তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাফপীরে জালালাহন : আরবি-বাংলা, চতুর্থ খণ্ড [পঞ্চদশ পারা! ন্৩ ইবলীসের ইতিকথা : আয়াতের বর্ণনাশৈলী দ্বারা একথা বুঝা যায় যে, ইবলীর্সের অবাধ্য হওয়ার কারণ হলো, জিনদের অন্তর্ভূক্ত হওয়া। কেননা ফেরেশতাগণ কোনো সময়ই আল্লাহ তা'আলার নাফরমানি করেন না। আল্লামা বগভী রে.) লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আববাস (রা.) বলেছেন, ইবলীস ফেরেশতাদের একটি বিশেষ দলের অন্তর্ভূক্ত ছিল। যাদেরকে অগ্মি ছারা সৃষ্টি করা হয়েছিল, যাদেরকে জিন বলা হতো । আর হাসান বসরী (র.) বলেছেন, ইবলীস ফেরেশতা ছিল না; বরং সে ছিল জিন। যেভাবে হযরত আদম (আ.) সমগ্র মানবজাতির আদি পিতা, ঠিক এমনিভাবে জিনদের আদি হলো ইবলীস। কিনতু আল্লামা সানাউল্লাহ পানিপধী (র.) হ্যরত হাসান বসরী (র.)-এর এই অভিমতকে অযৌক্তিক বলেছেন। কেননা আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন- 220 3০085 0৯0 55 ০, অর্থাৎ আমি জিন ও মানুষকে শুধু আমার বন্দেগীর জন্যই সৃষ্টি করেছি। এই আয়াত এবং সূরা আর রাহমান ও সূরা জিনের আয়াত দ্বারা জানা যায় যে, মানুষের ন্যায় জিনদের মধ্যেও কিছু নেককার এবং কিছু জালেম কাফের রয়েছে । জালেম ও কাফেররা নিঃসন্দেহে দোজখী হবে । আর ইবলীস এবং তার বংশধররা সকলেই আল্লাহ তা“আলার শত্রু, ওলী আল্লাহগণের শক্র ৷ অতএব, ইবলীস কোনো অবস্থাতেই জিনদের আদি ব্যক্তি হতে পারে না। ৩%0০2৩৩- -এর অর্থ হচ্ছে- ইবলীস ছিল্প জিন সম্প্রদায়ের অন্তর্ভূক্ত । অধিকাংশ তাফসীরকারগণ এ অভিমতই প্রকাশ করেছেন। জিন হওয়া সত্ত্বেও তার অত্যধিক ইবাদতের কারণে সে ফেরেশতাদের দলভুক্ত হয় । আর এ কারণেই যখন ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার হুকুম হয়, সেই হুকুম ইবলীসের ব্যাপারেও হয়। কিন্তু এই হুকুমের সঙ্গে সঙ্গে ইবলীসের প্রকৃত রূপ প্রকাশ পায়। সে অহংকারী হয়, আর অহংকারের কারণেই সে আল্লাহ তা'আলার আদেশ অমান্য করার ধৃষ্টতা দেখায়। অর্থাৎ হযরত আদম (আ.)-কে সিজদা করতে অস্বীকৃতি জানায়। বিস্ময়কর বিষয় হলো এই যে, আদম সন্তানেরা তাদের পৈত্রিক শত্রু ইবলীস শয়তানকে বন্ধু হিসেবে বরণ করে এবং তাকে নিজেদের সাহায্যকারী রূপে গ্রহণ করে। আল্লামা ইবনে কাসীর (র.) এ আয়াতের তাফসীরে লিখেছেন, আল্লাহ তা“আলা এ আয়াতে মানবজাতিকে ইবলীস শয়তান সম্পর্কে সতর্ক করেছেন এই মর্মে, ইবলীস.তোমাদের আদি পিতা হযরত আদম (আ.)-এর শক্র। অতএব, তোমরা তোমাদের স্ষ্টা ও পালনকর্তা আল্লাহ তাআলার বিধানকে অমান্য করো না এবং ইবলীসের অনুগমন করো না। মুসলিম শরীফে সংকলিত একখানি হাদীসে রয়েছে, ফেরেশতাগণকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং ইবলীসকে অগ্নি দ্বারা । যদিও ইবলীস দিবারাত্রি ফেরেশতাদের ন্যায় ইবাদত করেছিল, কিন্তু হযরত আদম (আ.)-কে সিজদা করার আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রকৃত রূপ প্রকাশ পায় । তার ভিতর যে অহংকার নিহিত ছিল, তার কারণে সে হযরত আদম (আ.) কে সিজদা করতে অস্বীকৃতি জানায় । াকসীরে ইবনে কাসীর ডি পারা ১৫, পৃ. ১০৩] 2, ৮০০০১৫০৬৯৩৩ পালে কিতা তাপ প্রেস্হিণা তাতে পেত তা 4551823০333 ০557731 2522১৩4৩১০৪ 4: এ আয়াতে মানুষকে লক্ষ্য করে আল্লাহ তা'আলা বলেছেন, তোমরা কি তবে, আমাকে বাদ দিয়ে তাকে এবং শয়তান সন্তান সন্ততিকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের শক্রু। অর্থাৎ ইবলীসকে বন্ধু হিসেবে গ্রহণ করা তোমাদের পক্ষে আদৌ উচিত নয়, ইবলীস শয়তানই মানুষকে দুনিয়ার সৌন্দর্যের সম্মোহলীয ফীদে ফেলে দুনিয়া আখিরাত উভয় জাহানে ধ্বংস করে। ক পারা তাত 45 05৮81108+ তর পাপীদের পরিণাম অত্যন্ত মন্দ : কাফেররা যে আল্লাহ তা'আলার স্থলে ইবলীস ও তার বংশধরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে তাদের এ কাজটি অত্যন্ত মন্দ। আল্লামা বগভী (র.) লিখেছেন, মুজাহিদ রে.) ইমাম শা"বী (র.)-এর বর্ণনার উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমি বসেছিলাম, এমন সময় এক ব্যক্তি আসলো এবং আমাকে জিজ্ঞাসা করলো, ইবলীসের স্ত্রী আছে কি? আমি জুবাব দিলাম আমি জানি না। এরপর আমার স্মরণ হলো যে, আল্লাহ তা'আলা কুরআনে ইরশাদ করেছেন- দেবা অর্থাৎ তোমরা কি ইবলীস এবং তার বংশধরদেরকে বন্ধু হিসেবে খ্রহণ করেছো? আর বংশধর স্ত্রী ব্যতীত হতে পারে না। এ কথা স্মরণ হওয়ার পর আমি বললাম, হ্যা ইবলীসের স্ত্রী আছে। ইমাম কাতাদা (র.) বলেন, মানুষের ন্যায় শয়তানের সন্তান সন্ততি হয়। হযরত মুজাহিদ (র.) বলেছেন, ইবলীসের সন্তানদের মধ্যে রয়েছে, লাকীন, ওয়ালহান, হাফাফ, মোররা, জালনাবুর, আওয়ার, মাতৃস, ইয়াসূর, ওয়াসেম।

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।