আলোচ্য আয়াতসমূহে তাওহীদের বিষয়বস্তু বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ ও বিভিন্ন হৃদয়গাহী শিরোনামে ব্যক্ত করা হয়েছে প্রথমে একটি উদাহরণ দ্বারা বোঝানো হয়েছে যে, তোমাদের গোলাম-চাকর তোমাদের মতোই মানুষ ৷ আকার-আকৃতি, হাত-পা মনের চাহিদা সব বিষয়ে তোমাদের শরিক । কিন্তু তোমরা তাদের ক্ষমতায় নিজেদের সমান কর না যে, তারাও তোমাদের ন্যায় যা ইচ্ছা করবে এবং যা ইচ্ছা ব্যয় করবে! নিজেদের পুরোপুরি সমকক্ষ তো দূরের কথা, তাদেরকে তোমাদের ধন-সম্পস ও ক্ষমতায় সামান্যতম অংশীদারিত্েও অধিকার দাও না। কোনো ক্ষুদ্র ও মামুলী শরিককেও তোমরা ভয় কর যে, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করলে সে আপত্তি করবে । গোলায-চাকরদেরকে তোমরা এই মর্যাদাও দাও না । অতএব চিন্তা কর, ফেরেশতা, মানব ও জিনসহ সমগ্র সৃষ্টজগৎ আল্লাহর সৃজিত ও তারই দাস, গোলাম । তাদেরকে তোমরা আল্লাহর সমকক্ষ অথবা তার শরিক কিবূপে বিশ্বাস কর? দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যে, কথাটি সরল ও পরিষ্কার, কিন্তু প্রতিপক্ষ কু-প্রবৃত্তির অনুসারী হয়ে কোনো জ্রান ও বুদ্ধির কথা মানে না। তৃতীয় আয়াতে রাসূলুল্লাহ ৫3 -কে অথবা সাধারণ লোককে আদেশ করা হয়েছে যে, যখন জানা গেল যে, শিরক অযৌক্তিক ও মহা অন্যায়, তখন আপনি যাবতীয় মুশরিক সুলভ চিন্তাধারা পরিত্যাগ করে ইসলামের দিকে মুখ করুন 422 55253452155 এরপর ইসলাম ধর্ম যে ফিতরাত তথা স্বভাব ধর্মের অনুরূপ, একথা এভাবে বর্ণনা করা হয়েছে- ০৫০15250408 25051083509 0৯৫ 41420 এখানে 440 বাক্যটি পূর্ববর্তী 750 বাক্োর ব্যখ্যা এবং 423০ ০২৯ -এর একটি বিশেষ গুণের বর্ণনা, যার অনুসরণের আদেশ আগের বাক্যে দেওয়া হয়েছিল । অর্থাৎ -.:-৮ ০১১ হচ্ছে 455 ০4১ 1 পরবর্তী বাক্যে এর অর্থ এরূপ বলা হয়েছে যে, আল্লাহর ফিতরাত বলে সেই ফিতরাত বোঝানো হয়েছে, যার উপর আল্লাহ্ তা'আলা মানুষকে সৃষ্টি করেছেন। ফিতরাত বলে কি বুঝানো হয়েছে? এ সম্পর্কে তাফসীরকারদের অনেক উক্তির মধ্যে দুটি উক্তি প্রসিদ্ধ ৷ এক. ফিতরাত বলে ইসলাম বোঝানো হয়েছে। উদ্দেশ্য এই যে, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে প্রকৃতিগতভাবে মুসলমান সৃষ্টি করেছেন ! যদি পরিবেশ কোনো কিছু খারাপ না করে, তবে প্রতিটি জনুগ্রহণকারী শিশু ভবিষ্যতে মুসলমানই হবে। কিন্ত অভ্যাসগতভাবে পিতামাতা তাকে ইসলাম বিরোধী বিষয়াদি শিক্ষা দেয়। ফলে সে ইসলামের উপর কায়েম থাকে না। বুখারী ও মুসলিম বর্ণিত এক হাদীসে তাই ব্যক্ত হয়েছে। ইমাম কুরতুবী (র.) বলেন, এটাই অধিকাংশ পূর্ববর্তী মনীষীর উক্তি। দুই, ফিতরত বলে যোগ্যতা বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ তা'আলা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষের মধ্যে সরষ্টাকে চেনার ও তাকে মেনে চলার যোগ্যতা নিহিত রেখেছেন। এর ফলে মানুষ ইসলাম গ্রহণ করে যদি সে যোগ্যতাকে কাজে লাগায় । কিন্তু প্রথম উক্তির বিরুদ্ধে কয়েকটি আপত্তি রয়েছে । এক. এই আয়াতেই পরে বলা হয়েছে- 401 3156১% এখানে 401915 বলে পূর্বো্সিখিত ১4) 6:৮0 -কেই বোঝানো হয়েছে। কাজেই বাক্যের অর্থ এই যে, আল্লাহর এই ফিতরতকে কেউ পরিবর্তন করতে পারে না । অথচ বুখারী ও সুসলিমের হাদীসে বর্নিত হয়েছে যে, এরপরে পিতামাতা মাঝে-মাঝে সন্তানকে ইহুদি অথবা ক্রিস্টান করে দেয়। যদি ফিতরতের অর্থ ইসলাম নেওয়া হয়, যাতে পরিবর্তন না হওয়ার কথা স্বয়ং এই আয়াতেই ব্যক্ত হয়েছে, তা কির্ূপে সহীহ হবে? এই পরিবর্তন তো সাধারণভাবে প্রত্যক্ষ করা যায়। সর্বত্রই মুসলমানদের চেয়ে কাফের বেশি পাওয়া যায় । ইসলাম অপরিবর্তনীয় ফিতরত হলে এই পরিবর্তন কিন্ধপে ও কেন? দ্বিতীয় আপত্তি এই যে, হযরত খিজির (আ.) যে বালককে হত্যা করেছিলেন, তার সম্পর্কে সহীহ হাদীসে বলা হয়েছে, এই বালকের ফিতরতে কুফর ছিল। তাই হযরত খিজির (আ.) তাকে হত্যা করেন। ফিতরতের অর্থ ইসলাম নিলে প্রত্যেকেরই সুসলমান হয়ে জনুগ্রহণ করা জরুরি ! কাজেই এই হাদীস তার পরিপন্থি। তৃতীয় আপত্তি এই যে, ইসলাম যদি মানুষের ফিতরতে রক্ষিত এমন কোনো বিষয় হয়ে থাকে, যার পরিবর্তন করতেও সে সক্ষম নয়, তবে এটা কোনো ইচ্ছাধীন বিষয় হলো না। এমতাবস্থায় ইসলাম দ্বারা পরকালের ছওয়াব কিরূপে অর্জিত হবে? কারণ ইচ্ছাধীন কাজ দ্বারাই ছওয়াব পাওয়া যায় ।
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।