ্টা বর। ২৪. হে বৎস! ওলামায়ে কেরাম এবং নেককার লোকদের সংসর্গে থাকা অবশ্য কর্তব্য মনে কর এবং ভাদের নিকট শিখতে চেষ্টা কর। ২৫. হে বৎস! যখন কারো সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছা হয় তখন তাকে পরীক্ষা করে নাও এবং তাকে রাগান্বিত কর এবং দেখ রাগান্বিত অবস্থায় সে তোমার সাথে কি ব্যবহার করে, যদি তখন সুবিচার করে, তবে সে বন্ধুত্বের যোগ্য, আর যদি সে সুবিচার না করে তবে তার নিকট থেকে আত্মরক্ষা করা তোমার কর্তব্য! ২৬. খণগ্রস্ত হওয়া থেকে আত্মরক্ষা করবে, কেননা ঝণ দিনের বেলা অবমননা আর রাতের বেলা দুশ্চিন্তা ২৭. হে বৎস! মনে রেখ, যখন তুমি পৃথিবীতে ভূমিষ্ট হয়েছ তখন থেকে তোমাকে পৃষ্ঠদেশ দুনিয়ার দিকে রয়েছে, আর তোমার মুখমণ্ডল আখেরাতের দিকে অতএব, যে ঘরের দিকে তুমি যাচ্ছ, তা এই ঘর থেকে অনেক নিকটবর্তী যে ঘর থেকে তুমি বিদায় হবে।

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।