তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খও [সপ্তদশ পারা] ৩৩৫ হযরত আইয়ুব (আ.)-এর কাহিনী : আইয়ুব আ.)-এর কাহিনী সম্পর্কে অনেক দীর্ঘ ইসরাঈলী রেওয়ায়েত বিদ্যমান রয়েছে। তন্মধ্যে হাদীসবিদগণ এঁতিহাসিক দৃষ্টিকোণ থেকে নির্ভরযোগ্য মনে করেছেন, এমন রেওয়ায়েতই এখানে বর্ণনা করা হচ্ছে। কুরআন পাক থেকে শুধু এতটুকু জানা যায়, যে, তিনি কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সবর করে যান এবং অবশেষে আল্লাহর কাছে দোয়া করে রোগ থেকে মুক্তি পান। এই অসুস্থতার দিনগুলোতে তার সন্তান-সন্ততি ও বন্ধু-বান্ধব সব উধাও হয়ে গিয়েছিল, মৃত্যুবরণ করে কিংবা অন্য কোনো কারণে । এরপর আল্লাহ তা'আলা তীকে সুস্থতা দান করেন এবং সব সন্তান ফিরিয়ে দেন বরং তাদের তুলনায় আরো অধিক দান করেন । কাহিনীর অবশিষ্ট অংশের মধ্যে কিছু প্রামাণ্য হাদীসসমূহে এবং বেশিরভাগ এঁতিহাসিক রেওয়াতসমূহে বিদ্যমান রয়েছে । হাফেজ ইবনে কাসীর (র.) কাহিনীর বিবরণ এভাবে দিয়েছেন- আল্লাহ,তা “আলা হযরত আইয়ুব (আ.)-কে প্রথমদিকে অগাধ ধন-দৌলত, সহায়-সম্পত্তি, সুরম্য দালানকোঠা, যানবাহন সন্তান-সন্ততি ও চাকর-নওকর দান করেছিলেন। এরপর তাকে পয়গাম্বরসুলভ পরীক্ষায় ফেলা হয়। ফলে এসব বস্তু তার হাত ছাড়া হয়ে যায় এবং দেহেও কুষ্ের ন্যায় এক প্রকার দুরারোগ্য ব্যাধি বাসা বাধে, জিহবা ও অন্তর ব্যতীত দেহের কোনো অং এই ব্যাধি থেকে মুক্ত ছিল না। তিনি তদবস্থায়ই জিহবা ও অন্তরকে আল্লাহর স্মরণে মশগুল রাখতেন এবং কৃতজ্ঞতা প্রকাশ * করতেন। এই দুরারোগ্য ব্যাধির কারণে সব প্রিয়জন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশী তাকে আলাদা করে লোকালয়ের বাইরে একটি . আবর্জনা নিক্ষেপের জায়গায় রেখে দেয়। কেউ তার কাছে যেত না। শুধু তার স্ত্রী দেখাশোনা করতেন । তার স্ত্রী ছিলেন ইউসুফ (আ.)-এর কন্যা অথবা পৌত্রী । তার নাম ছিল লাইয়্যা বিনতে মিশা ইবনে ইউসুফ (আ.)। -[ইবনে কাসীর] সহায় সম্পত্তি ও অর্থকড়ি সব নিঃশেষ হয়ে গিয়েছিল । স্ত্রী মেহনত মজুরী করে তার পানাহার ও প্রয়োজনীয় উপকরণাদি সংগ্হ করতেন এবং তার সেবাযত্ব করতেন। হযরত আইয়ুব (আ.)-এর এই পরীক্ষা মোটেই আশ্চর্যের ব্যাপার ছিল না। রাসূলে কারীম হুক; বলেন, পয়গাম্বরগণ সবচেয়ে বেশি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হন, তাদের পর অন্যান্য সৎকর্মপরায়ণগণ পর্যায়ক্রমে বিপদের সম্মুণীন হন। এক রেওয়ায়েতে রয়েছে, প্রত্যেক মানুষের পরীক্ষা তার ঈমানের দৃঢ়তার পরিমাণে হয়ে থাকে। ধর্মপরায়ণতায় যে যত বেশি মজবুত, তার বিপদ ও পরীক্ষাও তত অধিক হয় [যাতে এই পরিমাণেই মর্তবা আল্লাহর কাছে উচ্চ হয়]। আল্লাহ তা'আলা হযরত আইয়ুব (আ.)