তাফপীরে জালালাইন: : আরবি-বাংলা, চতুর্থ খও [অফ্টাদশ পারা] ৪২১ এখানে প্রশ্ন হতে পারে যে, উল্লিখিত গুণে গুণাবিত মুমিনগণ পরকালে পূর্ণাঙ্গ সাফল্য পাওয়ার কথা তো বোধগম্য; কিন্তু দুনিয়াতে সাফল্য বাহ্যত কাফের ও পাপাচারীদেরই হাতের মুঠোয়। প্রত্যেক যুগের পয়গান্বরগণ এবং তাদের পর সৎ কর্মপরায়ণ ব্যক্তিগণ সাধারণত কষ্ট ভোগ করে গেছেন। এর কারণ কি? এই প্রশ্নের জবাব সুস্পষ্ট । আর তা হলো- দুনিয়াতে পূর্ণাঙ্গ সাফল্যের ওয়াদা করা হয়নি যে, কোনোরূপ কষ্টের সম্মুখীন হবে না; বরং এখানে কিছু না কিছু কষ্ট প্রত্যেক পরহেজগার সৎ কর্মপরয়াণ ব্যক্তিকেও ভোগ করতে হয় এবং প্রত্যেক কাফের ও পাপাচারীদেরকেও ভোগ করতে হয়। মনোবাঞ্থা পূর্ণ হওয়ার ক্ষেত্রেও অবস্থা তা-ই; অর্থাৎ মুমিন ও কাফের নির্বিশষে প্রত্যেকেরই কিছু না কিছু লক্ষ্য অর্জিত হয়ই। এমতাবস্থায় উভয়ের মধ্যে কাকে সাফল্য অর্জনকারী বলা হবে? অতএব পরিণামের উপরই এটা নির্ভরশীল। দুনিয়ার অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে, যেসব সঙ্জন উল্লিখিত সাতটি গুণে গুণান্বিত, দুনিয়াতে তারা সাময়িকভাবে কষ্টের সম্মুখীন হলেও পরিণামে তাদের কষ্ট দ্রুত দূর হয়ে যায় এবং মনোবাঞ্থা অর্জিত হয়। বিশ্ববাসী তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে বাধ্য হয় এবং তারা মরেও অমর হয়ে যায় । ন্যায়ের দৃষ্টিতে দুনিয়ার অবস্থা যতই পর্যালোচনা করা হবে, প্রতি যুগে ও প্রতি ভূখণ্ডে ততই এর পক্ষে সাক্ষ্য পাওয়া যাবে। আয়াতে উল্লিখিত সাতটি গুণ : সর্বপ্রথম গুণ হচ্ছে ঈমানদার হওয়া । কিন্তু এটা একটা বুনিয়াদী ও মৌলিক বিষয় বিধায় একে আলাদা রেখে এখানে অপরাপর সাতটি গুণ বর্ণনা করা হয়েছে। উক্ত গুণগুলো বিস্তারিত ব্যাখ্যাসহ নিষ্নে উল্লেখ করা হলো- প্রথম গুণ- নামাজে *খুশু' তথা বিনয়-ন্র হওয়া : ইরশাদ হচ্ছে- € ৫৮৫১৬৮১৫০০৪ ০ খুশু'র আভিধানিক অর্থ- স্থিরতা। শরিয়তের পরিভাষায় এর অর্থ অন্তরে স্থিরতা থাকা; অর্থাৎ আন্নাহ ছাড়া অন্য কোনো কিছুর কল্পনাকে অন্তরে ইচ্ছাকৃতভাবে উপস্থিত না করা এবং জঙ্গ-প্রত্যঙ্গেও স্থিরতা থাকা । অর্থাৎ, অনর্থক নড়াচড়া না করা । -বয়ানূল কুরআন] বিশেষত এমন নড়াচড়া, যা রাসূলুল্লাহ এ নামাজে নিষিদ্ধ করেছেন। ফিকহবিদগণ এ ধরনের নড়াচড়া “নামাজের মাকরূহসমূহ' শিরোনামে সন্নিবেশিত করেছেন। তাফসীরে মাযহারীতে খুশুর এই সংজ্ঞা হযরত আমর ইবনে