তাফসীরে জালালাইন — Jalaline5 almodina com
/ ৮৯০
📝 লেখা 📖 পিডিএফ

৩২ একুশতম পারা : সুরা রম জবাব এই যে, আয়াতে গুনাহকে বিপদাপদের কারণ বলা হয়েছে ঠিকই; কিনতু পূর্ণাঙ্গ কারণ বলা হয়নি যে, কারো উপর কেনে বিপদ এলে তা একমাত্র গুনাহের কারণেই আসবে এবং যে ব্যক্তি বিপদগস্ত হবে, সে অবশ্যই গুনাহগার হবে । বরং নিয় এই যে, কারণ সংঘটিত হয়ে ঘটনা অধিকাংশ সময় সংঘটিত হয়ে যায় এবং কখনো অন্য কারণ অন্তরায় হয়ে যাওয়ার ফলে প্রথম কারণেই প্রস্তাব জাহের হয় না। যেমন কেউ দাস্ত আনয়নকারী ওষধ সম্পর্কে বলে যে, এটা সেবন করলে দাস্ত হবে। একথ: এ স্থলে ঠিক: কিন্তু মাঝে মাঝে অন্যান্য উঁধধ ও যথাযথ খাদ্য অথবা জলবায়ুর প্রভাবেও দাস্ত হয় না । মাঝে মাঝে বিভিন্ন উপসর্গের কারণে জুর্‌ নিরাময়কারী ওঁষধের প্রতিক্রিয়া প্রকাশ পায় না, ঘুমের বটিকা সেবন করেও অনেক সময় ঘুম আসে না। কাজেই আয়াতের সারমর্ম এই যে, গুনাহের কারণে বিপদাপদ আসা, এটাই গুনাহের আসল বৈশিষ্ট্য । কিন্তু মাঝে মাঝে অন্যান্য কারণও এর প্রতিবন্ধক হয়ে থাকে ৷ ফলে বিপদাপদ প্রকাশ পায় না। কোনো কোনো ক্ষেত্রে কোনো গুনাহ ছাড়াই বিপদাপদ আসাও এর পরিপন্থি নয়। কারণ আয়াতে বলা হয়নি যে, গুনাহ না করলে কেউ কোনো বিপদে পতিত হয় না। অন্য কোনে কারণেও বিপদাপদে আসা সম্ভবপর; যেমন পয়গাম্গরও ওলীগণের বিপদাপদের কারণ গুনাহ নয়; বরং তাদেরকে পরীক্ষা করা। পরীক্ষার মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি করা এসব বিপদাপদের কারণ হয়ে থাকে! এছাড়া কুরআন পাক সব বিপদাপদকেই গুনাহের ফল সাব্যস্ত করেনি; বরং যেসব বিপদ সমগ্র বিশ্ব অথবা সমগ্র শহর কিংবা জনপদকেই ঘিরে ফেলে এবং তার প্রতাব থেকে সাধারণ মানুষ ও জন্তুর মুক্ত থাকা সম্ভব হয় না, সেসব বিপদাপদকে সাধারণত গুনাহের এবং বিশেষত প্রকাশ্য গুনাহের ফল সাব্যস্ত করেছে। ব্যক্তিগত কষ্ট ও বিপদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়; বরং এ ধরনের বিপদ কখনো পরীক্ষার জন্যও প্রেরণ করা হয়। স্রষ্ ব্যক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তার পরকালীন মর্যাদা বৃদ্ধি পায়। ফলে এই মসিবত প্রকৃতপক্ষে তার জন্য রহমত হয়ে দেখা দেয়। তাই ব্যক্তিগত পর্যায়ে কাউকে বিপদে পতিত দেখে একথা বলা যায় না যে, সে অত্যন্ত গুনাহগার | এমনিভাবে কাউকে সুখী ও স্থাচ্ছন্দ্যশীল দেখে এরূপ বলা যায় যে, সে খুব সৎকর্মপরায়ণ বুজূর্ণ। হ্যা, ব্যাপকারের বিপদাপদ- যেমন দুর্ভিক্ষ, বন্যা, মহামারী ও দ্রব্যমূল্যের উর্ধ্গতি, বরকত নষ্ট হয়ে যাওয়া ইত্যাদির প্রধান কারণ মানুষের প্রকাশ্য গুনাহ ও পাপাচার হয়ে থাকে৷ জ্ঞাতব্য : হযরত শাহ ওয়ালী উল্লাহ (র.) 