-কে পয়গাম্বরগণের, মধ্যে ধর্মীয় দৃঢ়তা ও সবরের বিশিষ্ট স্তর দান করেছিলেন [যেমন দাউদ (আ.)-কে শোকরের এমনি স্বতন্ত্র দান করা হয়েছিল |] বিপদাপদ ও সংকটে সবর করার ক্ষেত্রে হযরত আইয়ুব (আ.) উপমেয় ছিলেন। ইয়াধীদ ইবনে মায়সারাহ বলেন, আল্লাহ যখন হযরত আইয়ুব (আ.)-কে অর্থকড়ি সন্তান-সন্ততি ইত্যাদি জাগতিক নিয়ামত থেকে মুক্ত করে পরীক্ষা করেন, তখন তিনি মুক্ত মনে আল্লাহর স্মরণ ও ইবাদতে আরো বেশি আত্মনিয়োগ করেন এবং আল্লাহর কাছে আরজ করেন, হে আমার পালনকর্তা! আমি তোমার শোকর আদায় করি এ কারণে যে, তুমি আমাকে সহায়-সম্পত্তি ও সন্তান-সন্ততি দান করেছ। এদের মহব্বত আমার অন্তরকে আচ্ছন্ন করে রেখেছিল । এরপর এ কারণেও শোকর আদায় করি যে, তুমি আমাকে এসব বস্তু থেকে মুক্তি দিয়েছে। এখন আমার ও তোমার মধ্যে কোনো অন্তরায় অবশিষ্ট নেই। উল্লিখিত রেওয়ায়েত বর্ণনা করার পর হাফেজ ইবনে কাসীর (র.) লিখেছেন, এই কাহিনী সম্পর্কে ওহাব ইবনে মুনাব্বিহ থেকে অনেক দীর্ঘ রেওয়ায়েত বর্ণিত আছে। তবে রেওয়ায়েতগুলো সুবিদিত নয় । তাই সেগুলো উল্লেখ করা হলো না। হযরত আইয়ুব (আ.)-এর দোয়া সবরের পরিপন্থি নয় : হযরত আইয়ুব (আ.) সাংসারিক ধন-দৌলত ও সহায়-সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে এমন এক শারীরিক ব্যাধিতে আত্রান্ত হন যে, কেউ তার কাছে আসতে সাহস করত না। তিনি লোকালয়ের বাইরে এক আবর্জনাময় স্থানে দীর্ঘ সাত বছর কয়েক মাস পড়ে থাকেন। এতে কোনো সময় হাহুতাশ, অস্থিরতা ও অভিযোগের কোনো বাক্যও মুখে উচ্চারণ করেননি । সতী সাধবী স্ত্রী লাইয়্যা একবার আরজও করলেন যে, আপনার কষ্ট অনেক বেড়ে গেছে। এই কষ্ট দূর হওয়ার জন্য আল্লাহ তা'আলার কাছে দোয়া করুন। তিনি জবাব দিলেন, আমি সত্তর বছর সুস্থ ও নিরোগ অবস্থায় আল্লাহ তা'আলার অসংখ্য নিয়ামত ও দৌলতের মধ্যে দিনাতিপতি করেছি। এর বিপরীতে বিপদের সাত বছর অতিবাহিত করা কঠিন হবে কেন? পয়গাম্বরসুলত দৃঢ়তা, সহিষ্ট্রতা ও সবরের ফলে তিনি দোয়া করারও হিম্মত করতেন না, যেন কোথাও সবরের. খেলাফ না হয়ে যায় [অথচ আল্লাহর কাছে দোয়া করা এবং নিজের অভাব ও দুঃখ কষ্ট

— পৃষ্ঠা ৩৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।