তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

ভিন্নরূপ হতো এবং উভয় পক্ষের জন্য উপকারী হতো ।. অতঃপর তিনি পিতা দাউদের কাছে উপস্থিত হয়ে তাকে এ কথা জানালেন । হযরত দাউদ (আ.) বললেন, এই রায় থেকে যা ভিন্নবূপ হত এবং উভয়ের জন্য উপকারী সেই রায়টা কি? হযরত সুলায়মান (আ.) বললেন, আপনি ছাগপাল শস্যক্ষেত্রের মালিককে দিয়ে দিন! সে এগুলোর দুধ পশম ইত্যাদি দ্বারা উপকার লাভ করুক এবং ক্ষেত ছাগপালের মালিককে অর্পণ করুন । সে তাতে চাষাবাদ করে শস্য উৎপন্ন করবে । যখন শস্যক্ষেত্র ছাগপালের বিনষ্ট করার পূর্বের অবস্থায় পৌছে যায়, তখন শস্যক্ষেত্রে শস্যক্ষেত্রের মালিককে এবং ছাগপাল ছাগলের মালিককে প্রত্যর্পণ করুন! হযরত দাউদ (আ.) এই রায় পছন্দ করে বললেন, বেশ এখন এই রায়ই কার্যকর হবে । অতঃপর তিনি উভয় পক্ষকে ডেকে দ্বিতীয় রায় কার্যকর করলেন। রায় দানের পর কোনো বিচারকের রায় ভঙ্গ ও পরিবর্ত করা যায় কি? এখানে প্রশ্ন হয়, হযরত দাউদ (আ.) যখন একটি রায় দিয়েছিলেন, তখন হযরত সুলায়মান আ.)-এর কি তা ভঙ্গ করার অধিকার ছিল? আর যদি হযরত দাউদ নিজেই তার রায় শুনে নিজের সাবেক রায় ভঙ্গ করে দ্বিতীয় রায় জারি করে থাকেন, তবে কোনো বিচারকের এরূপ করার অধিকার আছে কিনা? অর্থাৎ, রায় দেওয়ার পর নিজেই তা ভঙ্গ করা ও পরিবর্তন করার অধিকার আছে কিনা? কুরতুবী (র.) এখানে এ ধরনের বিষয়াদি সম্পর্কে আলোচনা করেছেন। আলোচনার সারমর্ম এই যে, কোনো বিচারক শরিয়তের প্রমাণাদি ও সাধারণ মুসলিম আইনবিদদের মতামতের বিপক্ষে কোনো রায় শুধু অনুমানের ভিত্তিতে দান করে তবে সেই রায় সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যাত ও বাতিল গণ্য হবে। অন্য বিচারকের পক্ষে এই রায়ের বিপরীত রায় দেওয়া শুধু জায়েজই নয়; বরং ওয়াজিব এবং এই বিচারককে পদচ্যুত করা ওয়াজিব । কিন্তু যদি কোনো বিচারকের রায় শরিয়তসম্মত ইজতিহাদের উপর ভিত্তিশীল এবং ইজতিহাদের মূলনীতির অধীন হয়, তবে অন্য বিচারকের পক্ষে এই রায় ভঙ্গ করা জায়েজ নয়। কেননা এই রীতি প্রবর্তিত হলে প্রত্যেহ হালাল ও হারাম পরিবর্তিত হবে । তবে যদি রায়দানকারী বিচারক স্বয়ং ইজতিহাদের মূলনীতি অনুযায়ী রায়দান করার পর ইজতিহাদের দৃষ্টিককোণে দেখে যে, প্রথম রায় ও প্রথম ইজতিহাদে ভুল হয়ে গেছে, তবে তা পরিবর্তন করা জায়েজ বরং উত্তম। হযরত ওমর ফারুক (রা.) হযরত আবু মূসা আশাআরী (রা.)