তাফগীরে জালালাইন : আরবি-বাংলা, চত্রর্থ খণ্ড [পঞ্চদশ পারা] ৮৭ বুখারীর হাদীস থেকে মাছ সম্পর্কে জানা যায় যে, আল্লাহ তা'আলার পক্ষ থেকেই থলিয়ায় মাছ রেখে দেওয়ার নির্দেশ হয়েছিল। তবে তা খাবার হিসেবে রাখার আদেশ হয়েছিল, না অন্য কোনো উদ্দেশ্যে তা জানা যায় না। তবে উভয় সম্ভাবনাই রয়েছে। তাই কোনো কোনো তাফসীরবিদ বলেন যে, এই ভাজা করা মাছটি খাওয়ার জন্য রাখা হয়েছিল এবং তারা তা থেকে সফরকালে আহারও করেছেন । মাছটির অর্ধেক জীবিত হয়ে সমুদ্রে চলে যায়। ইবনে আতিয়্যা ও অন্য কয়েকজন একথাও বর্ণনা করেছেন যে, মাছটি মু"জিযা হিসেবে পরবর্তীকালে জীবিত ছিল এবং অনেকে তা দেখেছে বলেও দাবি করেছে। মাছটির এক পার্থ অক্ষত এবং অপর পার্স ভক্ষিত ছিল। ইবনে আতিয়্যা নিজেও তা দেখেছেন বলে বর্ণনা করেছেন। [কুরতুবী] কোনো কোনো তাফসীরবিদ বলেন যে, নাশতার থলে ছাড়া পৃথক একটি থলেতে মাছ রাখার নির্দেশ হয়েছিল৷ এ তাফসীর থেকেও বুঝা যায় যে, মাছটি মৃত ছিল৷ কাজেই জীবিত হয়ে সমুদ্রে চলে যাওয়া একটি মু'জিযাই ছিল। হযরত খিজির (আ.)-এর অস্পষ্ট ঠিকানা দেওয়ার বিষয়টিও হযরত মুসা (আ.)-এর জন্য এক পরীক্ষা বৈ কিছুই ছিল না। এ পরীক্ষার উপর আরো পরীক্ষা ছিল এই যে, ঠিক গন্তব্যস্থলে পৌছে তিনি মাছের কথা ভুলে গেলেন । আয়াতে (429 ৮ বলে তাদের উভয়ের ভুলে যাওয়ার কথা ব্যক্ত করা হয়েছে। কিন্তু বুখারীর হাদীসে বর্ণিত কাহিনী থেকে জানা যায় যে, মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে যাওয়ার সময় হযরত মূসা (আ.) নিদ্রিত ছিলেন । শুধু ইউশা ইবনে নূন এ আশ্চর্য ঘটনাটি প্রত্যক্ষ করেছিল এবং জাত হওয়ার পর হযরত মূসা (আ.)-কে জানাবার ইচ্ছা করেছিল । কিন্তু পরে আল্লাহ তা'আলা তাকে ভুলে ফেলে রাখেন। সুতরাং আয়াতে “উভয়ে ভুলে গেলেন” কথাটা এমন হবে, যেমন অন্য এক আয়াতে %137 75502 3020, বলে মিঠা সমুদ্র ও লবণাক্ত সমুদ্র উভয়টি থেকে মোতি আহরিত হওয়ার কথা বর্ণনা করা হয়েছে। অথচ মোতি শুধু লবণাক্ত সমুদ্র থেকেই আহরিত হয়। কিন্তু ৮45 -এর কায়দা অনুযায়ী এরূপ লেখার পদ্ধতি সাধারণভাবে প্রচলিত রয়েছে। এটাও সম্ভব যে সেখান থেকে সামনের দিকে চলার সময় তারা উভয়েই মাছটি সঙ্গে নেওয়ার কথা বিস্মৃত ছিলেন। তাই আয়াতে ভুলে যাওয়াকে উভয়ের সাথে সম্পৃক্ত করা হয়েছে। মোটকথা, মাছের বিষয়টি ভুলে না গেলে ব্যাপারটি সেখানেই শেষ হয়ে যেত । অথচ হযরত মুসা (আ.)