তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খও [সপ্তদশ পারা] .. ৩২৭ রায়ও। তবে হযরত সুলায়মান (আ.)-এর রায়কে উভয় পক্ষের জন্যে অধিক উপযোগী হওয়ার কারণে অগ্রাধিকার দান করা হয়েছে। পক্ষান্তরে যারা বলে, ইজতিহাদী মতভেদের স্থলে এক পক্ষ সত্য ও অপর পক্ষ ভ্রান্ত হয়, তাদের প্রমাণ আয়াতের প্রথম বাক্য, অর্থাৎ, ১0:12 ১০৫৪ এতে বিশেষ করে হযরত সুলায়মান (আ.) সম্পর্কে বলা হয়েছে যে, আমি তাকে রায় সঠিক ছিল না । তবে তিনি ইজতিহাদের কারণে এ ব্যাপারে ক্ষমার্থ ছিলেন এবং তাকে এ কারণে ধরপাকড় করা হয়নি। উসূলে ফিকাহর কিতাবাদিতে এ ব্যাপারে বিস্তাবিত আলোচনা করা হয়েছে। দেখানে দেখে নেওয়া যেতে পারে। এখানে শুধু এতটুকু বুঝে নেওয়াই যথেষ্ট যে, হাদীসে রাসূলুল্লাহ শ্রুঃঃ বলেছেন, যে ব্যক্তি ইজতিহাদের মাধ্যমে কোনো ধর্মীয় নির্দেশ বর্ণনা করে, তার ইজতিহাদ বিশুদ্ধ হলে সে দুই সওয়াব পাবে একটি ইজতিহাদ করার এবং অপরটি বিশুদ্ধ নির্দেশ পর্যন্ত পৌছার। পক্ষান্তরে যদি ইজতিহাদ নির্ভূল না হয় এবং সে ভুল করে বসে, তবে সে ইজতিহাদের শ্রম স্বীকার করার কারণে এক ছওয়াব পাবে। নির্ভুল নির্দেশ পর্যন্ত পৌছার দ্বিতীয় ছওয়াব সে পাবে না [অধিকাংশ প্রামাণ্য হাদীসগ্রন্থে এই হাদীসটি বর্ণিত রয়েছে৷ । এই হাদীস থেকে আলেমগণের উপরিউক্ত মতভেদের স্বরূপও স্পষ্ট হয় যে, প্রকৃতপক্ষে এটা একটা শাব্দিক মতবিরোধের মতোই । কেননা উভয় পক্ষ সত্যপন্থী হওয়ার সারমর্ম এই যে, ভুলকারী মুজতাহিদ ও তার অনুসারীদের জন্যেও ইজতিহাদটি সত্য ও বিশুদ্ধ । এই ইজতিহাদ অনুযায়ী আমল করলে তারা মুক্তি পাবে, যদিও ইজতিহাদটি সত্তার দিকে দিয়ে ভুলও হয়। এই ইজতিহাদ অনুযায়ী যারা আমল করবে, তাদের গুনাহ নেই। যারা বলেছেন যে, দুই ইজতিহাদের মধ্যে একটিই সত্য এবং অপরটি ভ্রান্ত, তাদের এ উক্তির সারমর্মও এর বেশি নয় যে, আল্লাহ তা“আলার আসল উদ্দেশ্য পর্যন্ত না পৌছার কারণে ভুলকারী মুজতাহিদ কম ছওয়াব পাবে। ভুলকারী মুজতাহিদকে ভর্ঘসনা করা হবে অথবা তার অনুসারীরা গোনাহগার হবে এরূপ উদ্দেশ্য এই মতাবলম্বীদেরও নেই। তাফসীর কুরতুবীতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিজ্ঞ পাঠকবর্গ সেখানে দেখে নিতে পারেন। ্ কারো জন্তু অন্যের জান অথবা মালের ক্ষতি সাধন করলে কি ফয়সালা হওয়া উচিত : হযরত দাউদ (আ.)-এর ফয়সালা থেকে জানা যায় যে, জন্তুর মালিক ক্ষতিপূরণ দেবে যদি ঘটনা রাব্রিকালে হয়। কিন্তু এটা জরুরি নয় যে, হযরত দাউদ (আ.)-এর শরিয়তের ফয়সালা আমাদের শরিয়তেও বহাল থাকবে । এ কারণেই এ বিষয়ে মুজতাহিদ ইমামগণ মতভেদ পোষণ করেন। ইমাম শাফেয়ী (র.)