তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, প্রথম খণ্ড ৩৬৩ কিবলামুখী থাকার প্রয়াস মোস্তাহাব ও পছন্দনীয় । ৫. পঞ্চমবারে আত্মিক মনোযোগ অর্থাৎ যেদিকে প্রতিপালকের বিশেষ সুদৃষ্টি রয়েছে, দিল যেন সেদিকেই নিমগ্ন থাকে এবং ৬. ষষ্ঠবারের উদ্দেশ্য তাকিদ ও দৃঢ়তা প্রদান অর্থাৎ রহিত হওয়ার সন্তাবনা রহিত করা । -[তাফসীরে মাজেদী] ৩. মুফাসসিরগণ নিজ নিজ রুচি ও কুরআনবোধের আলোকে পুনরুল্েখ বিধানের আরো নানা তত্ত্ব উদ্ভাবন করেছেন। যেমন- * কেউ বলেন, প্রথমবার নবীজির মন খুশি করার জন্যে, দ্বিতীয়বার সকল উম্মতকে সম্বোধন করা হয়েছে, তৃতীয়বার বিরুদ্ধবাদীদের আপত্তি নিরসনের জন্যে । * কেউ বলেন, প্রথমবার হরমের অধিবাসীদের ব্যাপারে, দ্বিতীয়বার জাধীরাতুল আরবের অধিবাসীদের জন্যে এবং তৃতীয়বার সমগ্র পৃথিবীর অধিবাসীদের জন্যে ।-[মা'আরিফুল করআন : আল্লামা ইদরীস কান্ধলবী (র.) খ. ১, পৃ. ২৪৫] ০4:51৮-4 0254 ৯ 49৮: কা'বার দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ এজন্য দেওয়া হয়েছে যে, তাওরাতে বর্ণিত আছে, হযরত ইবরাহীম (আ.) -এর কিবলা ছিল কা'বা এবং শেষ নবীকেও এদিকেই মুখ করতে নির্দেশ দেওয়া হবে। কাজেই আপনাকে কা“বার দিকে ফেরার নির্দেশ না দেওয়া হলে ইহুদিরা অবশ্যই অভিযোগ তুলত । অপর দিকে মক্কা শরীফের মুশরিকরা বলত, হযরত ইবরাহীম (আ.)-এর কিবলা ছিল কা*বা আর এই নবী ইবরাহীমী ধর্মাদর্শের দাবি করেন অথচ কিবলার ক্ষেত্রে করেন তার বিরোধিতা । এখন তাদের কারোরই কথা বলার সুযোগ থাকল না। তবে বেয়াড়া স্বভাব উল্টোরথীদের কথা আলাদা । ওরা এ প্রাঞ্জলতার পরেও প্রশ্নের ঝড় তুলে গৌয়ার্তুমি করবে । যেমন কুরাইশরা বলবে- তিনি এখন জানতে পেরেছেন আমাদের কিবলা সত্য, তাই এটা অবলম্বন করেছেন। এভাবে আস্তে আস্তে আমাদের অন্যান্য রীতিনীতিও স্বীকার করে নেবেন। ইহুদিরা বলবে- আমাদের কিবলার সত্যতা জানার ও স্বীকার করে নেওয়ার পর এখন আবার আমাদের প্রতি বিদ্বেষ ও হিংসার কারণেই কেবল নিজ ইচ্ছা অনুযায়ী তা ছেড়ে দিয়েছেন। কাজেই এরূপ অবিবেচকদের মন্তব্যের কোনো পরোয়া করবেন না। আমার আদেশ পালন করুন । -ৃতাফসীরে উসমানী ও মাজেদী] ২ পাজঠিলক তা ৬১ পণ ৫৩৩ 9৪--8 13৫ /০১/৮-৯)১/০: ৮৪১12: ৮064৯1৩ ৩১০০৮5০০০৯০ : ইসলামি শরিয়ত পৃথিবীর বুকে সর্বাঙ্গীন পূর্ণাঙ্গ বাস্তবসম্মত জীবন বিধান। এর কিবলা স্থিরীকরণ ও কা'বামুখী হওয়ার বিধানও এ পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত জীবন বিধানের একটি গুরুতুপূর্ণ ধারা । ৫৫: -এর ৫ অব্যয় ৩৪ [যাতে করে] অব্যয়ের সমার্থক, সন্দেহ বা দ্বিধাবোধক নয় । এর অর্থ হবে- “যাতে" বা যেন” । হযরত থানভী (র.) বলেছেন, যারা আগে হতে হেদায়েতপ্রাপ্ত, তাদের সম্পর্কে আবার হেদায়েতপ্রাপ্তিতে ধন্য হওয়ার কথা বলা এ বিষয়ের প্রমাণ বহন করে যে, আল্লাহর নৈকট্য লাভের স্তরসমূহ অসীম ও অপরিসীম ।
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।