০8 08৪৮১০7৫2 555$ 20085 অন্ি5 92৩ ভিত : অর্থাৎ যে ব্যক্তির নেকীর পাল্লা ভারি হবে, সেই সফলকাম হবে । পক্ষান্তরে যার নেকীর পাল্লা হান্কা হবে সে দুনিয়াতে নিজেই নিজের ক্ষতি করেছে। এখন সে চিরকালের জন্য জাহান্নামে থাকবে । এই আয়াতে শুধু কামিল মু'মিন ও কাফেরদের ব্যাপারেই তুলনামূলক আলোচনা করা হয়েছে । এখানে তাদেরই আমল ও পরিণতি উল্লেখ করা হয়েছে । কামিল মুমিনদের পাল্লা ভারি হবে এবং তারা সফলকাম হবে । কাফেরদের পান্না হাক্কা হবে। ফলে তাদেরকে চিরকালের জন্যে জাহান্নামে থাকতে হবে। কুরআন পাকের অন্যান্য বর্ণনা ছারা প্রমাণিত হয় যে, এ স্থলে কামিল মুমিনদের পাল্লা ভারি হওয়ার অর্থ এই যে, অপর পাল্লায় অর্থাৎ গুনাহের পাল্লায় কোনো ওজনই হবে না, তা শূন্য দৃষ্টিগোচর হবে। পক্ষান্তরে কাফেরদের পাল্লা হান্ধা হওয়ার অর্থ এই যে, নেকীর পাল্লায় কোনো ওজনই থাকবে না, শূন্যের মতোই হান্কা হবে । কুরআনের অন্যত্র বলা হয়েছে- 74723 95 (:/555 4 অর্থাৎ আমি কিয়ামতের দিন কাফেরদের ক্রিয়াকর্ম ওজনই করব না। কামিল মুমিনদের এই অবস্থা বর্ণিত হলো । পক্ষান্তরে যাদের দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয়নি কিংবা তওবা ইত্যাদির কারণে মার্জনা করা হয়েছে, তাদের গুনাহের পাল্লায় কিছুই থাকবে না। অপরদিকে কাফেরদের নেক আমলও ঈমানের শর্ত বর্তমান না থাকায় পাল্লার ওজন হান্কা হবে। গুনাহগার মুসলমানদের নেকীর পাল্লায়ও আমল থাকবে এবং গুনাহের পাল্লায়ও আমল থাকবে । আলোচ্য আয়াতে তাদের সম্পর্কে স্পষ্টত কিছু বলা হয়নি; বরং কুরআন পাক সাধারণত তাদের শাস্তি ও প্রতিদান সম্পর্কে নীরবই বলা যায় । এর কারণ সম্ভবত এই যে, কুরআন অবতরণের সময় যেসব মু'মিন সাহাবী ছিলেন, তারা সবাই কবিরা গুনাহ থেকে পবিভ্রই ছিলেন। কারো দ্বারা কোনো গুনাহ হয়ে গেলেও তিনি তওবা করেছেন । ফলে মাফ হয়ে গেছে। কুরআন পাকের ৫24, 7৮ ৮৫-1-2 4.2 (৮15 আয়াতে এমন লোকদের কথা বলা হয়েছে, যাদের নেক ও বদ আমল মিশ্র। তাদের সম্পর্কে হযরত ইবনে আববাস রো.) বলেন, কিয়ামতের দিন যার নেকী গুনাহের চেয়ে বেশি হবে এক নেকী পরিমাণ বেশি হলেও সে জান্নাত যাবে । পক্ষান্তরে যার গুনাহ নেকীর চেয়ে বেশি হবে এক গোনাহ বেশি হলেও সে দোজখের যাবে । কিন্তু এই মুমিন গুনাহগারের দোজখে প্রবেশ পবিত্র করার উদ্দেশ্য হবে; যেমন লোহা স্বর্ণ ইত্যাদি আগুনে ফেলে ময়লা ও মরিচা দূর করা হয় । দোজখের অগ্নি দ্বারা যখন তার গুনাহের মরিচা দূরীকরণ হবে, তখন সে জান্নাতে প্রবেশের উপযুক্ত হবে এবং তাকে জান্নাতে প্রেরণ করা হবে। হযরত ইবনে আব্বাস (রা.) আরো বলেন, কিয়ামতের পাল্লা এমন নির্ভুল ওজন করবে চিনা সে আ'রাফে প্রবেশ বিং দোজখ ও জান্নাতের মাঝখানে দ্বিতীয় নির্দেশের অপেক্ষায় থাকবে। অবশেষে সে-ও জানাতে প্রবেশাধিকার পাবে । _মাযহারী] হযরত ইবনে আব্বাস (রা.)-এর এই উক্তিতে কাফেরদের উল্লেখ নেই, শুধু মুমিন গুনাহগারদের কথা আছে আসল ওজনের ব্যবস্থা : কোনো কোনো হাদীস থেকে জানা যায় যে, স্বয়ং মু'মিন ও কাফের ব্যক্তিকে পাল্লায় রেখে ওজন করা হবে। কাফেরের ওজনই হবেন না, সে যত মোটা ও স্থুলদেহীই হোক না কেন। _বুখারী, মুসলিম] কোনো কোনো রেওয়ায়েত থেকে জানা যায় যে, তাদের আমলনামা ওজন করা হবে । তিরমিযী, ইবনে মাজা, ইবনে হিব্বান ও হাকিম রে.) এই বিষয়বস্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.)-এর রেওয়ায়েত বর্ণনা করেছেন। আরও কিছু রেওয়ায়েত থেকে জানা যায় যে, প্রত্যেক মানুষের দুনিয়ার ওজনহীন ও দেহহীন আমলসমূহকে হাশরের ময়দানে সাকার অবস্থায় পাল্লায় রাখা হবে এবং ওজন করা হবে । তাবারানী (র.) প্রমুখ হযরত ইবনে আব্বাস (রা.)-এর ভাষ্যে রাসূলুল্লাহ গঃ থেকে রেওয়ায়েত বর্ণনা করেছেন৷ তাফসীরে মাযহারীতে এসব রেওয়ায়েত আদ্যোপান্ত উল্লেখ করা হয়েছে। সেখানে দেখে নেওয়া যায় । শেষোক্ত উক্তির সমর্থনে আবুর রাজ্জাক “ফজলুল ইলম" গ্রন্থে ইবরাহীম নাখায়ী (র.) থেকে একটি হাদীস বর্ণনা করেছেন । তাতে বলা হয়েছে- কিয়ামতের দিন এক ব্যক্তির আমলসমূহ ওজনের জন্য পাল্লায় রাখা হলে পাল্লা হাক্কা হবে। এরপর মেঘের ন্যায় এক বস্তু এনে তার নেকীর পাল্লায় রেখে দেওয়া হবে। ফলে পাল্লা ভারি হয়ে যাবে । তখন সে ব্যক্তিকে বলা হবে । তুমি জান এটা কি?[যার ছারা পাল্লা ভারি হয়ে গেছে ।]। সে বলবে, আমি জানি না। তখন বলা হবে, এটা তোমার ইলম যা তুমি অপরকে শিক্ষা দিতে । যাহাবী রে.) ইমরান ইবনে হোসাইন থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ এ্লহঃ বলেছেন, কিয়ামতের দিন
— পৃষ্ঠা ৪৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।