মজলিসে যাও তখন তাদেরকে সালাম দাও এবং এক কোণে নীরব অবস্থায় বসে পড় এবং তাদের প্রতি লক্ষ্য রাখ. যদি তারা আল্লাহ তা'আলার জিকির সম্পর্কে কথা বলে তবে তুমিও তাতে অংশগ্রহণ কর, আর যদি তারা জিকরে ইলাহী ব্যতীত অন্য কথায় মশগুল হয়, তবে তুমি অন্যত্র চলে যাও । খাতিবে শারবিনী তার “তাফসীরে সিরাজে মুনীরে” লোকমান হাকীমের আরো কয়েকটি উপদেশের কথা উল্লেখ করেছেন ১ হে বৎস! তাকওয়া পরহেজগারী অবলম্বন কর, তাহলে পুঁজি ব্যতীত ব্যবসায় যেমন লাভ হয়, তেমনি তুমি লাভবান হবে । ২. হে বৎস! জানাযায় হাজির হও, তবে বিয়ের মজলিসে নয়, কেননা জানাযার কারণে তুমি আখেরাতকে স্মরণ করবে, আর বিয়ের মজলিশে তৃমি দুনিয়ার প্রতি আগ্রহী হবে । ৩. হে বৎস! পেট পুরে আহার করো লা, তোমার উচ্ছিষ্ট কুকুরের সামনে রেখে দাও। 8. হে বস! মোরগের প্রতি লক্ষ্য কর, সে ভোরে উঠে আজান দেয়, আর সে সময় তুমি বিছানায় নিদ্রিত থাক, অতএব, মোরগের চেয়ে অধিকতর অসহায় হয়ো না। ৫. হে বস! তওবা করতে বিলম্ব করো না, কেননা মৃত্যু হঠাৎ আসে, খবর দিয়ে আসে না। ৬. হে বৎস! কখনো মূর্খ লোকের সঙ্গে বন্ধৃত্ করো না, তোমাকে যে দেখবে সে উপলব্ধি করবে যে, তুমিও এ মূর্ঘ লোকের কথায় ও কাজে সন্তুষ্ট, এতাবে লোকেরা তোমার ব্যাপারে প্রতারিত হবে। ৭. হে বৎস! সর্বদা আল্লাহ তা'আলাকে ভয় করতে থাক, তাকওয়ার পরহেজগারীকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ কর, কিন্তু এভাবে জীবন যাপন কর যেন মানুষের নিকট তোমার পরহেজগারী প্রকাশ না পায়, মানুষ মনে করে তুমি আল্লাহকে ভয় কর, এজন্য তারা তোমাকে সম্মান করে, আর এ অবস্থায় এমন যেন না হয় যে তুমি মন্দ কাজে লিপ্ত হও । ৮. হে বংস! নীরবতা পালন কর, নীরবতার কারণে কখনো তোমাকে লজ্জিত হতে হবে না। যদি তোমার কথা রৌপ্য হয় তবে নীরবতা হলো খাটি স্বর্ণ) ৯, হে বস! মন্দ কাজ থেকে দূরে থাক, একটি মন্দের পর আরেকটি মন্দ আসে। ১০. হে বংস! অতি ক্রোধ থেকে বিরত থাক, কেননা ক্রোধের আধিক্য মন খারাপ করে, এর ছ্বারা মনের আলো দৃরীভূত হয়। ১১. হে বৎস! সর্বদা ওলামায়ে কেরামের মজলিসে হাজির থাকবে, জ্ঞানী ব্যক্তিদের কথা শুনবে, কেননা আল্লাহ তা'আলা হেকমতের নূর ছ্বারা মৃত অন্তরকে জীবিত করে দেন, যেমন বৃষ্টি ছারা মৃত শুষ্ক জমিনকে জীবিত করেন, আর যে মিথ্যা কথা বলে তার চেহারার রৌশনী বিদায় হয়ে যায় । চরিত্রহীন লোককে অনেক সময়ই বিপদগ্রস্ত হতে হয়। পাহাড় থেকে পাথর তুলে আনা সহজ, কিন্তু নির্বোধ লোককে বোঝানো সহজ নয়। ১২, হে বস! কোনো নির্বোধ লোককে দূতরূপে প্রেরণ করো না, যদি কোনো বুদ্ধিমান লোক না পাও তবে নিজেই চলে যাও। ১৩. হে বৎস! কখনো কোনো বাদীকে বিয়ে করো না, [যদি তা কর] তবে তোমার সন্তাদেরকে তুমি চির গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করবে! ১৪. হে বস! এমন সময় আসবে, যখন জ্ঞানী ব্যক্তিদের নয়ন মন শাস্তি পাবে না। ১৫. হে বস! এমন মজলিসে অংশগ্রহণ করবে যেখানে আল্লাহ তা'আলার জিকির হয়) কেননা এ মজ্জলিসের লোকদের প্রতি যখন আল্লাহ তা'আলার রহমত হবে তখন তুমিও তার কিছু অংশ পাবে ! আর এমন মজলিসে বসবেনা যেখানে আল্লাহর জিকির না হয়। কেননা যদি তাদের উপর আল্লাহর কোনো গজব আসে, তবে তাতে তুমিও ধ্বংস হয়ে যাবে। ১৩. হে বস! তোমার খাবার যেন শুধু মোস্তাকী পরহেগারী লোক খায়, মন্দ লোকেরা যেন তোমার খাবার গ্রহণ না করে৷ ১৭. হে বৎস: জ্ঞানী এবং বুদ্ধিমান লোকদের সঙ্গে পরামর্শ কর ।
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।