দীনার থেকে বর্ণনা করা হয়েছে। অন্যান্য মনীষী থেকে খুশূর সংজ্ঞা সম্পর্কে যেসব উক্তি বর্ণিত আছে, সেগুলো মূলত অন্তর ও অঙ্গ-প্রত্যঙ্গের স্থিরতার বিশদ বিবরণ । উদাহরণত হযরত মুজাহিদ বলেন, দৃষ্টি অবনত ও আওয়াজ ক্ষীণ রাখার নাম খুশু। হযরত আলী (রা.) বলেন, ডানে বামে ভ্রুক্ষেপ করা থেকে বিরত থাকা খুশু। হযরত আতা (র.) বলেন, দেহের কোনো অংশ নিয়ে খেলা না করা খুশু। হাদীসে হযরত আবু যর (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ এ: বলেন, নামাজের সময় আল্লাহ তা'আলা বান্দার প্রতি সর্বক্ষণ দৃষ্টি নিবদ্ধ রাখেন যতক্ষণ না নামাজি অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ করে । যখন সে অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ করে, তখন আল্লাহ তা'আলা তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেন। আহমদ, নাসায়ী আবু দাউদ, মাযহারী] নবী করীম এর শ্ঃ হযরত আনাস (রা.)-কে নির্দেশ দেন, সিজদার জায়গার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখ এবং ডানে বামে ভ্রক্ষেপ করো না। বায়হাকী, মাযহারী] রা হযরত আবু হুরায়রা রো.) বলেন, রাসূলুল্লাহ এট এক ব্যক্তিকে নামাজে দাড়ি নিয়ে খেলা করতে দেখে বললেন- €-৪ ৮ £2)15 ০০১৪৪ 1$৯ ৫4 অর্থাৎ এই ব্যক্তির অন্তরে খুশু থাকলে তার অঙ্গ-পরত্যঙ্গেও স্থিরতা থাকত। -মাযহারী] নামাজে খুশুর প্রয়োজনীয়তার স্তর £ ইমাম গাযালী, কুরতুবী এবং অন্য আরো কেউ কেউ বলেছেন যে, নামাজে খুশু ফরজ। সম্পূর্ণ নামাজে খুশু ব্যতীত সম্পন্ন হলে নামাজই হবে না। অন্যেরা বলেছেন, খুশূ নিঃসন্দেহে নামাজের প্রাণ। খুশূ ব্যতীত নামাজ নিষ্প্রাণ ; কিন্তু একে নামাজের রোকন মনে করে এ কথা বলা যায় না যে, খুশূ না হলে নামাজই হয় না এবং পুনর্বার পড়া ফরজ। হযরত মাওলানা আশরাফ আলী থানভী (র.) বলেন, নামাজ শুদ্ধ হওয়ার জন্য খুশ্ অত্যাবশ্যকীয় নয় এবং এই পর্যায়ে খুশু ফরজ নয় ; কিন্তু নামাজ কবুল হওয়া এর উপর নির্ভরশীল এবং এই পর্যায়ে খুশু ফরজ । তাবারানী (র.) 'মু'জামে কবীরে' হযরত আবুদদারদা (রা.) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ এশ্ুশঃ বলেন, সর্বপ্রথম যে বিষয় উম্মত থেকে অন্তরহিত হবে, তা হচ্ছে খুশু। শেষ পর্যন্ত লোকদের মধ্যে কোনো খুশু বিশিষ্ট ব্যক্তি দৃষ্টিগোচর হবে না। -[বয়ানুল কুরআন]
— পৃষ্ঠা ৪১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।