৩১৪. ভাফগীরে জালালাইন : আরবি-বাংলা, চত্রর্থ খওড [সপ্তদশ পারা] ৯৮৮৭১০৭৪৭৪৪ ৪ত ৩৪৪৪৪ রতর ৪৪৯৮১ ৪১৪১৮০৯৬৯৯৯০৪১৪৬৪৮৪৫৬৪ ৪৯৬৪ ৬৯৬৯৬৯৯৪৪৬৪৩৪৮০৪৭৪৩৭৯৭০৭৪০৯১৪১৪৪৮৬৪৬৯৪৪৪৪৬৪৫ ররর ৪৪৪৪৮ চ ততই ৪৯৪৪০৪৪ ৪৯৯ক৬ত৬৪০৪৯৮৪৬৪৪২৪০৪৭৪৪ ২০৯৩৪৮৪২৪৯৪ ৬ ৪৮ ৪৯৯০২৪৯৮০০৪ ৪১৯০৯৫৪৮৪৯০ ৯৪ ৯৯৪৯৬৯৯৪৯৩৪ ৪৪৯৪৪৮৪৪০৪০৪৪১৪৪৪৪৮৯ অতঃপর এই তিন জায়গার বিবরণ দিতে গিয়ে হাদীসে বলা হয়েছে, তন্ধ্যে দু'টি মিথ্যা খাস আল্লাহর জন্য বলা হয়েছে। একটি £%:74৫ 2143 ০ আয়াতে বলা হয়েছে। দ্বিতীয়টি ঈদের দিন সম্প্রদায়ের কাছে ওজর পেশ করে %-:3- 2%1]আমি অসুস্থা বলা এবং তৃতীয়টি স্ত্রীর হেফাজতের জন্য বলা হয়েছে। ঘটনা এই যে, হযরত ইবরাহীম (আ.)স্ত্রী হযরত সারাহ্সহ সফরে এক জনপদের নিকট দিয়ে গমন করেছিলেন। জনপদের প্রধান ছিল জালিম ও ব্যভিচারী । কোনো ব্যক্তির সাথে তার স্ত্রীকে দেখলে সে স্ত্রীকে পাকড়াও করত এবং তার সাথে ব্যভিচার করত। কিন্তু কোনো কন্যা স্বীয় পিতার সাথে কিংবা ভগ্নি স্বীয় ভাইয়ের সাথে থাকলে সে এরূপ করত না । হযরত ইবরাহীম (আ.)-এর স্ত্রীসহ এই জনপদে পৌছার খবর কেউ এই জালিম ব্যভিচারীর কাছে পৌছিয়ে দিলে সে হযরত সারাহ্কে গ্রেফতার করিয়ে আনল । গ্রেফতারকারীরা হযরত ইবরাহীম (আ.)-কে জিজ্ঞেস করল : এই মহিলার সাথে তোমার আত্মীয়তার সম্পর্ক কি? হযরত ইবরাহীম (আ.) জালিমের কবল থেকে আত্মরক্ষার জন্য বলে দিলেন, সে আমার ভগ্নি। |এটাই হাদীসে বর্ণিত তৃতীয় মিথ্যা] কিন্তু এতদসত্বেও সারাহকে থেফতার করা হলো । হযরত ইবরাহীম (আ.) সারাহকেও বলে দিলেন যে, আমি তোমাকে ভাগ্নি বলেছি। তুমিও এর বিপরীত বলো না। কারণ ইসলামি সম্পর্কে তুমি আমার ভগ্নি। এখন এই দেশে আমরা দু'জনই মাত্র মুসলমান এবং ইসলামি ভ্রাতৃতে সম্পর্কশীল। হযরত ইবরাহীম (আ.) জালিমের মোকাবিলা করতে সক্ষম ছিলেন না। তিনি আল্লাহর কাছে সানুনয় প্রার্থনার জন্যে নামাজ পড়তে শুরু করলেন । হযরত সারাহ জালিমের সামনে নীত হলেন। সে যখনই কুমতলবে তীর দিকে হাত বাড়াল, তখনি সে অবশ ও বিকলাঙ্গ হয়ে গেল । তখন সে সারাহকে অনুরোধ করল যে, তুমি দোয়া কর, যাতে আমি পূর্ববৎ সুস্থ হয়ে যাই । আমি তোমাকে কিছুই বলব না। হযরত সারাহর দোয়ায় সে সুস্থ ও সবল হয়ে গেল। কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করে পুনরায় খারাপ নিয়তে তার দিকে হাত বাড়াতে চাইল। কিন্তু আল্লাহর হুকুমে সে আবার অবশ হয়ে গেল। এমনিভাবে তিনবার এরূপ ঘটনা ঘটার পর সে সারাহকে ফেরত পাঠিয়ে দিল । [এ হচ্ছে হাদীসের বিষয়বস্তুর _ সার-সংক্ষেপ]। এই হাদীসে হযরত ইবরাহীম (আ.)