৩৩ একুশতম পারা : সুরা রূম পরকাল থেকে গাফেল হয়ে দুনিয়ার জ্ঞান-বিজ্ঞান শিক্ষা বুদ্ধিমত্তা নয় : : কুরআন পাক বিশ্বের খ্যাতনামা ধনৈশ্বর্যশালী ও ভোগ-বিলাসী জাতিসমূহের কাহিনীতে পরিপূর্ণ । তাদের অশুভ পরিণতিও দুনিয়াতে সবার সামনে এসেছে । আর পরকালের চিরস্থায়ী আজাব তো তাদের ভাগ্যলিপি হয়েছেই ! তাই এসব জাতিকে কেউ বুদ্ধিমান ও দার্শনিক বলতে পারে না। পরিতাপের বিষয়, আজকাল যে শক্তি অধিকতর অর্থ সঞ্চয় করতে পারে এবং বিলাস-বাসনের উৎকৃষ্টতর সামগ্রী যোগাড় করতে সামর্থ হয়, তাকেই সর্বাধিক বুদ্ধিমান বলা হয়, যদিও সে মানবতাবোধ থেকেও বঞ্চিত হয়, যদিও শরিয়তের দৃষ্টিতে এক্সপ লোককে বুদ্ধিমান বলা বুদ্ধির অবমাননা বৈ কিছুই নয় । কুরআন পাকের ভাষায় একমাত্র তারই বুদ্ধিমান, যারা আল্লাহ ও পরকাল চিনে, তার জন্য আমল করে এবং সাংসারিক প্রয়োজনাদিকে প্রয়োজন পর্যন্তই সীমিত রাখে- জীবনের লক্্য বানায় না। 9১৫3 43১5 ৫, (280 [2 ০৩৪ 2101 2220 ০ ০৩৩ আয়াতের অর্থ তাই। 875215755হিত উল্লিখিত আয়াতত্রয় পূর্ববর্তী বিষয়বস্তুর পরিশিষ্ট ও তার সাক্ষ্য স্বরূপ । অর্থাৎ তারা দুনিয়ার ক্ষণস্থায়ী চাকচিকা ও ধ্বংসশীল বিলাম-ব্যসনে মত্ত হয়ে জগৎরূপী কারখানায় স্বরূপ ও পরিণাম সম্পর্কে বেখবর হয়ে গেছে। যদি তারা নিজেরাও মনে মনে চিন্তা করত এবং ভাবত, তবে এ সৃষ্টি রহস্য তাদের সামনে উদ্ঘাটিত হয়ে যেত যে, আল্লাহ তা'আলা নভোমগ্ুল, ভূমণ্ডল ও এতদৃভয়ের মধ্যবর্তী সবকিছুকে অনর্থক ও বেকার সৃষ্টি করেননি | এগুলো সৃষ্টি করার কোনো মহান লক্ষ্য ও বিরাট রহস্য রয়েছে। তা এই যে, মানুষ এ অগণিত নিয়ামতরাজির মাধ্যমে সৃষ্টিকর্তাকে চিনবে এবং এই খোজে ব্যাপৃত হবে যে, তিনি কি কি কাজে সন্তুষ্ট হন এবং কি কি কাজে অসত্ুষ্ট । অতঃপর তার সন্তুষ্টির কাজ সম্পাদনে সচেষ্ট হবে এবং অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকবে । এ কথাও বলা বাহুল্য যে, এ উভয় প্রকার কাজের কিছু প্রতিদান ও শাস্তি হওয়াও জরুরি । নতুবা সৎ ও অসৎকে একই দীড়িপাল্লায় রাখা ন্যায় ও সুবিচারের পরিপন্থি! এ কথাও জানা যে, এই দুনিয়া মানুষের ভালো অথবা মন্দ কাজের প্রতিদান পুরোপুরি পাওয়ার স্থান নয়; বরং এখানে প্রায়ই এরূপ হয় যে, পেশাদার অপরাধীরা হাসিখুশি জীবনযাপন করে এবং সৎ ও সাধু ব্যক্তিরা বিপদাপদে জড়িত থাকে । কাজেই এমন এক সময় আসা জরুরি, যখন এসব ক্লাজ-কারবার খতম হয়ে যাবে, ভালো ও মন্দ কর্মের হিসাব-নিকাশ হবে এবং ভালো কাজের পুরষ্কার ও মন্দ কাজের শান্তি দেওয়া হবে । এ সময়েরই নাম কিয়ামত ও পরকাল । সারকথা এই যে, তারা যদি চিন্তাভাবনা করত, তবে নভোমণ্ডল, ভূমগ্ডল ও এতদুভয়ের মধ্যে যা কিছু আছে সে সবকিছুই সাক্ষ্য দিত যে, এগুলো চিরস্থায়ী নয়- ক্ষণস্থায়ী । এরপর অন্য জগৎ আসবে, যা চিরস্থায়ী হবে। প্রথম আয়াতের সারমর্ম তাই 4/ 25:51:24 এ বিষয়বনতুটি একটি যুক্তিগত প্রমাণ । পরবর্তী আয়াতে পৃথিবীর ই্িয়ায, চাক্ষুষ ও অভিজ্ঞতালন্ক বিষয়সমূহকে এর প্রমাণ স্বরূপ পেশ করা হয়েছে এবং মন্কাবাসীদেরকে বলা হয়েছে যে- ৪, 17---:1-0অির্থা মক্কাবাসীরা এমন এক ভূখণ্ডের অধিবাসী, যেখানে না আছে কৃষি শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ এবং না আছে সুউচ্চ ও সুরমা দালান-কোঠা। কিন্তু তারা বাণিজ্যিক উদ্দেশ্যে শাম ও ইয়েমেনে সফর করে- এসব সফরে তারা কি পূর্ববর্তী জাতিসমূহের পরিণাম প্রত্যক্ষ করে না? তাদেরকে আল্লাহ তা'আলা পৃথিবীতে বড় বড় কীর্তি স্থাপনের যোগ্যতা দান করেছিলেন। তারা মৃত্তিকা খনন করে সেখান থেকে পানি বের করত এবং তা দ্বারা বাগ-বাগিচা ও কৃষিক্ষেত্র সিক্ত করত ! তৃগর্তস্থ গোপন ভাণ্ডার থেকে স্বর্ণ, রৌপ্য ও বিভিন্ন প্রকার খনিজ ধাতু উত্তোলন করত এবং তা ছারা মানুষের উপকারার্থে বিভিন্ন প্রকার শিল্পদ্রব্য তৈরি করত । তারা ছিল তৎকালীন সুসভ্য জাতি । কিন্তু তারা বৈষয়িক ও ক্ষণস্থায়ী বিলাসিতায় মস্ত হয়ে আল্লাহ ও পরকাল বিস্বৃত হয়। স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তা'আলা তাদের কাছে পয়গম্বর ও কিতাব প্রেরণ করেন। কিন্তু তারা কোনোদিকেই ভ্রুক্ষেপ করেনি এবং পরিণামে দুনিয়াতেও আজাবে পতিত হয়। তাদের জনপদসমূহের জনশূন্য ধ্বংসাবশেষ অদ্যাবধি এ বিষয়ের সাক্ষ্য দিচ্ছে: আয়াতের শেষে বলা হয়েছে চিন্তা কর, এই আজ্জাবে তাদের প্রতি আল্লাহ তা'আলার পক্ষ থেকে কোনো জুলুম হয়েছে, না তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে? অর্থাৎ তারা নিজেরাই আজ্জাবের কারণাদি স্চয় করেছে ।
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।