তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খও (সপ্তদশ পারা] ৩২৯ করত, তার আদেশের জন্য অপেক্ষা করতো না। পক্ষান্তরে হযরত সুলায়মান (আ.)-এর জন্য বায়ুকে তার আদেশের অধীন করে দেওয়া হয়েছিল । তিনি যখন ইচ্ছা, যেদিকে ইচ্ছা বাযুকে আদেশ করতেন, বায়ু তাকে সেখানে পৌছিয়ে দিত; যেখানে নামতে চাইতেন, সেখানে নামিয়ে দিত এবং যখন ফিরে আসতে চাইতেন, ফিরিয়ে দিয়ে যেত । -[রূহুল মা*আনী, বায়যাভী] তাফসীরে ইবনে কাসীরে সুলায়মান (আ.)-এর সিংহাসনের বাতাসে ভর করে চলার অবস্থা বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে, হযরত সুলায়মান (আ.) কাঠের একটি বিরাট ও বিস্তীর্ণ সিংহাসন নির্মাণ করেছিলেন। তিনি পরিষদবর্গ, সৈন্য-সামন্ত ও যুদ্ধান্সহ এই সিংহাসনে সওয়ার হয়ে বায়ুকে আদেশ দিতেন । বায়ু এই বিরাটকায় বিস্তৃত ও প্রশস্ত সিংহাসন তুলে নিয়ে যেখানে আদেশ হতো, সেখানে পৌছে নামিয়ে দিত। এই হাওয়াই সিংহাসন সকাল থেকে প্রহর পর্যন্ত এক মাসের দূরত্ব এবং দিপ্রহর থেকে সন্ধ্যা পর্যন্ত এক মাসের দূরত্ব অতিক্রম করতো । অর্থাৎ, একদিনে দুই মাসের পথ এর সাহায্যে অতিক্রম করা যেত। ইবনে আবী হাতেম হযরত সাঈদ ইবনে যুবায়ের রো.) থেকে বর্ণনা করেন, হযরত সুলায়মান (আ.)-এর সিংহাসনের উপর ছয় লক্ষ চেয়ার স্থাপন করা হতো । এগুলোতে হযরত সুলায়মান (আ.)-এ সাথে ঈমানদার মানব এবং তাদের পেছনে ঈমানদার জিনরা উপবেশন করত । এরপর সমগ্র সিংহাসনের উপর ছায়া দান করার জন্যে পক্ষীকুলকে আদেশ করা হতো, যাতে সূর্ষের উত্তাপে কষ্ট না হয়। এরপর আদেশ অনুযায়ী বায়ু এই বিরাট সমাবেশকে যেখানে আদেশ হতো, পৌছিয়ে দিত । কোনো কোনো রেওয়ায়েতে রয়েছে যে, এই সফরের সময় সমগ্র পথে হযরত সুলায়মান (আ) মাথা নত করে আল্লাহর জিকির ও শোকরে মশগুল থাকতেন, ডানে-বামে তাকাতেন না এবং নিজ কর্মের মাধ্যমে বিনয় প্রকাশ করতেন। -ইবনে কাসীর] 25৩ -এর ভি হা মৃদু বাতাস, যার দ্বারা ধূলা উড়ে না এবং শূন্যে তরঙ্গ-সংঘাত সৃষ্টি হয় না। বাহ্যত এই দুটি বিশেষণ পরম্পর বিরোধী । কিনতু উভয়টির একত্র সমাবেশ এভাবে সম্ভবপর যে, এই বায়ু সত্তাগতভাবে প্রখর ও প্রবল ছিল! ফলে কয়েক ঘন্টার মধ্যে এক মাসের পথ অতিক্রম করত; কিন্তু আল্লাহর কুদরত তাকে এমন করে দিয়েছিল যে, প্রবাহিত হওয়ার সময় শুন্যে তরঙ্গ-সং! সৃষ্টি হতো না। বর্ণিত রয়েছে যে, এই সিংহাসনের চলার পথে শূন্যে কোনো পাখীরও কোনোরপ ক্ষতি হতো না। সুলায়মান (আ.)