-এর দ্বিতীয় পরীক্ষা নেওয়া উদ্দেশ্য ছিল। তাই উভয়েই মাছের কথা ভুলে গেলেন এবং পূর্ণ একদিন ও একরাত্রির পথ অতিক্রম করার পর ক্ষুধা ও ক্লান্তি অনুভব করলেন। এটা ছিল তৃতীয় পরীক্ষা । কেননা এর আগেও ক্ষুধা ও ক্লান্তি অনুভব করা উচিত ছিল। ফলে সেখানেই মাছের কথা স্মরণ হয়ে যেত এবং এত দূরবর্তী সফরের প্রয়োজন হতো না। কিন্তু হযরত মূসা (আ.) আরো একটু কষ্ট করুক, এটাই ছিল আল্লাহ তা'আলার ইচ্ছা। তাই দীর্ঘ পথ অতিক্রম করার পর ক্ষুধা ও ক্লান্তি অনুভূত হয় এবং মাছের কথা মনে পড়ে । অতঃপর সেখান থেকেই তীরা পদচিহ্ন অনুসরণ করে ফিরে চলেন। মাছের সমুদ্রে চলে যাওয়ার কথাটি প্রথমবার (৫2 শব্দে ব্যক্ত করা হয়েছে৷ এর অর্থ সুড়ঙ্গ । পাহাড়ে রাস্তা তৈরি করার জন্য অথবা শহরে ভূগর্ভস্থ পথ তৈরি করার উদ্দেশ্যে সুড়ঙ্গ খনন করা হয় । এ থেকে জানা গেল যে, মাছটি সমুদ্রে যেদিকে যেত সেদিকে একটি সুড়ঙ্গের মতো পথ তৈরি হয়ে যেত। বুখারীর হাদীস থেকে তাই জানা যায়। দ্বিতীয়বার যখন ইউশা ইবনে নৃন দীর্ঘ সফরের পর এ ঘটনাটি উল্লেখ করে তখন তা (৪০ ৮৮০] ০৪ 4৪৮: ৪5 শব্দে বর্ণনা করা হয়েছে। উভয় বর্ণনার মধ্যে কোনো বৈপরীত্য নেই। কেননা পানিতে সুড়ঙ্গ তৈরি হওয়া স্বয়ং একটি অভ্যাসবির্ধ আশ্চর্য ঘটনা। হযরত খিজির (আ.)-এর সাথে সাক্ষাৎ এবং তার নবুয়ত প্রসঙ্গ : কুরআন পাকে ঘটনার এই মূল ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি, বরং 6১৮-০ ০০14: [আমার বান্দাদের একজন] বলা হয়েছে। বুখারীর হাদীসে তার নাম খিজির উল্লেখ করা হয়েছে। খিজির অর্থ- সমুজ-শ্যামল । সাধারণ তাফসীরবিদগণ তার এই নামকরণের কারণ প্রসঙ্গে বলেন যে, তিনি যেখানে বসতেন, সেখানেই ঘাস উৎপন্ন হয়ে যেত। মাটি যেরূপই হোক না কেন। কুরআন পাক একথাও বর্ণনা করেনি যে, হযরত খিজির (আ.) পয়গান্বর ছিলেন নাকি একজন ওলী ছিলেন। কিন্তু সাধারণ আলেমদের মতে তিনি যে নবী ছিলেন, একথা কুরআনে বর্ণিত ঘটনাবলি দ্বারা প্রমাণিত হয় । কেননা এই সফরে যে কয়েকটি ঘটনা ঘটেছে তন্মুধ্যে কয়েকটি নিশ্চিতরূপেই শরিয়তবিরোধী । আল্লাহ তা'আলার ওহী ব্যতীত শরিয়তের নির্দেশ কোনোরপ ব্যতিক্রম হতে পারে না। নবী ও পয়গাস্বর ছাড়া আল্লাহ তা'আলা ওহী কেউ পেতে পারে না। ওলী ব্যক্তিও কাশফ ও ইলহামের মাধ্যমে কোনো কোনো বিষয় জানতে পারেন, কিন্তু তা এমন প্রমাণ নয়, যার ভিত্তিতে শরিয়তের কোনো নির্দেশ পরিবর্তন করা যায় । অতএব প্রমাণিত হলো যে, হযরত
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।