'হজ্জাতুল্লাহিল বালিগা' গ্রন্থে বলেন, এ জগতে ভালো-মন্দ, বিপদ-সুখ, কষ্ট ও আরামের কারণ দু'প্রকার। এক. বাহ্যিক ও দুই. আভ্যন্তরীণ বাহ্যিক কারণ বলতে বৈষয়িক কারণই বুঝায়, যা সবার দৃষ্টিধ্াহা বোধগম্য কারণ । আত্যন্তরীণ কারণ হচ্ছে মানুষের কর্মকাণ্ড এবং তার ভিত্তিতে ফেরেশতাদের সাহায্য সমর্থন অথবা অভিশাপ ও ঘৃণা। বিজ্ঞানের দৃষ্টিতে পৃথিবীতে বৃষ্টিপাতের কারণ সমুদ্র থেকে উথিত বাষ্প, [মৌসুমী বায়ু! যা উপরের বায়ুতে পৌছে বরফে পরিণত হয় এবং অতঃপর সূর্য কিরণে গলিত হয়ে বর্ষিত হয়। কিন্তু হাদীসে এসব বিষয়কে ফেরেশভাদের কর্ম বলা হয়েছে। বাস্তবে এতদৃভয়ের মধ্যে কোনো বৈপরীতব নেই। একই বিষয়ের বিভিন্ন কারণ থাকতে পারে। তাই বাহ্যিক হেতু বিজ্ঞানীদের উল্লিখিত কারণ হতে পারে এবং অভ্যন্তরীণ কারণ ফেরেশতাদের কর্ম উভয় প্রকার হতে পারে। কারণ একত্রিত হয়ে গেলেই বৃষ্টিপাত আশানুরূপ ও প্রয়োজন অনুযায়ী সম্পন্ন হয় এবং তার এক্রীকরণ না হলে বৃষ্টিপাতে ক্রটি দেখা দেয় হযরত শাহ সাহেব (র.) বলেন, এমনিতাবে দুনিয়ার আপদ-বিপদের কিছু কারণ প্রকৃত-বৈষয়িক, যা সৎ অসৎ চেনে না । অগ্নির কাজ জ্বালানো । সে মুত্তাকী ও পাপাচারী নির্বিশেষে সবাইকে জ্বালাবে। তবে যদি বিশেষ ফরমান ছারা তাকে এ কাজ থেকে বিরত রাখা হয়, তবে তা ভিন্ন কথা । যেমন নমব্ধদের অগ্নিকে হযরত ইবরাহীম (আ.)-এর জন্য শীতল ও শাস্তিদায়ক করে দেওয়া হয়েছিল। পানি ওজন বিশিষ্ট বন্তুকে নিমজ্জিত করার জন্য৷ সে এ কাজ করবেই। এমনিভাবে অন্যান্য উপাদানসমূহ আপন কাজে নিয়োজিত আছে। এই প্রাকৃতিক কারণ কারো জন্য সুখবর হয় এবং কারো জন্য বিপদাপদেরও কারণ হয়ে পড়ে ! এসব বাহ্যিক কারণের ন্যায় মানুষের নিজের ভালোমন্দ কর্মকাণ্ড বিপদাপদ ও সুখ-্বাচ্ছন্দ্যের কারণ হয়ে থাকে । যখন কোনো ব্যক্তি অথবা দলের সুখ-্বাচ্ছন্দ্যে বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয় প্রকার কারণ একত্রিত হয়ে যায়, তখন সেই ব্যক্তি অথবা দল জগতে পূর্ণ মাত্রায় সুখ ও শাস্তি লাভ করে। সবাই এটা প্রত্যক্ষ করে। এর বিপরীতে যে ব্যক্তি অথবা দলের জন্য প্রাকৃতিক ও বৈষয়িক কারণও বিপদাপদ আনয়ন করে এবং তার নিজের কর্মকাণ্ড বিপদ ও কষ্ট ডেকে জানে, সেই ব্যতি অথবা দলের বিপদ পূর্ণমাত্রায় হয়ে থাকে, যা সাধারণভাবে প্রত্যক্ষ করা হয়।

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।