তাফসীরে জালালাহইন : আববি-বাংলা, চতুর্থ খওড [পঞ্চদশ পারা] ৩৭ খালেদ ইবনে মিদান বলেছেন, আসহাবে কাহাফের কুকুর এবং বালম ইবনে বাউরের গাধা ব্যতীত কোনো চতুষ্পদ জন্তু জান্নাতে যাবে না। তাফসীরকার সুদ্দী (র.) বলেছেন, আসহাবে কাহফ যখন পার্থ পরিবর্তন করতেন, তখন কুকুরটিও পার্থ পরিবর্তন করতো । সহীহ হাদীসে বর্ণিত আছে, যে গৃহে কুকুর কিংবা কোনো প্রাণীর ছবি থাকে তাতে ফেরেশতা প্রবেশ করে না। সহীহ বুখারীর এক হাদীসে হযরত ইবনে ওমরের রেওয়ায়েত বর্ণিত আছে, রাসূলুল্লাহ এ বলেন, যে ব্যক্তি শিকারী কুকুর অথবা জন্তুদের হিফাজতকারী কুকুর ছাড়া অন্য কুকুর পালন করে প্রত্যহ তার পুণ্য থেকে দু“ কিরাত হ্রাস পায় । [কিরাত একটি ছোট ওজনের নাম 1] হযরত আবু হুরায়রা রো.) এর রেওয়ায়েতে এক তৃতীয় প্রকার কুকুরের বিধান ব্যতিক্রম বলে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ শস্যক্ষেত্রের হিফাজতের জন্য পালিত কুকুর। এসব হাদীসের ভিত্তিতে প্রশ্ন দেখা দেয় যে, আল্লাহ তা“আলার ভক্ত আসহাবে কাহাফ কুকুর সঙ্গে নিলেন কেন? এর এক উত্তর এই যে, কুকুর পালনের নিষিদ্ধতা শরিয়তে মুহাম্মদীর বিধান । সম্ভবত খ্রিস্টধর্মে এটা নিষিদ্ধ ছিল না। দ্বিতীয় জওয়াব এই যে, খুব সম্ভব তারা সম্পদশালী ও পশুপালনকারী ছিলেন । এগুলোর হিফাজতের জন্য কুকুর পালন করতেন । কুকুরের প্রভৃভক্তি সুবিদিত । তারা যখন শহর থেকে রওয়ানা হন, তখন ককুরও তাদের অনুসরণ করতে থাকে। সৎসঙ্গের বরকত কুকরের সমন্মানও বাড়িয়ে দিয়েছে : ইবনে আতিয়া বলেন, আমার শ্রদ্ধেয় পিতা বলেছেন যে, তিনি ৪৬৯ হিজরিতে মিসরের জামে মসজিদে আবুল ফজল জওহারীর একটি ওয়াজ শুনেছেন । তিনি মিম্বরে দীড়িয়ে বলেছিলেন- যে ব্যক্তি সংলোকদেরকে ভালোবাসে, তাদের নেকীর অংশ সেও পাবে । দেখ, আসহাবে কাহাফের কুকুর তাদেরকে ভালোবেসেছে এবং তাদের সঙ্গী হয়ে গেছে । ফলে আল্লাহ তা'আলা কুরআনেও তার কথা উল্লেখ করেছেন । কুরতুবী রে.) স্বীয় তাফসীরপ্রন্থে ইবনে আতিয়ার বর্ণনা উদ্ধৃত করে বলেন, একটি কুকুর যখন সৎলোক ও গুণীদের সৎসঙ্গের কারণে এই মর্যাদা পেতে পারে, তখন আপনি অনুমান করুন, যেসব ঈমানদার তাওহীদী লোক আল্লাহর ওলী ও সঙলোকদেরকে ভালোবাসে তাদের অর্ধাদা কতটুকু হবেঃ এ ঘটনায় সেসব মুসলমানদের জন্য সামনা ও সুসংবাদ রয়েছে, যারা আমলে কাচা, কিন্তু রাসূলুল্াহ শহং -কে মনেপাণে ভালোবাসে । সহীহ বুখারীর হাদীসে হযরত আনাস (রো.) বর্ণনা করেন, একদিন আমি ও' রাসূলুল্লাহ এরুশ্ঃ মসজদি থেকে বের হচ্ছিলাম। মসজিদের দরজায় এক ব্যক্তির সাথে দেখা হলো । সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ এর! কিয়ামত কবে হবে? তিনি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ [যে তা আসার জন্য তাড়াহুড়া করছা? এ কথা শুনে লোকটি মনে মনে কিছুটা লঙ্জিত হলো । অতঃপর সে বলল, আমি কিয়ামতের জন্য অনেক নামাজ, রোজা ও দান খয়রাত সঞ্চয় করিনি, কিন্তু আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি । রাসূলুল্লাহ এ্রহ্ঃ বললেন, যদি তাই হয় তবে [শুনে নাও] তুমি [কিয়ামতে] তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাস । হযরত আনাস (রো.) বললেন, রাসূলুল্লাহ শুরশ্ঃ -এর মুখে একথা শুনে আমরা এতই আনন্দিত হলাম যে, মুসলমান হওয়ার পর এর চেয়ে বেশি আনন্দিত কোনো সময় হইনি। এরপর হযরত আনাস রো.) আরো বলেন, [আলহামদুলিল্লাহ] আমি আল্লাহকে, তার রাসূল এর -কে, হযরত আবু বকর ও হযরত ওমর (রো.)-কে ভালোবাসি । এবং আশা করি যে, তাদের সাথেই থাকব । কুরতুবী] আসহাবে কাহাফের ভীতিপ্রদ অবস্থা : আসহাবে কাহাফকে আল্লাহ তা'আলা এত ভীতিপ্রদ অবস্থা দান করেছিলেন যে, যে দেখত আতত্বগ্রস্ত হয়ে পলায়ন করা ছাড়া উপায় ছিল না। 24265 ০461 % আয়াতে বাহ্যত সাধারণ লোককে সম্বোধন করা হয়েছে। কাজেই এটা জরুরি নয় যে, আসহাবে কাহাফের ভয়ভীতি রাসূলুল্লাহ গু -কেও আচ্ছন্ন করতে পারত। আয়াতে সাধারণ লোককে সম্বোধন করে বলা হয়েছে যে, যদি তুমি উকি মেরে দেখ, তবে আতম্কগ্স্ত হয়ে পলায়ন করবে। এই ভয়ভীতির কারণ সম্পর্কে আলোচনা অনর্থক। তাই কুরআন ও হাদীস তা বর্ণনা করেনি। সত্য এই যে, তাদের হেফাজতের জন্য আল্লাহ তা'আলা এসব অবস্থা সৃষ্টি করে দিয়েছিলেন । তাদের গায়ে রোদ পড়ত না। দর্শক তাদেরকে জাত মনে করত। তাদের ভয়ভীতি দর্শককে আচ্ছন্ন করে দিত যাতে পূর্ণরূপ দেখতে না পারে। এসব অবস্থার উদ্ভব স্বাভাবিক 98৮58587587575578575595555554/5 বিশেষ কারণ নিিষ্ট-করেনি, তখন নিছক অনুমানের ভিত্তিতে এ সম্পর্কে আলোচনা করা নিরর্থক ।
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।