-এর মাযহাব এই যে, যদি রাত্রিকালে, কারো জন্তু অপরের ক্ষেতে চড়াও হয়ে ক্ষতি সাধন করে তবে জন্তুর মালিককে ক্ষতিপূরণ দিতে হবে । দিনের বেলায় এরূপ হলে ক্ষতিপূরণ দিতে হবে না। তার প্রমাণ হযরত দাউদ (র.)-এর ফয়সালাও হতে পারে। কিন্তু তিনি ইসলামী মূলনীতি অনুযায়ী একটি হাদীস থেকে প্রমাণ সংহ করেছেন। মুয়াত্তা ইমাম মালিকে বর্ণিত আছে যে, বারা ইবনে আযেবের উ্্রী এক ব্যক্তির বাগানে ঢুকে পড়ে বাগানের ক্ষতিসাধন করে। রাসূলুল্লাহ এঃ ফয়সালা দিলেন যে, রাত্রিবেলায় বাগান ও ক্ষেতের হেফাজত করা মালিকদের দায়িতৃ। হেফাজত সত্তেও যদি রাত্রি বেলায় কারো জন্তু ক্ষতিসাধন করে তবে জন্তুর মালিক ক্ষতিপূরণ দেবে । ইমাম আযম আবু হানীফা (র.) ও কৃফার ফিকহবিদগণ বলেন যে, যে সময় জন্তুর সাথে রাখাল অথবা হেফাজতকারী থাকে এবং তার গাফিলতির কারণে জন্তু কারো ক্ষেতের ক্ষতি সাধন করে, তখন জন্তুর মালিককে ক্ষতিপূরণ দিতে হবে, ব্যাপারটি রাত্রে হোক কিংবা দিনে । পক্ষান্তরে যদি জন্তুর সাথে মালিক অথবা হেফাজতকারী না থাকে, জন্তু স্বপ্রণোদিত হয়ে কারো ক্ষেতের ক্ষতি সাধন করে, তবে মালিক ক্ষতিপূরণ দেবে না, ব্যাপারটি দিনে হোক কিংবা রাত্রে । ইমাম আযমের প্রমাণ সে হাদীস, যা বুখারী, মুসলিম ও অন্য হাদীসবিদগণ বর্ণনা করেছেন যে,%52 , 45544 (০ অর্থাৎ, জন্তু কারো ক্ষতি করলে তা ধরপাকড়যোগ্য নয়। অর্থাৎ জন্তুর মালিক ক্ষতিপূরণ দেবে না [অন্যান্য প্রমাণদৃষ্টে এর জন্যে মালিক অথবা রাখাল জন্তুর সঙ্গে না থাকা শর্ত]। এই হাদীসে দিবারত্রির পার্থক্য ছাড়াই এই আইন বিধৃত হয়েছে যে, যদি জন্তুর মালিক ইচ্ছাকৃতভাবে কারো ক্ষেতে জন্তু ছেড়ে না দেয়; বরং জন্তু নিজেই চলে যায়, তবে মালিককে ক্ষতিপূরণ বহন করতে হবে না। হযরত বারা ইবনে আযেব (রা.)-এর ঘটনা যে রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, হানাফী ফিকহবিদগণ তার সনদের সমালোচনা করে বলেছেন যে, বুখারী ও মুসলিমের উল্লিখিত হাদীসের মোকাবিলায় তা প্রমাণ হতে পারে না। ০2853 64৬১৪৮৮1৬০2 050 394৮5 5৮8 বড পর্বত ও পক্ষীকুলের তাসর্বীহ : হযরত দাউদ (আ.)-কে আল্লাহ তা'আলা বাহ্যিক গুণাবলির মধ্যে সুমধুর কষ্ঠস্বরও দান করেছিলেন তিনি যখন যাবুর পাঠ করতেন, তখন বিহঙ্গকুল শূন্যে থেমে যেত এবং তাঁর সাথে তাসবীহ পাঠ করতে থাকত । এমনিভাবে পর্বত ও বৃক্ষ থেকেও তাসবীহের আওয়াজ শোনা যেত । সুমধুর কণ্ঠস্বর ছিল একটি বাহ্যিক গুণ এবং পক্ষীকুল ও পর্বতসমূহের তাসবীহ পাঠে শরীক হওয়া ছিল আল্লাহর কুদরতের অধীন একটি মুজেযা ৷ মুজেযার জন্যে পক্ষীকুল ও পর্বতসমূহের মধ্যে জীবন ও চেতনা
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।