তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চত্রর্থ খণ্ড [সপ্তদশ পারা] ৩৬ তাদের সম্পর্কে এ আয়াত নাজিল হয়েছে । একদিকে হযরত আলী (রা.) হযরত হামযা (রা.) এবং হযরত ওবায়দা রো.) ছিলেন। তাদের মোকাবিলায় কাফেরদের পক্ষ থেকে ছিল শায়বা ইবনে রাবীয়া, ওতবা ইবনে রবীয়া এবং ওলীদ ইবনে ওতবা। আল্লামা বগভী (র.) কায়েস ইবনে ওবাদের সূত্রে লিখেছেন, হযরত আলী (রা.) বলেছেন, কিয়ামতের দিন কাফেরদের সঙ্গে বিতর্ক করবার জন্যে সর্বপ্রথম আমি আল্লাহ পাকের রহমতের সম্মুখে বিনীত হয়ে হাজির হবো। মুহাম্মদ ইবনে ইসহাক (র.) বর্ণনা করেন, বদরের দিন রণাঙ্গনে ওতবা ইবনে রবীয়া, শায়বা ইবনে রবীয়া এবং ওয়ালীদ ইবনে ওতবা বেরিয়ে আসে এবং তাদের মোকাবিলার জন্য হুঙ্কার দেয় । তখন তাদের মোকাবিলার জন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রা.) এবং তিজন আনসারী যুবক আওফ, মাআজ এবং মোয়াওয়াজ বের হয়ে আসেন । এই তিন জন যুবক হারেসের পুত্র ছিলেন। কাফেররা তাদের নাম জিজ্ঞাসা করে এবং এরপর হযরত রাসূলে করীম ু৪ুহ- -কে ডাক দিয়ে বলে, আমাদের মোকাবিলায় তাদেরকে প্রেরণ করুন যারা আমাদের নিকট থেকে বের হয়ে গেছে। তখন হযরত ওবাদা ইবনে হারেস (রা.), হযরত হামযা ইবনে আব্দুল মুত্তালিব (রা.) এবং হযরত আলী ইবনে আবী তালেব (রা.) বের হয়ে আসলেন । হযরত আলী (রা.) ওয়ালীদ ইবনে ওতবার মোকাবিলা করে তাকে শেষ করে দিলেন । আর হযরত হামযা কাল বিলম্ব না করে তার প্রতিপক্ষ শায়বাবে খতম করলেন, অবশ্য হযরত ওবাদা (রা.) এবং ওতবার মধ্যে লড়াই অব্যাহত ছিল । এই অবস্থা দেখে হযরত হামযা (রা.) ও হযরত আলী (রা.) ওতবার উপর হামলা করে তাকে খতম করলেন । আর হযরত ওবাদা (রা.)-কে উঠিয়ে নিলেন। তার পা কেটে গিয়েছিল । যখন হুজুর এ্ঃ -এর খেদমতে হযরত ওবাদা (রা.)-কে হাজির করা হলো, তখন তিনি আরজ করলেন, আমি কি শহীদ হবো না? হুজুর প্র -ইরশাদ করলেন, কেন নয়! আয়াতের শানে নঘূল সম্পর্কে দ্বিতীয় বিবরণ দিয়েছেন উফির সূত্রে ইবনে জারীর । তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর কথার উদ্ধৃতি দিয়েছেন । আর ইবনে মুনজির ও ইবনে আবী হাতেম কাতাদা (র.)-এর কথার উদ্ধৃতি দিয়ে বলেছেন, এ আয়াত নাজিল হয়েছে, মুসলমান ও আহলে কিতাবদের সম্পর্কে । আহলে কিতাব অর্থাৎ, ইহুদি নাসারারা বলেছে, আমরা তোমাদের চেয়ে আল্লাহ পাকের নিকট অধিকতর নৈকট্যের অধিকারী । কেননা আমাদের কিতাব তোমাদের কিতাবের পূর্বে নাজিল হয়েছে এবং আমাদের নবী তোমাদের নবীর পূর্বে আগমন করেছে । আহলে কিতাবদের এ কথার জবাবে মুসলমানগণ বলেছেন, আমরা আল্লাহ পাকের অধিকতর নৈকট্যের অধিকারী | কেননা, আমরা আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ এর -এর প্রতি, তোমাদের নবীর প্রতি এবং আল্লাহ পাকের তরফ থেকে অবতীর্ণ সমস্ত আসমানি গ্রন্থের প্রতি ঈমান এনেছি, আর তোমরা আমাদের নবীর পরিচয় পেয়েছো এবং আমাদের কিতাব সম্পর্কেও অবগত হয়েছো; কিন্তু শুধু হিংসার কারণেই তোমরা অস্বীকার করছো । মুসলমান ও আহলে কিতাবদের মধ্যে এ বিষয়েই বিতর্ক ছিল । আর আলোচ্য আয়াতে এ বিষয়ের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। এ আয়াতের শানে নুযুল সম্পর্কে তৃতীয় অভিমত হলো, ইতিপূর্বে 15 05 15:4। 316! আয়াতে ছয়টি ধর্মের কথা উল্লেখ করা হয়েছে। একটিকে জান্নাতী আর বাকি পাচটিকে দোজখী ঘোষণা করা হয়েছে। কেননা যদিও উপরিউক্ত আয়াতে, ছয়টি ধর্মের উল্লেখ রয়েছে; কিন্তু তাদেরকে হক ও বাতিল বা সত্য ও মিথ্যা এই দু'ভাগে বিভক্ত করা যায়। ১. মুমিন : যারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনে, মনে প্রাণে আল্লাহ পাকের বিধি-নিষেধ মানে । ২. যারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনে না এবং আল্লাহ পাকের প্রতি আনুগত্যও প্রকাশ করে না। যেমন, ইহুদি খ্রিস্টান মজুসি, মুশরিক প্রভৃতি | এই দুই দল চিন্তা ও কর্মে তথা জীবনধারায় একে অন্যের প্রতিপক্ষ । বদরের রণাঙ্গনে এই দুই দলের মধ্যেই হয়েছিল সংঘর্ষ । হক ও বাতিলের মধ্যে হয়েছিল সেদিন যুদ্ধ, সেদিন আল্লাহ পাক সত্যকে সৃপ্রতিষ্ঠিত করেছিলেন । হককে করেছিলেন বিজয়ী, যদিও সত্যের অনুসারীদের সংখ্যা ছিল কম । বাতিল বা মিথ্যাকে করেছিলেন পরাজিত, যদিও তাদের সামরিক শক্তি ছিল অধিকতর।
— পৃষ্ঠা ৩৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।