তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খও [পঞ্চদশ পারা] না। হযরত মূসা (আ.) দেখলেন, এ ব্যাপারটি পূর্বাপেক্ষা গুরুতর । তাই বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি, তবে আপনি আমাকে পৃথক করে দেবেন । আমার ওজর আপাত্তি চূড়ান্ত হয়ে গেছে। অতঃপর আবার চলতে লাগলেন । এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন । তারা সোজা অস্বীকার করে দিল। হযরত খিজির (আ.) এই গ্রামে একটি প্রাচীরকে পতনোম্মুখ দেখতে পেলেন । তিনি নিজ হাতে প্রাচীরটিকে সোজা করে দিলেন । হযরত মুসা (আ.) বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছে খাবার চাইলে তারা দিতে অস্বীকার করল অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন । ইচ্ছা করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন । হযরত খিজির (আ.) বললেন- 45554055315 1৯ অর্থাৎ এখন শর্ত পূর্ণ হয়ে গেছে। এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময় । এরপর হযরত খিজির (আ.) উপরিউক্ত ঘটনাত্রয়ের স্বরূপ হযরত মুসা (আ.)-এর কাছে বর্ণনা করে বললেন- 4৫:০5); 172 4৮15 ৮৮:51 অর্থাৎ এ হচ্ছে সেসব ঘটনার স্বরূপ. যেগুলো দেখে আপনি ধৈর্য ধরতে পারেননি । রাসূলুল্লাহ 23 সম্পূর্ণ ঘটনার বর্ণনা করে বললেন, হযরত মুসা (আ.) যদি আরো কিছুক্ষণ ধৈর্য ধরতেন, তবে তাদের আরো কিছু জানা যেত। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত এই দীর্ঘ হাদীসে পরিষ্কার উল্লেখ রয়েছে যে, হযরত মুসা (আ.) বলতে বনী ইসরাঈলের পয়গান্বর হযরত মুসা (আ.) এবং তার যুবক সঙ্গীর নাম ছিল ইউশা ইবনে নূন । আর দুই সমুদ্রের সঙগমস্থলে যে বান্দার কাছে হযরত মুসা (আ.)-কে প্রেরণ করা হয়েছিল, তিনি ছিলেন হযরত খিজির (আ.)। _তাফসীরে মা'আরিফুল কুরআন খ. ৫, পৃ. ৬০৪-৬০৬| সফরের কতিপয় আদব এবং পয়গাম্বরসুলভ সংকল্পের একটি নমুনা : ৮ ৮2,015) পেতে এ বাক্যটি হযরত মুসা (আ.) তার সফরসঙ্গী ইউশা ইবনে নুনকে বলেছিলেন। এর উদ্দেশ্য ছিল সফরের দিকও গন্তব্যস্থল সম্পর্কে তার সঙ্গীকে অবহিত করা । কারণ সফরের জরুরি বিষয়াদি সম্পর্কে সঙ্গীকে অবহিত করাও একটি আদব । অহংকারীরা তাদের খাদেম ও পরিচারকদেরকে সম্বোধনেরই যোগ্য মনে করে না এবং নিজের সফর সম্পর্কে কোনো কিছুই বলে না। (৫৫৮ শব্দটি £-2৯ -এর বহুবচন । আভিধানিক অর্থে আশি বছরে এক হুকবা। কারো কারো মতে আরো বেশি সময়ে এক হুকবা হয়। এর কোনো নির্দিষ্ট সীমা নেই । হযরত মূসা (আ.) সঙ্গীকে বলে দিলেন যে, আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাকে দুই সমুদ্রের সঙ্গমস্থলে পৌছতে হবে । আমার সংকল্প এই যে, যতদিনই লাগুক গন্তব্যস্থলে না পৌছা পর্যন্ত সফর অব্যাহত রাখব। আল্লাহ তা'আলার আদেশ পালনে পয়গান্বরদের সংকল্প এমনি দৃঢ় হয়ে থাকে। কি "১ ৮০1 - হযরত খিজির (আ.)-এর তুলনায় হযরত মূসা (আ.)-এর শ্রেষ্ঠতৃ এবং তাঁর বিশেষ প্রশিক্ষণ ও মুজেযা : কুরআন ও হাদীসের সুস্পষ্ট বর্ণনা থেকে জানা যায় যে, হযরত মুসা (আ.) নবীকুলের মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন । আল্লাহ তাআলার সাথে কথোপকথনের বিশেষ মর্যাদা তার অন্যান্য বৈশিষ্ট্য । হযরত খিজির (আ.)-এর নবুয়ত সম্পর্কেও মতভেদ রয়েছে। যদি নবী মেনেও নেওয়া যায়, কিন্তু তিনি তো রাসূল ছিলেন না। তার কোনো গ্রন্থ নেই এবং কোনো বিশেষ উম্মতও নেই, তাই হযরত মুসা (আ.) হযরত খিজির (আ.)-এর চেয়ে সর্বাবস্থায় বহুগুণে শরেষ্ঠ। কিন্তু আল্লাহ তা“আলা নৈকট্যুশীলদের সামান্যতম ক্রটিও সংশোধন করেন। তাদের প্রশিক্ষণের খাতিরে সামান্যতম ক্রটির জন্যও তিরস্কার করা হয় এবং সে মাপকাঠিতেই তাদের দ্বারা ক্রুটি শুধরিয়ে নেওয়া হয় । আগাগোড়া কাহিনীটি এই বিশেষ প্রশিক্ষণেরই বহিঃপ্রকাশ । আমি সর্বাধিক জ্ঞানী" হযরত মূসা (আ.)-এর মুখ থেকে অসতর্ক মুহূর্তে এ কথাটি বের হয়ে গেলে আল্লাহ তা'আলা তা অপছন্দ করেন৷ তাকে হুশিয়ার করার জন্য এমন এক বান্দার ঠিকানা তাকে দিলেন, যার কাছে আল্লাহপ্রদত্ত বিশেষ জ্ঞান ছিল । সেই জ্ঞান হযরত মূসা (আ.)-এর কাছে ছিল না। যদিও হযরত মুসা (আ.)-এর জ্ঞান মর্তবার দিক দিয়ে শ্রেষ্ঠ ছিল। কিন্তু তিনি সেই বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন না। এদিকে আল্লাহ তা“আলা হযরত মুসা (আ.)-কে জ্ঞানার্জনের অসীম প্রেরণা দান করেছিলেন । ফলে নতুন জ্ঞানের কথা শুনেই তিনি তা অর্জন করার জন্য শিক্ষার্থীর বেশে সফর করতে প্রস্তুত হয়ে গেলেন এবং আল্লাহ্‌ তাআলার কাছেই খিজিরের ঠিকানা জিজ্ঞেস করলেন । এখানে প্রণিধানযোগ্য বিষয় এই যে, আল্লাহ তা'আলা ইচ্ছা করলে এখানেই হযরত খিজির (আ.)-এর সাথে হযরত মুসা (আ.)-এর সাক্ষাৎ অনায়াসে ঘটাতে পারতেন অথবা হযরত মুসা (আ.)-কেই পরিষ্কার ঠিকানা বলে দিতে পারতেন । ফলে সেখানে পৌছা কষ্টকর হতো না। কিন্তু ঠিকানা অস্পষ্ট রেখে বলা হয়েছে যে, যেখানে মৃত মাছ জীবিত হয়ে নিরুদ্দেশ হয়ে যাবে, সেখানেই হযরত খিজির (আ.)-কে পাওয়া যাবে।

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।