৩২৮ তাফসীরে জালালাইন : আববি-বাংলা, চতুর্থ খণ্ড [সপ্তদশ পারা] থাকা জরুরি নয়; বরং প্রত্যেক অচেতন বস্তুর মধ্যেও মুজেযা হিসেবে চেতনা সৃষ্টি হতে পারে । এ ছাড়া প্রামাণ্য সত্য এই যে, পাহাড় ও পাথরসমূহের মধ্যেও তাদের উপযোগী জীবন ও চেতনা বিদ্যমান আছে । সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবূ মুসা আশআরী (ো.) অত্যন্ত সুমধুর কষ্ঠস্বরের অধিকারী ছিলেন। একদিন তিনি যখন কুরআন তেলাওয়াতে রত ছিলেন, তখন রাসূলুল্লাহ গ্রহ সেখান দিয়ে গমন করেন । তিনি তার তেলাওয়াত শোনার জন্যে থেমে পড়েন এবং নিবিষ্ট মনে শুনতে থাকেন। এরপর তিনি বললেন, আল্লাহ তা'আলা তাকে দাউদ (আ.)-এর সুমধুর কণ্ঠস্বরই দান করেছেন । হযরত আবৃ মূসা রো.) যখন জানতে পারলেন যে, রাসূলুল্লাহ এ্ররহঃ তার তেলাওয়াত শুনেছেন তখন আরজ করলেন, আপনি শুনছেন একথা আমার জানা থাকলে আমি আরও সুন্দরভাবে তেলাওয়াত করার চেষ্টা করতাম । -[ইবনে কাসীর] এ থেকে জানা গেল যে, কুরআন তেলাওয়াতে সুন্দর স্বর ও চিত্তাকর্ষক উচ্চারণ এক পর্যায়ে কাম্য ও পছন্দনীয় । তবে আজকালের কারীদের ন্যায় এতো বাড়াবাড়ি না হওয়া চাই। তারা তো শ্রোতাদেরকে মুগ্ধ করার জন্যে শুধু আওয়াজ সুন্দর করারই চেষ্টা করে থাকেন । ফলে তেলাওয়াতের আসল উদ্দেশ্য গায়েব হয়ে যায় । ০75 ৩৩৩৩০592৩০2 ৩৩ তি 7০1 7-১2 পডি 44৯: বর্ম নির্মাণ পদ্ধতি হযরত দাউদ (আ.)-কে আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছিল : অন্ত্র জাতীয় সামঘ্রীর মধ্যে যেগুলো পরিধান করে অথবা গলায় লাগিয়ে ব্যবহার করা হয়, অভিধানের দিক দিয়ে তাকেই ৮ বলা হয়। এখানে লৌহবর্ম বোঝানো হয়েছে, যা যুদ্ধে আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। অন্য এক আয়াতে আছে 7:15 44 অর্থাৎ, আমি দাউদের জন্য লোহা নরম করে দিয়েছিলাম । এই নরম করার দ্বিবিধ অর্থ হতে পারে । এক. তার হাতের স্পর্শে লোহা আপনা-আপনি নরম হয়ে যেত, তিনি মোমের ন্যায় তাকে যেভাবে ইচ্ছা মোটাসরু করতে পারতেন। দুই. লোহা আগুনে লাগিয়ে নরম করার কৌশল তাকে বলে দেওয়া হয়েছিল, যা আজকাল লৌহ কারখানাসমূহে অনুসৃত হয়। যে শিক্প ছারা সাধারণ লোকের উপকার হয়, তা কাম্য ও পয়গান্বরগণের কাজ : আলোচ্য আয়াতে বর্ম নির্মাণ শিল্প হযরত দাউদ (আ.)