. ৯৮ তাফসীরে জালালাহন : আরবি-বাংলা, চত্রর্থ খও [পঞ্চদশ পারা] পারত 2৫084 02£ 0950 9 ৬২৩ ৮৪৫55032458 : নৌকা থেকে অবতরণ করে তারা পুনরায় চলতে থাকেন। , অবশেষে তারা একটি বালককে দেখতে পান, হযরত খিজির (আ.) তাকে হত্যা করেন। তাফসীরকারগণ লিখেছেন, একটি বালক অন্য বালকদের সঙ্গে খেলা করছিল, তাদের মধ্যে সবেচেয় সুদর্শন বালকটিকে হযরত খিজির (আ.) হত্যা করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেছেন, বালকটি নাবালক ছিল। পবিত্র কুরআনের (৫4 শব্দটি এদিকে ইঙ্গিত করে। কেননা সাবালক হওয়ার পর (444 শব্দটি ব্যবহৃত হয় না। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) এ কথাও বলেছেন, যে হযরত মুসা (আ.) বলেছেন-?:4/৮7 | অর্থাৎ আপনি কি একটি নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন। নিহত ছেলেটি নাবালক ছিল বলেই হযরত মুসা (আ.) তাকে নিষ্পাপ বলেছেন। হযরত হাসান বসরী রে.) বলেছেন, ছেলেটি সাবালক ছিল । আর কালবী (র.) বলেছেন , সে নওজোয়ান ছিল৷ সে পথিক মুসাফিরের সম্পদ লৃষ্ঠন করতো এবং তার পিতার নিকট আশ্রয় গ্রহণ করতো । যাহহাক রে.) বলেছেন, নাবালক ছিল, কিন্তু খারাপ কাজ করতো, এজন্য তার পিতা মাতা ব্যথিত হতো । ইমাম মুসলিম হযরত উবাই ইবনে কাব (রা.) বর্ণিত হাদীস সংকলন করেছেন । প্রিয়নবী শুহ্ঃ ইরশাদ করেছেন, যে বালকটিকে হযরত খিজির (আ.) হত্যা করেছেন সে জন্মগত কাফের ছিল । যদি সে জীবিত থাকতো তবে তার পিতাকে আল্লাহ তা'আলার নাফরমানিতে লিপ্ত করতো । তাই হযরত খিজির (আ.) তাকে দেখেই হত্যা করেছেন । কিন্তু হযরত মুসা (আ.) এ হত্যাকাণ্ডের হিকমত বুঝতে না পেরে তৎক্ষণাৎ বলে উঠলেন- অর্থাৎ হযরত মুসা (আ.) বললেন আপনি কি একটি নিষ্পাপ শিশুকে কোনো অপরাধ ব্যতীত হত্যা করলেন! নিশ্চয় আপনি খুবই অন্যায় কাজ করেছেন। আপনি অকারণে তথা কোনো অপরাধ ব্যতীত তাকে যে হত্যা করলেন, তা অত্যন্ত গুরুতর অন্যায় । বিশেষত যখন সে এমন কোনো অন্যায় করেনি যার শাস্তি হতে পারে মৃত্যু ৷ সে হত্যাকারীও নয় এবং মুরতাদও নয় । অতএব, এমন একটি বালককে হত্যা করার চেয়ে আর অন্যায় কি হতে পারে? (8) ৮০ 19৯ [5হ 29] 158115518. ৮0৮4810
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।