-এর জন্য জিন ও শয়তান বশীভূতকরণ : আল্লাহ তা'আলা ইরশাদ করেন- ০৫ ০১৮১৩ ৫৫ 455১ 45৫ 2০556922৮55 ৮৮৮০৮৩৪) অর্থাৎ, আমি হযরত সুলায়মান (আ.)-এর জন্য শয়তানদের মধ্যে এমন কিছু সংখ্যককে বশীভূত করে দিয়েছিলাম, যারা তার জন্যে সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্তা সং করে আনত, এছাড়া অন্য কাজও করত। যেমন অন্যান্য আয়াতে বলা হয়েছে- 4১৮৮2 ৮৮০: 28 ১129৫ 3৫5৫ ৫:3৩ অ্থৎ, তারা হযরত সুলায়মান (আ.)-এর জন্য বেদী, সুউচ্চ প্রাসাদ, মূর্তি ও চৌবাচ্চার ন্যায় পাথরের বড় বড় পেয়ালা তৈরি করত । হযরত সুলায়মান (আ.) তাদের অধিক শ্রমের কাজেও নিয়োজিত করতেন এবং অভিনব শিল্পকাজও করাতেন এবং আমিই তাদের রক্ষক ছিলাম । ১০৮৩তথা পতন হচ্ছি ও চেতনাবিশি অনি সু দেহ ানুষে যায় তারও শরিয়তের বব-বিধান পালনে আদিষ্ট । এই জাতিকে বোঝানোর জন্য আসলে ১৯ অথবা ৩৫5 শব্দ ব্যবহৃত হয় । তাদের মধ্যে যারা ঈমানদার নয় কাফের, তাদেরকে শয়তান বলা হয় । বাহ্যত বোঝা যায় যে, মু'মিন ও কাফের নির্বিশেষে সব জিন হযরত সুলায়মান (আ.)-এর বশীভূত ছিল। কিন্তু মৃ*মিনরা বশীভূতকরণ ছাড়াই হযরত সুলায়মান (আ.)-এর নিদর্শনাবলি ধর্মীয় কর্তব্য হিসেবে পালন করত । তাদের ক্ষেত্রে বশীভূতকরণের কথা উল্লেখ করার প্রয়োজন নেই । তাই বশীভূতকরণের অধীনে শুধু ৮৮৮: তথা কাফের জিনদের উল্লেখ করা হয়েছে। তারা কুফর ও অবাধ্যতা সত্তেও জবরদস্তি হযরত সুলায়মান (আ.)-এর আজ্ঞাধীন থাকত। সম্ভবত এ কারণেই আয়াতের শেষে যোগ করা হয়েছে যে, আমিই তাদেরকে সামলিয়ে রাখতাম । নতুবা কাফের জিনদের তরফ থেকে ক্ষতির আশঙ্কা সব সময় বিদ্যমান ছিল। কিন্তু আল্লাহ তা'আলার হেফাজতে তারা কোনো ক্ষতি করতে পারত না। একটি সূন্ম্ষ তত্ব : হযরত দাউদ (আ.)-এর জন্য আল্লাহ তা'আলা সর্বাধিক শক্ত ও ঘন পদার্থকে বশীভূত করেছিলেন । যথা- পর্বত, লৌহ ইত্যাদি। হযরত সুলায়মান (আ.)-এর জন্য দেখাও যায় না, এমন সুক্ষ বস্তুকে বশীতৃত করেছেন। যেমন- বায়ু জিন ইত্যাদি । এতে বোঝানো হয়েছে যে, আল্লাহ তা'আলার শক্তিসামর্ঘ্য সবকিছুতেই পরিব্যাপ্ত। -তাফসীরে কবীর]
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।