-কে শিখানোর কথা উল্লেখ করার সাথে সাথে এর রহস্যও বলে দেওয়া হয়েছে যে, 145 ১১৮৫-০৮ অর্থাৎ, যাতে এই বর্ম তোমাদেরকে যুদ্ধে সুতীন্ষ্ষ তরবারির বিপদ থেকে হেফাজত করে। এই প্রয়োজন থেকে দীনদার হোক কিংবা দুনিয়াদার, কেউই মুক্ত নয়। তাই এই শিল্প শিক্ষা দেওয়াকে আল্লাহ তা'আলা নিয়ামত আখ্যা দিয়েছেন। এ থেকে জানা গেল যে, যে শিল্পের মাধ্যমে মানুষের প্রয়োজন সম্পন্ন হয়, তা শিক্ষা করা ও শিক্ষা দেওয়া ছওয়াবের কাজ তবে জনসেবার নিয়ত থাকা এবং শুধু উপার্জন লক্ষ্য না হওয়া শর্ত। পয়গাম্বরগণ বিভিন্ন প্রকার শিল্পকর্ম নিজেরা সম্পন্ন করেছেন বলে বর্ণিত আছে। যেমন- হযরত দাউদ (আ.) থেকে শস্য বপন ও কর্তনের কাজ বর্ণিত আছে। রাসূলুল্লাহ শু বলেন, যে শিল্পী জনসেবার নিয়তে শিল্পকর্ম করে, তার দৃষ্টান্ত মুসা জননীর মত । তিনি নিজের সন্তানকেই দুধ পান করিয়েছেন এবং লাভের মধ্যে ফিরাউনের পক্ষ থেকে পারিশ্রমিক পেয়েছেন। এমনিভাবে যে জনসেবার নিয়তে শিল্পকর্ম করে, সে জনসেবার ছওয়াব তো পাবেই; তদুপরি শিল্পকর্মের পার্থিব উপকারও সে লাভ করবে। হযরত সুলায়মান (আ.)-এর জন্য বাযুকে বশীভূত করা এবং এতদসংক্রান্ত মাসআলা £ হযরত হাসান বসরী (র.) থেকে বর্ণিত আছে, সামরিক ঘোড়া পরিদর্শনে লিপ্ত হয়ে যখন হযরত সুলায়মান (আ.)-এর আসরের নামাজ ফওত হয়ে যায়, তখন এই উদাসীনতার জন্য অনুতপ্ত হয়ে তিনি গাফলতির মূল কারণ ঘোড়াসমূহকে অকর্মণ্য করে ছেড়ে দেন। আল্লাহ তা'আলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তিনি এ কাজ করেছিলেন । তাই আল্লাহ তা'আলা তাকে ঘোড়ার চেয়ে উত্তম ও দ্রুতগামী সওয়ারী বায়ু দান করলেন । এই ঘটনার বিবরণ ও সংশিষ্ট আয়াতসমূহের তাফসীর সুরা সোয়াদে বর্ণিত হবে । পর্ণ পা পীর 2৬5৮2 200 0৮543 রিও : বাক্যটি পূর্ববর্তী বাক্য 92 0058-55 -এর সাথে সংঘুক্ত। অর্থাৎ, আল্লাহ তা'আলা যেমন দাউদ (আ.)-এর জন্যে পর্বত ও পক্ষীকুলকে বশীভূত করে দিয়েছিলেন, যারা তার আওয়াজের সাথে তাসবীহ পাঠ করত, তেমনি হযরত সুলায়মান (আ.)-এর জন্যে বায়ুকে বশীভূত করে দিয়েছিলেন । বায়ুর কাধে সওয়ার হয়ে তিনি যথা ইচ্ছা দ্রুত সহজে পৌছে যেতেন। এখানে প্রণিধানযোগ্য যে, হযরত দাউদ (আ.)-এর বশীকরণের মধ্যে ৮? [সাথে] শব্দ ব্যবহার করা হয়েছে যে, তার সাথে পর্বত ও পক্ষীকুলকে বশীভূত করে দিয়েছিলাম এবং এখানে এ [জন্য] অক্ষর ব্যবহার করে বলা হয়েছে যে, বায়ুকে সুলায়মানের জন্যে বশীভূত করে দিয়েছিলাম । এতে সুক্ষ ইঙ্গিত আছে যে, উভয় বশীকরণের মধ্যে পার্থক্য আছে। হযরত দাউদ আ.) যখন তেলাওয়াত করতেন তখন পর্বত ও পক্ষীকুল আপনা-আপনি তাসবীহ পাঠ শুরু
— পৃষ্ঠা ৩২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।