তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে জালালাহইন : আরবি-বাংলা, চতুর্থ খণওড [পঞ্চদশ পারা] ২৯ কাহিনীর এসব অংশ কুরআনে নেই এবং হাদীসেও বর্ণিত হয়নি। ঘটনার কোনো বিশেষ উদ্দেশ্য অথবা কুরআনের কোনো আয়াত বুঝাও এগুলোর উপর নির্ভরশীল নয়। এতিহাসিক রেওয়ায়েতদৃষ্টে এসব বিষয়ের কোনো অকাট্য ফায়সালা করা - সম্ভবপর নয়। কাহিনীর যেসব অংশ কুরআন স্বয়ং উল্লেখ করেছে, সেগুলোর বিবরণ আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করা হবে । ফায়দা : আসহাবে কাহাফের ঘটনা অসংখ্য হওয়ার কারণে ০:১৬ -এর পরে ৮*7//-কে উল্লেখ করা হয়েছে। ১. যাহহাক (র.) বলেন, রোমের এক শহরে একটি গুহা আছে যাতে ২১ জন মানুষ শায়িত। মনে হয় যেন তারা শুয়ে রয়েছেন। ২. ইবনে আতিয়া (র.) শাম দেশের একটি গুহার কথা উল্লেখ করেছেন, যাতে কিছু মরা লাশ রয়েছে এবং সেই গুহার নিকট একটি মসজিদও রয়েছে। ৩. হযরত ইবনে আব্বাস (রো.) হতে বর্ণিত রয়েছে আকাবা উপকূলের নিকট ফিলিস্তীনের নিম্নাঞ্চল ঈলা এর নিকটবর্তী একটি গুহা রয়েছে। | ৪. আফসূস শহরের একটি ঘটনাও বর্ণনা করা হয়েছে। যার ইসলামি নাম হলো তুরতুস। এই শহর এশিয়া মাইনরের -এর পশ্চিম প্রান্তে অবস্থিত । মোটকথা দীন ও ঈমানের সংরক্ষণে গুহায় আশ্রয় নেওয়ার অসংখ্য ঘটনা সংঘটিত হয়েছে। সে সকল ঘটনাবলি হতে পবিত্র কুরআনে আসহাবে কাহাফের একটি ঘটনা বিবৃত হয়েছে। যাদের নাম ও অবস্থা সীসার ফলকে খোদাই করে শাহী ধনাগারে সংরক্ষণ করা হয়েছিল । যেহেতু এই যুবকবৃন্দ উচ্চ বংশের মধ্যমণি ছিলেন তাই তাদের হঠাৎ নিরুদ্দেশ হওয়া তাদের পরিবার পরিজন, আত্মীয়স্বজন, বংশধর এমনকি স্বয়ং রাষ্ট্রের জন্যও দুশ্চিন্তা ও অস্থিরতার কারণ ছিল। এই কতিপয় যুবক কালের প্রথা ডিঙ্গিয়ে ক্ষমতাধর কাফেরের জুলুম নিপীড়ন থেকে পলায়ন করে দীনের উপর সুদৃঢ় থাকার জন্য শহর তথা লোকালয় হতে বেরিয়ে গহীন অরণ্যের একটি অন্ধকার গুহায় আশ্রয় গ্রহণ করলেন, তথায় বসে তারা ভঙ্গুর হৃদয় নিয়ে কায়মনো বাক্যে দরবারে ইলাহীতে ফরিয়াদ জানালেন- প্রভু হে! আমাদেরকে অনুগ্রহ কর, দয়া কর, রহম কর, আমাদের ঈমান সংরক্ষণের ব্যবস্থা কর! আমাদেরকে সাহায্য কর! তোমার সহায়তা বিনে দীনে ইলাহীতে দৃঢ়পদ থাকা সম্ভব নয়। ওগো দয়াময়! চতুর্দিকে বিরোধিতার জাল ছেয়ে গেছে। আমাদের ঈমান হরণের জন্য উঠে পড়ে লেগেছে তারা, অন্যথায় হত্যার হুমকি ধমকি দিচ্ছে, আমাদেরকে হত্যার জন্য তারা উঠে পড়ে লেগেছে। অন্যায় তো শুধু একটিই, আমরা তোমাকে এক বলে বিশ্বাস করি, তোমার বিধান মতে জীবন গড়ি। ওগো আল্লাহ! আমরা আমাদের জীবন প্রদীপের জন্য চিন্তা করি না, শুধু ভাবি দীন থেকে যেন বিচ্যুত না হই। আল্লাহ তা'আলা এই মজলুম যুবকবৃন্দের দোয়া কবুল করলেন এবং তাদের ও তাদের প্রাণপ্রিয় দীনের হেফাজতের উত্তম ব্যবস্থা করে দিলেন। -জামালাইন, খ. ৪ পৃ. ২৮-২৯]

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।