৬৬ তাফসীরে জালালাইন : বার 5 55125765 , ৯0১৮5 252৬ বি) এ আয়াতে কিয়ামতের পূর্বের অবস্থা বর্ণিত হয়েছে। কিয়ামত যখন কায়েম হবে তার পূর্বে পাহাড় পর্বত কোনো কিছুই থাকবে না। সবকিছু নিজ নিজ স্থান ছেড়ে চলে যাবে, বড় বড় পাথরগুলো তুলার ন্যায় শূন্যে উড়তে থাকবে, বিশাল বিস্তৃত পৃথিবী এক সমতল ভূমিতে পরিণত হবে । সমগ্র মানবজাতিকে সেদিন আল্লাহ তা“আলার দরবারে হাজির করা হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। ৪৯ 0554১ 0১ এএ চা ০ ৮ ৮ ০ লি ক ০৯ ৩৮ 2 ৩5 আন 05৩ ১৫ ০০৩ 2 হে বুদ্ধিমান! গাফেল হয়ো না তোমাকে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে । অবশেষে তোমাকে আল্লাহ তা'আলার দরবারে হাজির হতে হবে। বস্তুত এ জগত ও জীবন যেমন সত্য, তেমনি পরকালীন চিরস্থায়ী জিন্দেগীও সত্য । ইতিপূর্বে আমরা এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি একথা সত্য, এমন একদিন আসবে যখন আমরা থাকবো না, একথা সত্য । প্রশ্ন হলো, কোথায় যাব? আখিরাতে দুটি স্থান রয়েছে। যারা ঈমানদার এবং নেককার হবে তাদের জন্য জান্নাত । পক্ষান্তরে যারা বেঈমান ও বদকার হবে তাদের জন্য দোজখ। ৯085১৮১০৯১১ 553 455: অর্থাৎ আর হে রাসূলপহ্ঃ ! আপনি দেখতে পাবেন পৃথিবীকে একটি উন্মুক্ত ময়দান, তাতে থাকবে না কোনে ইমারত এবং থাকবে না কোনো পাহাড় পর্বত । হতনা নিলো ভারতের জাবির কী ডিাা জমিনের অভ্যন্তরীণ অংশ উপরে উঠে আসবে এবং মৃত ব্যক্তিরা বের হয়ে আসবে । -[তাফসীরে মাযহারী, খ. ৭, পৃ. ২২১, তাফসীরে কাবীর খ. ২১. পৃ. ১৩৩] কিয়ামতের পূর্বের অবস্থা : আল্লামা ইবনে কাসীর (র.) এ আয়াতের তাফসীরে লিখেছেন, আল্লাহ তা'আলা এ আয়াতে কিয়ামতের দিনের পূর্বের কিছু ভয়াবহ বিবরণ দিয়েছেন। সেদিন আসমান ফেটে যাবে, পাহাড় তুলার ন্যায় উড়ে যাবে, সারা পৃথিবী একটি উন্মুক্ত ময়দানে রূপান্তরিত হবে। উঁচু নিচু স্থান একাকার হয়ে যাবে । কোনো বাড়ি ঘর থাকবে না, কোনো তরুলতা পাথরের অস্তিত্ব থাকবে না। সেদিন সমগ্ধ মানবজাতিকে সর্বশক্তিমান আল্লাহ তা'আলার দরবারে উপস্থিত করা হবে। ফেরেশতাগণ কাতারবন্দী হয়ে দপ্তায়মান থাকবেন, আল্লাহ তাআলা যাদেরকে অনুমতি দেবেন তারা ব্যতীত কেউ কথা বলতে পারবে না। যারা পৃথিবীতে কিয়ামতের এই দিনকে অস্বীকার করতো তাদেরকে ধমক দিয়ে বলা হুবে-. 5১০৫৪ ০ এল অর্থাৎ তোমরা যে মহা সত্যকে অস্বীকার করতে অর্থাৎ কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস করতে না, অবশেষে সেই কঠিন মুহূর্তের সম্মুখীন তোমরা হয়েছো । যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবেই তোমরা হাজির হয়েছো । অর্থাৎ নগ্ন দেহে তোমরা আমার দরবারে হাজির হয়েছো । -[তাফসীরে ইবনে কাসীর [উর্দূ পারা- ১৫, পৃ. ১০২] বুখারী শরীফ, মুসলিম শরীফে এবং তিরমিযী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রো.) বর্ণিত হাদীসে সংকলিত হয়েছে। তিনি বলেছেন, হযরত রাসূলুল্লাহ প্রঃ ভাষণ দেওয়ার উদ্দেশ্যে দীড়িয়ে বলেছেন, তোমাদেরকে কবর থেকে বের করে নগ্র 2 দেহে নগ্ন পায়ে আল্লাহর তা*আলার দরবারে হাজির করা হবে । তখন সর্বপ্রথম হযরত ইবরাহীম (আ.)-কে পোষাক পরিধান করানো হবে। | বুখারী শরীফ ও মুসলিম শরীফে হযরত আয়েশা (রো.) বর্ণিত হাদীস সংকলিত হয়েছে। প্রিয়নবী গুরু ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে নগ্ন পায়ে নগ্ন দেহে বিবস্ত্র অবস্থায় হাজির করা হবে । উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রা.) বললেন, তখন পুরুষ ও নারী সকলেই কি এক সাথে থাকবে এবং একে অন্যকে তারা দেখবে? প্রিয়নবী গ্্ঃ ইরশাদ করেন, আয়েশা! তখন অত্যন্ত কঠিন সময় হবে |অর্থাৎ কেউ কারো প্রতি দৃষ্টিপাত করার অবস্থা থাকবে না ॥ 22৪৭০ (8) ০ 712৯৯ [58৯ 2৪] ৪৮০৮০,
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।