-এর দিকে পরিষ্কারভাবে তিনটি মিথ্যার সম্বন্ধ করা হয়েছে, যা নবুয়তের _ শান ও পবিত্রতার খেলাফ। কিন্তু এর জওয়াব হাদীসের মধ্যেই বিদ্যমান আছে। তা এই যে, তিনটির মধ্যে একটিও সত্যিকার _ অর্থে মিথ্যা ছিল না; বরং এটা ছিল অলংকার শাস্ত্রের পরিভাষায় 'তাওরিয়া” ৷ এর অর্থ হলো ছ্যর্থবোধক ভাষা ব্যবহার করা এবং শ্রোতা কর্তৃক এক অর্থ বুঝা ও বক্তার নিয়ত অন্য অর্থ থাকা । জুলুম থেকে আত্মরক্ষার জন্য ফিকহবিদদের সর্বসম্মত মতে এই কৌশল অবলম্বন করা জায়েজ ও হালাল । এটা মিথ্যার অন্তর্ভূক্ত নয় । উল্লিখিত হাদীসে এর প্রমাণ এই যে, হযরত ইবরাহীম (আ.) নিজেই সারাহকে বলেছিলেন, আমি তোমাকে ভগ্নি বলেছি। তোমাকে জিজ্ঞাসা করা হলে তুমিও আমাকে ভাই বলো। ভগ্নি বলার কারণও তিনি বলে দিয়েছেন যে, আমরা উভয়েই ইসলামি সম্পর্কে দিক দিয়ে ভ্রাতা-ভ্নি ৷ বলা বাহুল্য, এটাই তাওরিয়া । এই তাওরিয়া শিয়া সম্প্রদায়ের “তাকায়্যুহ' থেকে সম্পূর্ণ ভিন্ন বিষয় । তাকায়্যুহর মধ্যে পরিষ্কার মিথ্যা বলা হয় এবং তদনুযায়ী কাজও করা হয় । তাওরিয়াতে পরিষ্কার মিথ্যা বলা হয় না; বরং বক্তা যে অর্থে কথা বলে, তা সম্পূর্ণ শুদ্ধ ও সত্য হয়ে . থাকে । যেমন- ইসলামি সম্পর্কের দিক দিয়ে ভ্রাতা-ভন্নি হওয়া । উল্লিখিত হাদীসের ভাষায় এই কারণটি পরিষ্কার উল্লেখ করা হয়েছে । এ থেকে জানা গেছে যে, এটা মিথ্যা ছিল না; বরং তাওরিয়া ছিল। হুবহু এমনি ধরনের কারণ প্রথমোক্ত দুই জায়গায়ও বর্ণনা করা যেতে পারে । %১/:% 4০5 9 এর কারণ একটু আগেই বর্ণনা করা হয়েছে যে, এতে মূর্তি ভাঙ্গার কাজটিকে রূপক অর্থে বড় মূর্তির দিকে সম্বন্ধ করা হয়েছে। £:4. | বাক্যটিও তদ্দপ। কেননা (22 [অসুস্থ] শব্দটি যেমন শারীরিক অসুস্থতার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তেমনি মানসিক অসুস্থতা অর্থাৎ, চিন্তান্বিত ও অবসাদপ্রস্ত হওয়ার অর্থেও ব্যবহৃত হয়। হযরত ইবরাহীম (আ.) দ্বিতীয় অর্থের দিক দিয়েই “আমি অসুস্থ বলেছিলেন; কিন্তু শ্রোতারা একে শারীরিক অসুস্থতার অর্থে বুঝেছিল। এই হাদীসেই “তিনটির মধ্যে দু'টি মিথ্যা আল্লাহর জন্য ছিল” এই কথাগুলো স্বয়ং ইজিত দিচ্ছে যে, এটা কোনো গুনাহের কাজ ছিল না। নতুবা গুনাহের কাজ আল্লাহর জন্য করার কোনো অর্থই হতে পারে না । গুনাহের কাজ না হওয়া তখনই হতে পারে, যখন এগুলো প্রকৃতপক্ষে মিথ্যা না হয়; বরং এমন বাক্য হয়, যার দ্বিবিধ অর্থ হতে পারে একটি মিথ্যা ও অপরটি শুদ্ধ।
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।