তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

৩১৬ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতরর্থ খণ্ড [সপ্তদশ পারা] হযরত ইবরাহীম (আ.)-এর জন্যে নমরূদের অগ্নিকুণ্ড পুষ্পোদ্যানে পরিণত হওয়ার স্বরূপ : মুজেযা ও অভ্যাসবিরুদ্ধ কার্যাবলি অস্বীকার করে, তারা এ ব্যাপারে বিচিত্র ও অভিনব অপব্যাখ্যার আশ্রয় নিয়েছে । আসল কথা এই যে, যে গুণ কোনো বস্তুর সত্তার জন্য অপরিহার্য হয়, তা কোনো সময় সেই বস্তু থেকে পৃথক হতে পারে না- দর্শনশান্ত্রে এই নীতি একটি বাতিল ও প্রমাণহীন নীতি । সত্য এই যে, জগতের সমস্ত সৃষ্টজীবের মধ্যে কোনো বস্তুর সত্তার জন্য কোনো গুণ অপরিহার্য নয়; বরং আল্লাহর চিরাচরিত অভ্যাস এই যে, অগ্নির জন্যে উত্তাপ ও প্রজুলিত করা জরুরি ৷ পানির জন্য ঠাণ্ডা করা ও নির্বাপণ করা জরুরি; কিন্তু এই জরুরি অবস্থা শুধু অভ্যাসের পর্যায়েই সীমাবদ্ধ- এটা যুক্তিসঙ্গত নয়। দার্শনিকগণও এর যুক্তিসম্মত হওয়ার কোনো গ্রহণযোগ্য প্রমাণ পেশ করতে পারেনি । এই অপরিহার্যতা যখন অভ্যস্ত তখন আল্লাহ তা'আলা যদি কোনো বিশেষ রহস্যের কারণে কোনো অভ্যাস পরিবর্তন করতে চান, তবে তা পরিবর্তন করে দেন। এই পরিবর্তনে কোনো যুক্তিগত অসন্তাব্যতা নেই। আল্লাহ তা“আলা ইচ্ছা করলে অগ্নি নির্বাপণ ও শীতল করার কাজ ও পানি প্রজবলন কাজ করতে শুরু করেন, অথচ অগ্নি সত্তার দিক দিয়ে অগ্নিই এবং পানি পানিই থাকে । তবে কোনো বিশেষ ব্যক্তি অথবা দলের জন্য তা আল্লাহ তা'আলা যেসব মুজেযা প্রকাশ করেন, সেগুলোর সারমর্ম তাই। এ কারণে আল্লাহ তা'আলা নমরূদের অগ্নিকুণ্ডকে নির্দেশ দিয়ে দিলেন, তুই শীতল হয়ে যা। ফলে অগ্নি শীতল হয়ে গেল। যদি 1১::[শীতল] শব্দের আগে (4১4) [নিরাপদ] শব্দ না থাকত, তবে অগ্নি হিমশীতল হয়ে অনিষ্টকর হয়ে যেত। হযরত নৃহ (আ.)-এর সলিল সমাধিপ্রাপ্ত সম্প্রদায় সম্পর্কে কুরআনে বলা হয়েছে- 7৫ /৮৯১$1৮58 অর্থাৎ তারা পানিতে নিমজ্জিত হয়ে অগ্নিতে প্রবেশ করেছে। ৬4411 95405 632৮59 255, পূর্ববর্তী আয়াতের সাথে সম্পর্ক £ পূর্ববর্তী আয়াতে ইরশাদ হয়েছে যে, হযরত ইব্রাহীম (আ.)-এর যুক্তিপূর্ণ কথাবার্তা শ্রবণ করে কাফের-মুশরিকরা লজ্জায় মাথা নত করে ফেলল । তাদের উপাস্য বা দেবতারা তাদের প্রশ্নের জবাব দিতে পারে না দেখে তারাও লা-জবাব হয়ে গেল৷ এই সুযোগে হযরত ইবরাহীম (আ.) শিরক ও কুফরের বাতুলতা ঘোষণা করে তাওহীদে বিশ্বাস স্থাপনের আহবানের লক্ষ্যে যা বলেছিলেন তা আলোচ্য আয়াতে ইরশাদ হয়েছে_ 24, $% ৮5:44 4 ০4105১6৯6১4 “হযরত ইবরাহীম (আ.) বলেন, তবে কি তোমরা আল্লাহ পাক ব্যতীত এমন কিছুর উপাসনা করছো যারা তোমাদের ভালো-মন্দ কিছুই করতে পারে না”। অর্থাৎ, একথা জানার পর যে তোমাদের উপাস্যরা কোনো কথা বলতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারে না, এমনকি আত্মরক্ষা করতে পারে না, যে তাদেরকে ধ্বংস করলো তার বিরুদ্ধে অভিযোগও করতে পারে না এবং সে অপরাধীর সন্ধানও দিতে পারে না; এরপরও তোমরা কোন যুক্তিতে তাদের উপসনা কর? ধিক! তোমাদের প্রতি এবং তোমাদের বাতিল উপাস্যদের প্রতি । তোমরা এসব অসহায় জড় পদার্থের উপাসনা করে নিজেদেরকে অপমানিত করছ এবং আল্লাহ পাকের কোপগ্রস্ত হচ্ছো। তবুও কি তোমরা এ সত্য উপলব্ধি কর না যে এসব জড় পদার্থ আদৌ মানুষের ইবাদতের যোগ্য নয়, মানবজাতির ইবাদতের যোগ্য একমাত্র সর্বশক্তিমান আল্লাহ পাকই, আর কেউ নয় । আলোচ্য আয়াতের % শব্দটি কোনো বিষয়ের উপর ঘৃণা প্রকাশার্থে ব্যবহৃত হয়। কোনো বস্তুকে ছোট করার নিমিত্তে অথবা _ কোনো দুর্গদ্ধ উপলব্ধি করলেও এই শব্দটি বিরক্তি প্রকাশের উদ্দেশ্যে ব্যবহার করা হয় । যেমন একবার হযরত রাসূলে কারীম হর দুর্গন্ধ উপলব্ধি করে 2 বলেছেন এবং তার নাক মোবারকে কাপড় ব্যবহার করেছেন। সত্য উদ্ভাসিত হওয়ার পর তথ' রতীমা-পূজার বাতুলতা দিবালোকে ন্যায় সুস্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও যেহেতু তারা এই অন্যায় ও সুণ্য কাজে লিগ ছিল, তাই এই পর্যায়ে নিন্দা প্রকাশার্থে এ৫/শব্দটি ব্যবহৃত হয়েছে। আল্লামা বায়যাতী (র.) লিখেছেন, যখন তারা তাদের অন্যায় আচরণের পক্ষে কোনো যুক্তি বা দলিল প্রমাণ পেশ করতে অক্ষম হলো এবং হযরত ইবরাহীম (আ.)-এর কাছে যুক্তি প্রমাণে হেরে গেল, তখন তারা শক্তি প্রয়োগের পথ বেছে নিল; যা সাধারণত মূর্খ লোকেরা করে থাকে । তারা হযরত ইবরাহীম (আ.)-কে অগ্নিদগ্ধ করে শেষ করার ইচ্ছা করলো।

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।