তাফসীরে জালালাইন — Jalaline5 almodina com
/ ৮৯০
📝 লেখা 📖 পিডিএফ

এ সূরার নামকরণ : এ সূরায় লোকমান হাকীমের ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে, তাই সূরাটির এ নামকরণ করা হয়েছে । অধিকাংশ উলাদায় কেরাম এ ব্যাপারে একমত যে, হযরত লোকমান অত্যান্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি নবী ছিলেন না। শুধু ইকরিমার অভিম- উদ্ধৃত করা হয় যে, তিনি নবী ছিলেন। তবে এর সূত্র অতান্ত দুর্বল । তিনি সুদানের অধিবাসী ছিলেন। তার পেশা সম্পর্কে ততৃজ্ঞানীগণ একাধিক অভিমত পোষণ করেছেন । কেউ বলেন, তিনি জীবনের সৃচনায় কণ্ঠ মিস্ত্রির কাজ করতেন । কেউ বলেন, তিনি ছিলেন দরজী । আর কেউ বলেন, তিনি বকরি চরাতেন ৷ কোনো কোনো তত্তৃজ্ঞানী বলেছেন, তিনি ছিলেন হযরত আইয়ুব (আ.)-এর ভাগ্নেয়। আর কোনো কোনো তত্তজ্ঞানী বলেছেন, তিনি ছিলেন হযরত আইয়ুব (আ.)-এর খালাতো ভাই ৷ আর তিনি হযরত আইয়ুব (আ.)-এর নিকট থেকে ইলম হাসিল করেছেন। তিনি সুদীর্ঘ বয়স পেয়েছেন। এমনকি তিনি হযরত দাউদ (আ.)-এর জমানা পেয়েছেন। হযরত দাউদ (আ.)-এর নবুয়ত লাভের পূর্ব পর্যন্ত তিনি বনী ইসরাঈলের কাজী এবং মুফতি ছিলেন যখন হযরত দাউদ (আ.) প্রেরিত হলেন তখন তিনি ফতোয়া প্রদান পরিত্যাগ করলেন এবং বললেন, নবীর বর্তমান থাকাই যথেষ্ট অর্থাৎ নবীর বর্তমানে অন্যেরা ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। জনসাধারণের হেদায়েতের জন্যে তিনিই যথেষ্ট। পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক : পূর্ববর্তী সূরার শেষ আয়াতে ......... ০:৫০ ৫:15 4৫5 পবিত্র কুরআনের সত্যতা এবং অলৌকিকত্তে প্রতি ইঙ্গিত ছিল। আর এ সূরার প্রথম আয়াতেও পবিত্র কুরআনের সত্যতার কথাই ঘোষণা করা হয়েছে। এ মর্মে যে, এই কিতাব কুরআনে কারীম হলো, রহমতের কিতাব, হেদায়েতের কিতাব এবং এর প্রত্যেকটি কথা হেকমতপূর্ণ এবং তাৎপর্যমন্তিত। অতএব, এই গ্রন্থকে গ্রহণ করা এবং এর প্রতি ঈমান আনা সৌভাগ্যের লক্ষণ। পক্ষান্তরে এই কিতাব গ্রহণ না করা এবং গান-বাজনা, নভেল-নাটক, উপন্যাস প্রভৃতির দিকে আকৃষ্ট হওয়া দুর্ভাগ্য ব্যতীত আর কিছুই নয়। আল্লাহ পাক এ সূরায় লোকমান হাকীমের মূল্যবান উপদেশের উল্লেখ করেছেন এবং তাতে তৌহীদের সত্যতা, শিরকের বাতুলতা, নৈতিক মূল্যবোধ এবং নেক আমলের প্রতি আকৃষ্ট করা হয়েছে এবং মন্দ কাজ পরিহার করার নির্দেশ প্রদান কর হয়েছে ও পূর্ববর্তী সূরায় আখেরাতের উল্লেখ ছিল, আর এ সূরায় আখেরাতের উল্লেখের পাশাপাশি তার কিছু দলিল প্রমাণও বর্ণিত হয়েছে। ও পূর্ববর্তী সূরার শুরুতে সে সব লোকের কথার উল্লেখ ছিল যারা আল্লাহ তা'আলার ওয়াদার উপর আস্থা স্থাপন করে । আর এই সূরার শুরুতে সেসব লোকের প্রশংসা করা হয়েছে, যারা আখেরাতের প্রতি বিশ্বাস করে এবং আল্লাহ তা'আলার সাথে ওয়াদ' রক্ষা করে। ও পূর্ববর্তী সূরার শেষে কিয়ামতের উল্লেখ ছিল! আর এ সূরার শেষে ঘোষণা করা হয়েছে, কিয়ামত সম্বন্ধে আল্লাহ ব্যতীত কেউ জানেনা । মোটকথা, এ সূরার শুরুতে আল্লাহ তা'আলা নেককার বদকারের অবস্থা এবং পার্থক্য বর্ণনা করেছেন। যেহেতু এ সূরা মনত শরীফে নাজিল হয়েছে, আর নাজিল হওয়ার সময় মঞ্ধা শরীফে উভয় দল উপস্থিত ছিল। তাই নেককার হলেন সে যুগের মুহাজিরগণ, আর বদকার হলো যারা ইসলামে সেদিন বাধা দিয়েছিল। আল্লামা সুযূতী (র.) লিখেছেন, ইবনে মরদবিয়া, বায়হাকী দালায়েলে হযরত আব্দুল্লাহ ইবনে আববাস (রা.)-এর কথার উদ্ধৃতি দিয়েছেন। তিনি বলেছেন, সূরায়ে লোকমান মন্কায় অবতীর্ণ হয়েছে। অবশ্য অন্য সূত্রে হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস রো.)-এর আর একটি কথাও বর্ণিত হয়েছে সে সূরায়ে লোকমানের তিনটি আয়াত ব্যতীত সবই মক্কা মোয়াজ্জমায় অবতীণ হয়েছে! আলোচ্য সূরায় ৪ রুকু, ৩৪ আয়াত, ৭৪৮ বাক্য ও ২১১০থানি অক্ষর রয়েছে ।

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।