তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

৩৩৬ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চত্র্থ ও [সপ্তদশ পারা] পেশ করা বে-সবরীর অন্তর্ভুক্ত নয়]। অবশেষে এমন একটি কারণ ঘটে গেল, যা তীকে দোয়া করতে বাধ্য করল । বলা বাহুল্য, তার এই দোয়া দোয়াই ছিল, বেসবরী ছিল না, আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে তার সবরের স্বাক্ষর রেখে বলেছেন- 1০০ ৮৮১৯১ | [আমি তাকে সবরকারী পেয়েছি। যে কারণে তিনি দোয়া করতে বাধ্য হন, সেই কারণ বর্ণনায় রেওয়ায়েতসমূহ বিভিন্ন রূপ এবং দীর্ঘ কাহিনী রয়েছে। তাই সেগুলো পরিত্যাগ করা হলো । ইবনে আবী হাতেম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন যে, হযরত আইয়ুব আ.)-এর দোয়া কবুল হওয়ার পর তাকে আদেশ করা হলো পায়ের গোড়ালি দ্বারা মাটিতে আঘাত করুন| মাটিতে পরিষ্কার পানির ঝরনা দেখা দেবে । এই পানি পান করুন এবং তা দ্বারা গোসল করুন। দেহের সমস্ত রোগ-ব্যাধি অন্তর্হিত হয়ে যাবে । হযরত আইয়ুব (আ.) তদ্রপই করলেন। ঝরনার পানি দ্বারা গোসল করতেই ক্ষত জর্জরিত ও অস্থিচর্মসার দেহ নিমেষের মধ্য রক্তমাংস ও কেশমগ্তিত দেহে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ তা'আলা তার জন্যে জান্নাতের পোশাক প্রেরণ করলেন । তিনি বসে রইলেন। স্ত্রী নিত্যকার অভ্যাস অনুযায়ী তার দেখাশোনা করতে আগমন করলেন; কিন্তু তাকে তার স্থানে না পেয়ে ক্রন্দন করতে লাগলেন । এক পাশে উপবিষ্ট আইয়ুব (আ.)-কে চিনতে না পেরে তিনি তাকেই জিজ্ঞেস করলেন, আপনি জানেন কি, এখানে যে রোগাক্রান্ত লোকটি পড়ে থাকেতেন, তিনি কোথায় গেলেন? কুকুর ও ব্যাদ্ধ কি তাকে খেয়ে ফেলেছে? অতঃপর এ ব্যাপারে তিনি কিছুক্ষণ তার সাথে আলাপ করলেন। সবকিছু শুনে হযরত আইযুব আ.) বললেন, আমিই আইয়ুব । কিন্তু স্ত্রী তখনও তাঁকে চিনতে না পেরে বললেন, আপনি কি আমার সাথে পরিহাস করছেন? হযরত আইয়ুব আ.) আবার বললেন, লক্ষ্য করে দেখ আমিই আইয়ুব । আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন এবং আমাকে নতুন স্বাস্থ্য দান করেছেন । হযরত ইবনে আব্বাস (রো.) বলেন, এরপর আল্লাহ তা'আলা তার ধন-দৌলত ফিরিয়ে দিলেন এবং সন্তান-সন্ততিও। শুধু তাই নয়, সন্তানদের সমসংখ্যক বাড়তি সন্তানও দান করলেন । -[ইবনে কাসীর] ৭ হযরত আইয়ুব আ.)