২৭০ ভফগীরে জালালাইন : আরবি-বাংলা, চত্রর্থ খণ্ড [ষষ্ঠদশ পারা] একত্রে বাস করতো । ফেরেশতারা সবাই সিজদা করল । কিন্তু ইবলীস অস্বীকার করল । অন্য আয়াতের বর্ণনা অনুযায়ী এর কারণ ছিল অহংকার । সে বলল, আমি অগ্নি নির্মিত আর সে মৃত্তিকা নির্মিত। আর অগ্নি মাটির তুলনায় উত্তম ও শ্রেষ্ঠ । কাজেই আমি কিরূপে তাকে সিজদা করব? এ কারণে ইবলীস অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বহিষ্কৃত হলো । পক্ষান্তরে হযরত আদম ও হাওয়া (আ.)-এর জন্য জান্নাতের সব বাগবাগিচা ও অফুরন্ত নিয়ামতের দরজা উন্মুক্ত করে দেওয়া হলো । সেখানকার সবকিছু ব্যবহার করার অনুমতি দিয়ে শুধু একটি নির্দিষ্ট বৃক্ষ সম্পর্কে বলা হলো যে, একে [অর্থাৎ এর ফল-ফুল ইত্যাদিকে] আহার করো না এবং এর কাছেও যেয়ো না। সূরা বাকারা ও সুরা আ'রাফে এই বিষয়বস্তু বর্ণিত হয়েছে । এখানে তা উল্লেখ না করে শুধু অঙ্গীকার সংরক্ষিত রাখা ও তাতে অটল থাকা সম্পর্কে আল্লাহ তা'আলার বাণী বর্ণনা করা হয়েছে। তিনি হযরত আদম (আ.)-কে বললেন, দেখ, সিজদার ঘটনা থেকে প্রকাশ পেয়েছে যে, ইবলীস তোমাদের [অর্থাৎ হযরত আদম ও হাওয়া (আ.)-এর] শক্র। সে যেন অপকৌশল ও ধোকার মাধ্যমে তোমাদের অঙ্গীকার ভঙ্গ করতে উদ্বুদ্ধ না করে। এরূপ করলে এর পরিণতিতে তোমরা জান্নাত থেকে বহিষ্ৃত হবে । ৮-::% ৫ 95 0৫:5৮ %$ অর্থাৎ শয়তান যেন তোমাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়। ফলে, তোমরা বিপদে ও কষ্টে পড়ে যাবে । 2: শব্দটি £/$$ থেকে উদ্ভূত । এর অর্থ দ্বিবিধ; একটি হচ্ছে পারলৌকিক কষ্ট আর অপরটি হলো ইহলৌকিক কষ্ট অর্থাৎ দৈহিক কষ্ট ও বিপদ । এখানে দ্বিতীয় অর্থই হতে পারে । কেননা প্রথম অর্থে কোনো পয়গাম্বর দূরের কথা, 777 যায় না। তাই ফাররা (র.) এর তাফসীর প্রসঙ্গে বলেন- 55446 ০০ ০4315 অর্থাৎ এখানে 2,025 -এর অর্থ- হাতে খেটে আহার্ষ উপার্জন করা । _কুরতুবী] | এখানে স্থানের ইঙ্গিতও দ্বিতীয় অর্থের পক্ষেই হয়েছে, যেগুলো প্রত্যেক মানুষের জীবনের স্তন্ত বিশেষ এবং জীবন ধারণে প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ । অর্থাৎ অন্ন, পানীয় ও বাসস্থান । আয়াতে বলা হয়েছে যে, এসব নিয়ামত জান্নাতে পরিশ্রম ও উপার্জন ছাড়াই পাওয়া যায় । এ থেকে বুঝা গেল যে, এখান থেকে বহিষ্কৃত হলে এসব নিয়ামতও হাতছাড়া হয়ে যাবে। সম্ভবত এই ইঙ্গিতের কারণেই এখানে জান্নাতের বড় বড় নিয়ামতের উল্লেখ না করে শুধু এমন সব নিয়ামত উল্লেখ করা হয়েছে, যেগুলোর উপর মানব জীবন নির্ভরশীল । এরপর সতর্ক করা হয়েছে যে, শয়তানের কুমন্ত্রণা মেনে নিয়ে তোমরা যেন জান্নাত থেকে বহিষৃত না হও এবং এসব নিয়ামত যেন হাতছাড়া না হয়ে যায়। এরূপ হলে পৃথিবীতে এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জন করতে হবে। তাফসীরবিদদের সর্বসম্মত বর্ণনা অনুযায়ী এ হচ্ছে 2১ শব্দের মর্ম । ইমাম কুরতুবী (র.) এখানে আরো উল্লেখ করেছেন যে, হযরত আদম (আ.) যখন পৃথিবীতে অবতরণ করলেন, তখন হযরত জিবরাঈল (আ.) জান্নাত থেকে কিছু গম, চাউল ইত্যাদির বীজ এনে মাটিতে চাষ করার জন্য দিলেন এবং বললেন, যখন এগুলোর চারা গজাবে এবং দানা উৎপন্ন হবে, তখন এগুলো কর্তন করুন এবং পিষে রুটি তৈরি করুন। হযরত জিবরাঈল (আ.) এসব কাজের পদ্ধতিও হযরত আদম (আ.)-কে শিখিয়ে দিলেন। সেমতে হযরত আদম (আ.) রুটি তৈরি করে খেতে বসলেন। কিন্তু হাত থেকে রুটি খসে গিয়ে পাহাড়ের নীচে গড়িয়ে গেল। হযরত আদম (আ.) অনেক পরিশ্রমের পর রুটি কুড়িয়ে আনলেন । তখন হযরত জিবরাঈল (আ.) বললেন, হে আদম আপনার এবং আপনার সন্তান-সন্ততির রিজিক পৃথিবীতে এমনি পরিশ্রম ও কষ্ট সহকারে অর্জিত হবে। ত্রীর জরুরি ভরণ-পোষণ করা স্বামীর দায়িত্ব : আয়াতের শুরুতে আল্লাহ তা'আলা হযরত আদম (আ.)-এর সাথে হযরত হাওয়া (আ.)-কে সম্বোধন করে বলেছেন, তাতে লিন ১ 45254 4 £2 অর্থাৎ শয়তান তোমারও শক্র এবং তোমার স্ত্রীরও শত্রু । কাজেই সে যেন তোমাদের উভয়কে জান্নাত থেকে বহিষ্কার করে না দেয়। কিন্তু আয়াতের শেষে ২:52 একবচনের ক্রিয়াপদ ব্যবহার করেছেন। এতে স্ত্রীকে শরিক করা হয়নি। নতুবা স্থানের চাহিদা অনুযায়ী পা পাত 4 বলা হতো । কুরতুবী এ থেকে মাসআলা বের করেছেন যে, স্ত্রীর জীবন ধারণের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা স্বামীর দায়িত্। এসব সামগ্রী উপার্জন করতে গিয়ে যে পরিশ্রম ও কষ্ট স্বীকার করতে হয়, তা এককভাবে স্বামী করবে । এ কারণেই ৮: একবচনের ক্রিয়াপদ ব্যবহার করে ইঙ্গিত করা হয়েছে যে, পৃথিবীতে অবতরণের পর জীবন ধারণের প্রয়োজনীয় সামধ্রী উপার্জন করতে যে পরিশ্রম ও কষ্ট স্বীকার করতে হবে তা হযরত আদম (আ.)-কেই করতে হবে । কেননা হযরত হাওয়া (আ.)-এর ভরণ-পোষণ ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা তার দায়িত্ৃ।
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।