তাফগীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খণ্ড [অষ্টাদশ পারা] ৪৩৯ আর কোনো কোনো তাফসীরকার বলেছেন, তারা ছিল সামৃদ জাতি । আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য স্বীয় রাসূল প্রেরণ করেন। আদ জাতি হলে হযরত হুদ (আ.) এবং সামুদ জাতি হলে হযরত সালেহ (আ.) তাদের নিকট প্রেরিত হয়েছিলেন । তারা নিজ নিজ জাতিকে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করার ও তাঁর বন্দেগী করার আহবান জানান; কিন্তু তারা আল্লাহর নবীর আহ্বানে সাড়া দিতে অস্বীকৃত জানায় । হযরত নৃহ (আ.)-এর জাতির ধ্বংস দেখেও তারা কোনো কার শিক্ষা গ্রহণ করেনি । সকল সঠিক পথে আসার জন্যে তারা প্রস্তুত হয়নি; বরং তারা আল্লাহ পাকের নাফরমান হয়েছে, তীর প্রেরিত নবীকে মিথ্যাজ্ঞান করেছে, এবং তাদের নেতারা অন্যায়, অনুর ও তিভিহীন কথা বলেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন- ০ পচ ৫ ওর ৫৩ ৩ গুতা বা তত ০) (৮4$ 17৫ 02511 2৮৮৫ ০৮১০৯। ৩৩১ অর্থাৎ তার জাতির যে প্রধানরা আল্লাহ পাকের অবাধ্য হয়েছে এবং আখিরাতে হাজির হওয়াকে মিথ্যাজ্ঞান করেছে এবং যাদেরকে আমি পার্থিব জীবনে দান করেছিলাম অনেক ভোগ সম্পদ, তারা বলেছিল, এ-তো তোমাদেরই ন্যায় একজন মানুষ তোমরা যা আহার কর সে তাই আহার করে এবং তোমরা যা পান কর, সেও তা-ই পান করে। অতএব, তার এমন কোনো বিশেষত্ব নেই যার কারণে আমরা তার কথা মেনে চলবো । এঁ পথভ্রষ্ট জাতির প্রধানরা অত্যন্ত ওদ্বত্যপূর্ণ কথা বলে, তারা একথাও বলে যে, যদি এ কথা তোমরা মেনে চল তবে তোমরা হবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, তোমরা হবে অপমানিত । অতএব, অযথা কেন অপমানিত হবে, অকারণে কেন নিজেদের অপমান ডেকে আনবে? তাফসীরকারগণ বলেছেন, তারা ছিল অত্যন্ত বোকা ও মূর্খ । কেননা তারা তাদের ন্যায় একজন মানুষকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিতে রাজি হয়নি এবং এ কাজকে নিজের জন্য অপমানজনক মনে করেছে। অথচ প্রাণহীন পাথরকে পূজা করতে অথবা হাতের বানানো মূর্তির সম্মুখে মাথা নত করতে অপমানিত বোধ করেনি। এ ভাগ্যহত জাতির প্রধানরা এই ক্ষণস্থায়ী জীবনকেই প্রকৃত জীবন মনে করতো । এরপর যে আরো একটি জীবন আসবে এবং সে জীবনে বর্তমান জীবনের যাবতীয় কর্মকাণ্ডের হিসাব দিতে হবে- একথা তারা কোনোভাবেই বিশ্বাস করতে রাজি হত না। তাই আল্লাহ পাক ইরশাদ পতি ৫৫7 ৫ কে )ড2/575 পালা করেছেন- ৪5 (2৮25 0৮ পরও সে 131৮০742521 রবে ভিডি টি ভিত রি পুনরস্থান করা হবে? | আল্লাহর নবী আখিরাতের তথা চিরস্থায়ী জিন্দেশীর কথা বলতেন; কিন্তু তারা আখিরাতে বিশ্বাস করতো না। তারা বলতো, মরণের পর পচে গেলে যখন অস্থি চুর্ণ হয়ে যাবে মানুষ মাটির সাথে মিশে যাবে, তার পরে আবার জীবিত হবে- একথা কি করে বিশ্বাস করতে পারি! ০:৬১০১১১০ ০৫ ০০১০ ৬৪৪ ৮৫০45৯4০৪9১. পার্থিব জীবন ছাড়া আর কোনো জীবন নেই। সুতরাং জীবন-মরণ এই দুনিয়ারই এবং কোনো পুনরুজ্জীবন নেই- কিয়ামতে অবিশ্বাসী সাধারণ কাফেরদের বক্তব্য এটাই । যারা মুখে এই অস্বীকৃতি প্রকাশ করে, তারা তো প্রকাশ্য কাফেরই; কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, আজকাল অনেক মুসলমানেরও কথা ও কাজের মধ্যে এই অস্বীকৃতি ফুটে উঠে । তারা পরকাল ও কিয়ামতের হিসাবের প্রতি কোনো সময় লক্ষ্যও করে না। আল্লাহ তা'আলা ঈমানদারগণকে এই বিপদ থেকে উদ্ধার করুন! 654572৮৮885 05 45৪ : পূর্ববততী আয়াতের সাথে সম্পর্ক : পূর্ববর্তী আয়াতসমূহে হযরত সালেহ (আ.) হযরত লৃত (আ.) ও হযরত শুয়াইব (আ.) প্রমুখ আঘিয়ায়ে কেরামের ঘটনা সংক্ষপতভাবে বর্ণিত হয়েছে । এরপর আদ জাতি বা সামুদ জাতির ধ্বংসের কথা উল্লেখ করা হয়েছে । এরপর ইরশাদ হয়েছে যে আরো অনেক জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু তারা তাদের কৃতকর্মের শাস্তি স্বরূপ যথাসময়ে ধ্বংস হয়েছে। আর আয়াতে ইরশাদ হয়েছে, যে জাতির ধ্বংসের জন্য আল্লাহ পাক যে সময় নির্দিষ্ট করে রেখেছিলেন, সে জাতি সে নিদিষ্ট _ সময়েই ধ্বংস হয়েছে, এর কোনো ব্যতিক্রম হয়নি এবং তাদের ধ্বংসকে কেউ ঠেকিয়ে. রাখাতে পারেনি ।
— পৃষ্ঠা ৪৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।