তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

৪২০ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খণ্ড [অষ্টাদশ পারা ৩ ঠ 2০০ পাপ 65১5৮2808১৪ 2158 : শানে নুঘূল : হাকেম রে.) হযরত আব্‌ হুরায়রাহ রো.)-এর সূত্রে বর্ণনা করেছেন, প্রিয়নবী 23 নামাজের অবস্থায় কখনও আসমানের দিকে দেখতেন, তখন আলোচ্য আয়াত নাজিল হয় । এ আয়াত নাজিল হওয়ার পর প্রিয়নবী এ আর নামাজের অবস্থায় আসমানের দিকে তাকাননি। ইবনে মরদবিয়ার সূত্রে বর্ণিত আছে যে, হযরত রাসূলে কারীম এইট নামাজের অবস্থায় আসমানের দিকে এদিক সেদিক তাকাতেন, তখন আল্লাহ তা'আলা এ আয়াত নাজিল করলেন। আল্লামা বগভী রে.) হযরত আব হুরায়রাহ (রা.)-এর বর্ণনার উদ্ধৃতি দিয়েছেন যে, সাহাবায়ে কেরাম নামাজের অবস্থায় আসমানের দিকে তাকিয়ে দেখতেন । তখন এ আয়াত নাজিল হয়। এরপর থেকে তারা সিজদার স্থানে নজর করতেন। ইবনে আবি হাতেম ইবনে সীরীনের বর্ণনার উদ্ধৃতি দিয়েছেন যে, সাহাবায়ে কেরাম নামাজের অবস্থায় আসমানের দিকে চোখ তুলে দেখতেন, তখন আল্লাহ পাক আলোচ্য আয়াত নাজিল করলেন। -[তাফসীরে মাযহারী খ. ৮, পৃ. ৬১] তত তি পাপন ৬4 ৩, পর্প ৫৬৪৪4 54853 415 _ সাফল্য কি এবং কোথায় ও কিরূপে পাওয়া যায় : (4 [সাফল্য] শব্দটি কুরআন ও হাদীসে বহুল পরিমাণে ব্যবহৃত হয়েছে । আজান ও ইকামতে দৈনিক পাঁচবার প্রত্যেক মুসলমানকে সাফল্যের দিকে আহবান করা হয়। এর অর্থ প্রত্যেক মনোবাঞ্কা পূর্ণ হওয়া ও প্রত্যেক কষ্ট দূর হওয়া। _|কামূস] এই শব্দটি যেমন সংক্ষিপ্ত, তেমনি সুদূরপ্রসারী অর্থবহ । কোনো মানুষ এর চাইতে বেশি কোনো কিছু কামনাই করতে পারে না। বলা বাহুল্য, একটি মনোবাঙ্কাও অপূর্ণ না থাকা এবং একটি কষ্টও অবশিষ্ট না থাকা, এরূপ পূর্ণাঙ্গ সাফল্য লাভ করা জায়েজ কোনো মহত্তম ব্যক্তিরও আয়ত্তাধীন নয়। সপ্তরাজ্যের অধিকারী বাদশাহ হোক কিংবা সর্বশ্রেষ্ঠ রাসূল .ও পয়গান্বর হোক, জগতে অবাঞ্থিত কোনো কিছুর সম্ুখীন না হওয়া এবং অন্তরে বাসনা জাগ্রত হওয়া মাত্রই অবিলম্বে তা পূর্ণ হওয়া কারো জন্য সম্ভবপর নয় । অন্য কিছু না হলেও প্রত্যেক নিয়ামতের অবসান ও ধ্বংসের আশংকা এবং যে কোনো বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকে তো “ কেউ মুক্ত নয়। এ থেকে জানা গেল যে, পূর্ণাঙ্গ সাফল্য দুনিয়াতে অর্জিতই হতে পারে না। কেননা দুনিয়া কষ্ট ও শ্রমের আবাসস্থল এবং এর কোনো বস্তুর স্থায়িত্‌ ও স্থিরতা নেই । এই অমূল্য সম্পদ অন্য এক জগতে পাওয়া যায়, যার নাম জান্নাত । সে দেশেই মানুষের প্রত্যেক মনোবাঞ্থা সর্বক্ষণ ও বিনা প্রতীক্ষায় অর্জিত হবে। ৫:24 224 অর্থাৎ তারা যা চাইবে, তাই পাবে । সেখানে কোনো সামান্যতম ব্যথা ও কষ্ট থাকবে না এবং প্রত্যেকেই এ কথা বলতে বলতে সেখানে প্রবেশ করবে , 16552530095 এত 25440 (6.0 ৫৫ এ 041) ০501 অর্থাৎ, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের থেকে কষ্ট দূর করেছেন এবং স্বীয় কৃপায় আমাদেরকে এমন'এক স্থানে দাখিল করেছেন যার প্রত্যেক বস্তু সুপ্রতিষ্ঠিত ও চিরম্তন। এ আয়াতে আরো ইঙ্গিত আছে যে, বিশ্বজগতে প্রত্যেকে কিছু না কিছু কষ্ট ও দুঃখের সম্মুখীন হবে । তাই জান্নাতে পা রাখার সময় প্রত্যেকেই বলবে যে, এখন আমাদের দুঃখ দূর হলো । কুরআন পাক সুরা আ'লায় সাফল্য লাভ করার ব্যবস্থাপত্র দিতে গিয়ে বলেছে-.%/৫ ০৫7 অর্থাৎ নিজেকে পাপকর্ম থেকে পবিত্র রাখা । এর সাথে সাথে আরো ইঙ্গিত করেছে যে, পূর্ণাঙ্গ সাফল্য লাভের জায়গা আসলে পরকাল । যে সাফল্য কামনা করে তার কাজ শুধু দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত থাকা নয়। বলা হয়েছে- :৮8/4/:£?/31/ 05401 2: 63535 42 অর্থাৎ তোমরা দুনিয়াকেই পরকালের উপর অগ্াধিকার দিয়ে থাক অথচ পরকাল উত্তম ও স্থায়ী; কারণ তাতেই প্রত্যেক মনোবাঞ্থা অর্জিত ও প্রত্যেক কষ্ট দূর হতে পারে. এবং পরকাল চিরস্থায়ীও। | মোটকথা এই যে, পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ সাফল্য তো একমাত্র জান্নাতেই পাওয়া যেতে পারে দুনিয়াতে এর স্থানই নয় । তবে অধিকাংশ অবস্থার দিক দিয়ে সাফল্য অর্থাৎ সফলকাম হওয়া ও কষ্ট থেকে মুক্তি লাভ করা এটা দুনিয়াতেও আল্লাহ তা“আলা তীর বান্দাদেরকে দান করে থাকেন। আলোচ্য আয়াতসমূহে আল্লাহ তা'আলা সেসব মুমিনকে সাফল্য দান করার ওয়াদা দিয়েছেন, যারা আয়াতে উল্লিখিত সাতটি গুণে গুণান্িত। পরকালের পূর্ণাঙ্গ সাফল্য এবং দুনিয়ার সন্তাব্য সাফল্য সবই এই ওয়াদার অন্তর্ভুক্ত ।

— পৃষ্ঠা ৪১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।