-এর নামে বিচার ও রায়দানের মূলনীতি সম্বলিত একটি বিস্তারিত চিঠি লিখেছিলেন। তাতে পরিষ্কার উল্লেখ আছে যে, রায় দেওয়ার পর ইজতিহাদ পরিবর্তিত হয়ে গেলে প্রথম রায় পরিবর্তন করা উচিত। এই চিঠি দারাকুতনী রে.) সনদসহ বর্ণনা করেছেন। -কুরতুবী সংক্ষেপিত] শামসুল আয়িম্মা সুরখসী (র.) মবসুতেও এই চিঠি বিস্তারিত উল্লেখ করেছেন । তাফসীরবিদ মুজাহিদ (র.) বলেন, হযরত দাউদ ও হযরত সুলায়মান (আ.) উভয়ের রায় স্ব স্ব স্থানে বিশুদ্ধ । এর স্বরূপ এই যে, হযরত দাউদ (আ.)-এর রায় ছিল বিধি মোতাবেক এবং হযরত সুলায়মান (আ ) যা বলেছিলেন, তা প্রকৃতপক্ষে মকদ্দমার রায় ছিল না: বরং এটা ছিল উভয় পক্ষের মধ্যে আপস করার একটি পন্থা । কুরআনে 4:£ 4510 [অর্থাৎ, আপস করা উত্তম] বলা হয়েছে। তাই দ্বিতীয় পন্থাই আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। -মাযহারী] হযরত ওমর ফারূক (রা.) বিচারকদেরকে এই নির্দেশ দিয়ে রেখেছিলেন যে, যখন দুই পক্ষ মকদ্দমা নিয়ে উপস্থিত হয় তখন প্রথমে উভয় পক্ষের সম্মতিক্রমে আপস রফার চেষ্টা করতে হবে। যদি তা অসম্ভব হয়ে পড়ে তবে শরিয়তের রায় জারি করতে হবে । তিনি এর কারণ বর্ণনা প্রসঙ্গে বলেন, বিচারকসুলভ আইনগত ফয়সালা যে ব্যক্তির বিপক্ষে যায়, সে সাময়িকভাবে দমে গেলেও উভয় পক্ষের মধ্যে প্রতিহিংসা ও শক্রতার বীজ প্রতিষ্ঠা লাভ করে, যা দুই মুসলমানের মধ্যে না থাকা উচিত। পক্ষান্তরে আপস-রফার ফলে অন্তরগত ঘৃণা-বিদ্বেষও দূর হয়ে যায় । _[মাঈনুল হুক্কাম] মুজাহিদের এই উক্তি অনুযায়ী হযরত দাউদ (আ.)-এর ব্যাপারটিতে রায় ভঙ্গ করা ও পরিবর্তন করা হয়নি; বরং উভয় পক্ষকে রায় শোনানোর পর তাদের উপস্থিতিতেই আপস রফার একটি পন্থা উদ্ভাবিত হয়ে গেছে এবং উভয় পক্ষ তাতে সম্মত হয়ে গেছে। দুই মুজতাহিদ যদি দুইটি পরস্পর বিরোধী রায় দান করেন, তবে প্রত্যেকটি শুদ্ধ হবে, নাকি কোনো একটিকে ভ্রান্ত বলা গবে : এ স্থলে কুরতুবী (র.) বিস্তারিতভাবে এবং অন্যান্য তাফসীরবিদ বিস্তারিত অথবা সংক্ষেপে আলোচনা করেছেন যে, প্রত্যেক মুজতাহিদ সর্বদা সত্য রায়ই দান করে এবং দুইটি পরস্পর বিরোধী ইজতিহাদ হলে উভয়টিকে সত্য মনে করা হবে না একটিকে ভ্রান্ত ও অশুদ্ধ সাব্যস্ত করা হবে? এ ব্যাপারে প্রাচীনকাল থেকেই আলেমগণের উক্তি বিভিন্ন রূপ । আলোচ্য আয়াত থেকে উভয় দলই প্রমাণ সংগ্রহ করেছেন। যারা বলে, পরস্পর বিরোধী হলেও উভয় ইজতিহাদ সত্য, তাদের প্রমাণ আয়াতের শেষ বাক্য । এতে বলা হয়েছে ৫154 ৫2049 ৫৫/ এতে হযরত দাউদ ও হযরত সুলায়মান উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করার কথা বলা হয়েছে। হযরত দাউদ (আ.)-এর প্রতি কোনোরূপ অসস্তুষ্টি প্রকাশ করা হয়নি এবং একথাও বলা হয়নি যে, তিনি ভুল করেছেন। এতে জানা গেল যে, হযরত দাউদ (আ.)-এর রায় সত্য ছিল এবং হযরত সুলায়মান (আ.)-এর

— পৃষ্ঠা ৩২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।