২৮৪ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চত্রর্থ খণ্ড [সপ্তদশ পারা] প০ ৫০ ৩৮ ১১৯০৮ 255: যেসব স্বপ্নে মানসিক অথবা শয়তানী কল্পনা শামিল থাকে, সেগুলোকে :১| বলা হয়। এ কারণেই এর অনুবাদ অলীক কল্পনা' করা হয়েছে। অর্থাৎ অধিশ্বাসীরা প্রথমে কুরআনকে জাদু বলেছে, এরপর আরো অগ্রসর হয়ে বলতে শুরু করেছে যে, এটা আল্লাহ তাআলার বিরুদ্ধে মিথ্যা উদ্ভাবন ও অপবাদ যে, এটা তার কালাম । অবশেষে বলতে শুরু করেছে যে, আসল কথা হচ্ছে লোকটি একজন কবি । তার কালামে কবিসুলভ কল্পনা আছে। ৮2508 45 : অর্থাৎ সে বাস্তবিকই নবী ও রাসূল হলে আমাদের ফরমায়েশী বিশেষ মুজেযাসমূহ প্রদর্শন করুক। জবাবে আল্লাহ তা*আলা বলেন, পূর্ববর্তী উন্মতদের মধ্যে দেখা গেছে যে, ত তাদেরকে তাদের আকাঙ্িত মুজেযাসমূহ প্রদর্শন করার পরও তারা বিশ্বাস স্থাপন করেনি। প্রার্থিত মুজেযা দেখার পরও যে জাতি ঈমানের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে, তাদেরকে আজাব দ্বারা ধ্বংস করে দেওয়াই আন্লাহ তা“আলার আইন । রাসূলুল্লাহ ২3 -এর সম্মানার্থে আল্লাহ তা'আলা এই উম্মতকে আজাবের কবল থেকে সংরক্ষিত করে দিয়েছেন। তাই কাফেরদেরকে প্রার্থিত মুজেযা প্রদর্শন করা সমুচিত নয়। অতঃপর 5: -4% বাক্যে এ দিকেই ইশারা রয়েছে যে, তারা কি প্রার্থিক মুজেযা দেখলে বিশ্বাস স্থাপন করবে? অর্থাৎ তাদের কাছ থেকে এরূপ আশা করা বৃথা । তাই প্রার্থিত মুজেযা প্রদর্শন করা হয় না। পা ৩ পাকি ৬৩ ৫৩০০৪ ৮6:৮5421 2295০584055 ভন ৮০৫ - শানে নুযুল : ইবনে জারীর রে.) কাতাদার কথার উদ্ধৃতি দিয়ে বলেছেন, মন্কার কাফেররা প্রিয়নবী ৪৫23 -এর নিকট বলেছিল, যদি আপনি নবুয়তের দাবিতে সত্য হন, তবে সাফা নামক পাহাড়টিকে স্বর্ণে রূপান্তরিত করুন। কাফেরদের এ উক্তির পর সঙ্গে সঙ্গে আল্লাহ তা'আলার পক্ষ থেকে হযরত জিবরাঈল (আ.) আগমন করেন এবং আল্লাহ তা'আলার এ বাণী পৌছিয়ে দেন, “হে রাসূল! যদি আপনার ইচ্ছা হয় তবে আপনার জাতি যা চায়, তা করে দেওয়া হবে।” অর্থাৎ অনতিবিলম্বে সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করা হবে, কিন্তু এরপরও যদি তারা ঈমান না আনে, তবে তাদের সকলকে ধ্বংস করা হবে, কোনো প্রকার অবকাশ দেওয়া হবে না । আর যদি আপনার ইচ্ছা হয় যে, আপনার জাতিকে অবকাশ দেওয়া হোক এবং তাদেরকে আরো চিন্তা করার সুযোগ দেওয়া হোক, তবে তাও দেওয়া যেতে পারে । এর জবাবে প্রিয়নবী গর; বলেন, আমি আমার জাতির জন্যে আরো অবকাশ প্রদানের আরজি পেশ করি । তখন আলোচ্য আয়াত নাজিল হয়। ০০৩০ ৩াতি পাতা ৩০৪ পট তা ০৩৫৪৬ ০৬৮54 5৫ ১৪॥ এ (০525 24৮8 : এখানে ৮64 ০ যাদের স্মরণ আছে৷ বলে তাওরাত ও ইঞ্জীলের যেসব আলেম রাসূলুল্লাহ গর -এর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল; তাদেরকে বুঝানো হয়েছে। উদ্দেশ্য এই যে, পূর্ববর্তী সকল পয়গাম্বর মানুষই ছিলেন। তাই এখানে »/%| 0 দ্বারা সাধারণ কিতাবধারী ইহুদি ও খিস্টান অর্থ নিলেও কোনো অসুবিধা নেই। কারণ তারা সবাই এ বিষয়টির সাক্ষ্যদাতা। মাসআলা : তাফসীরে কুরতুবীতে আছে এ আয়াত থেকে জানা গেল যে, শরিয়তের বিধি-বিধান জানে না এরপ মূর্খ ব্যক্তিদের ওয়াজিব হচ্ছে আলেমদের অনুসরণ করা। তারা আলেমদের কাছে জিজ্ঞাসা করে তদনুযায়ী আমল করবে। 2৫০5৩425৮55 2458 -কুরআন আরবদের জন্য সন্মান ও গৌরবের বন্তু : কিতাব অর্থ কুরআন এবং জিকির অর্থ এখানে সম্মান, শ্রেষ্ঠত্ব ও খ্যাতি । উদ্দেশ্য এই যে, তোমাদের ভাষা আরবিতে অবতীর্ণ কুরআন তোমাদের জন্য একটি বড় সম্মান ও চিরস্থায়ী সুখ্যাতির বস্তু। একে যথার্থ মূল্য দেওয়া তোমাদের উচিত । বিশ্ববাসী একথা প্রত্যক্ষ করেছে যে, আল্লাহ তাআলা আরবদেরকে কুরআনের বরকতে সমগ্র বিশ্বের উপর প্রাধান্য বিস্তারকারী ও বিজয়ী করেছেন। জগদ্ধাপী তাদের সম্মান ও সুখ্যাতির ডস্কা বেজেছে। একথাও সবার জানা যে, এটা আরবদের স্থানগত, গোব্রগত অথবা ভাষাগত বৈশিষ্ট্যের ভিত্তিতে নয়, বরং শুধু কুরআনের বরকতে সম্ভব হয়েছে। কুরআন না হলে আজ সম্ভবত আরব জাতির নাম উচ্চারণকারীও কেউ থাকত না।
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।