-এর সাত পুত্র ও সাত কন্যা ছিল। পরীক্ষার দিনগুলোতে তারা সবাই মৃত্যুমুখে পতিত হয়েছিল । আল্লাহ তা'আলা যখন তাকে সুস্থতা দান করলেন, তখন সন্তানদেরকেও পুনরায় জীবিত করে দেন এবং স্ত্রীর গর্ভে নতুন সন্তান এই পরিমাণেই জন্মগ্রহণ করে । একেই কুরআনে (4-* “4-:+5 বাক্যে প্রকাশ করা হয়েছে। শা"বী রে.) বলেন, এই উক্তি আয়াতের বাহ্যিক অর্থের নিকটতম । কুরতুবী] কেউ কেউ বলেন, পূর্বে যতজন সন্তান ছিল, নতুন সন্তান ততজনই লাভ করলেন এবং তাদের মতো সন্তান বলে সন্তানের সন্তানকে বোঝানো হয়েছে 21 441 যুল কিফল নবী ছিলেন নাকি ওলী? তার বিস্ময়কর কাহিনী : আলোচ্য আয়াতদ্বয়ে তিনজন মনীষীর কথা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে হযরত ইসমাঈল ও ইদরীস (আ.) যে নবী ও রাসূল ছিলেন, তা কুরআন পাকের অনেক আয়াত দ্বারা প্রমাণিত আছে। কুরআন পাকে তাদের কথা স্থানে স্থানে আলোচনাও করা হয়েছে। তৃতীয়জন হচ্ছেন যুল কিফল। ইবনে কাসীর রে.) বলেন, তার নাম দু'জন পয়গান্বরের সাথে শামিল করে উল্লেখ করা থেকে বাহ্যত বোঝা যায় যে, তিনিও আল্লাহর নবী ছিলেন। কিন্তু কোনো কোনো রেওয়ায়েত থেকে জানা যায় যে, তিনি পয়গান্বরদের কাতারভুক্ত ছিলেন না; বরং তিনি একজন সতকর্মপরায়ণ ওলী ছিলেন। তাফসীরবিদ ইবনে জারীর রে.) মুজাহিদ রে.) থেকে বর্ণনা করেন যে, হযরত ইয়াসা [যিনি পয়গাম্বর ছিলেন বলে কুরআনে উল্লেখ আছো! বার্ধক্যে উপনীত হয়ে একজনকে তার খলীফা নিযুক্ত করার ইচ্ছা করলেন, যে.-তার জীবদ্দশায় তার পক্ষ থেকে পয়গান্বরের কর্তব্যকর্ম সম্পাদন করতে পারে । এ উদ্দেশ্যে তিনি তার সকল সাহাবীকে একত্র করে বললেন, আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই । যার মধ্যে তিনটি শর্ত বিদ্যমান আছে, তাকেই আমি খলীফা নিযুক্ত করব । শর্ত তিনটি এই- সদাসর্বদা রোজা রাখা, ইবাদতে রাত্রি জাগরণ করা এবং কোনো সময় রাগাৰ্বিত না হওয়া । সমাবেশের মধ্যে থেকে জনৈক অখ্যাত ব্যক্তি উঠে দীড়াল। তাকে সবাই নিতান্ত সাধারণ লোক বলে মনে করত । সে বলল, আমি এই কাজের জন্য উপস্থিত আছি। হযরত ইয়াসা জিজ্ঞেস করলেন, তুমি কি সদাসর্বদা রোজা রাখো, ইবাদতে রাত্রি জাগরণ কর এবং কোন সময় গোস্সা কর না? লোকটি বলল, নিঃসন্দেহে এই তিনটি আমল আমার মধ্যে আছে। হযরত ইয়াসা সম্ভবত তার কথা বিশ্বাস করতে পারলেন না, তাই সেদিনকার মতো তাকে ফিরিয়ে দিলেন। দ্বিতীয় দিন আবার সমাবেশকে লক্ষ্য করে একথা বললেন । উপস্থিত সবাই নিশ্ুুপ রইল এবং পূর্বোক্ত ব্যক্তিই আবার দণ্ডায়মান হলো । তখন হযরত ইয়াসা তাকে খলীফা নিযুক্ত করার কথা ঘোষণা করলেন । যুল কিফল এই পদ লাভে সফল হয়েছে দেখে শয়তান তার সাঙ্গপাঙ্গদেরকে বলল, যাও, কোনোরূপে এই ব্যক্তি ছারা এমন কাজ করিয়ে নাও, যদ্দরুন তার এই পদ বিলুপ্ত হয়ে যায়।

— পৃষ্ঠা ৩৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।