২৮ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতর্থ খণ্ড [পঞ্চদশ পারা] জর্দানে আম্মানের নিটকবর্তী এক মাশানভূমিতে একটি গুহার সন্ধান পাওয়া গেলে সরকারি প্রতুতত্ব বিভাগ ১৯৬৩ ইং সনে সে স্থানটি খননের কাজ আরম্ত করে । মাটি ও প্রস্তর সরানোর পর অস্তি ও প্রস্তরে পূর্ণ ছয়টি শবাধার ও দুটি সমাধি আবিফৃত হয়। গুহার দক্ষিণ দিকে পাথরে খোদিত বাইজিন্টিনীর ভাষায় লিখিত কিছু নকশাও আবিষ্কৃত হয়। স্থানীয় লোকদের ধারণা এই যে, এ স্থানটিই রকীম এবং এর পাশে আসহাবে কাহাফের গুহাটি অবস্থিত । হাকীমুল উম্মত হযরত থানভী (র.) বয়ানুল কুরআনে তাফসীরে হক্কানীর বরাত দিয়ে আসহাবে কাহাফের স্থান সম্পর্কে এতিহাসিক তথ্য উদ্ধৃত করে লিখেন, যে অত্যাচারী বাদশাহর ভয়ে পালিয়ে গিয়ে আসহাবে কাহফ গুহায় আশ্রয় নিয়েছিলেন, তার সময়কাল ছিল ২৫০ খ্রিস্টাব্দ । এরপর তিনশ বছর পর্যন্ত তারা ঘুমন্ত অবস্থায় থাকেন । ফলে ৫৫০ খ্রিষ্টাব্দে তাদের জাগ্রত হওয়ার ঘটনা ঘটে । রাসূলুল্লাহ এর ৫৭০ খিশ্টাব্দে জন্মগ্রহণ করেন। এভাবে রাসূলুল্লাহ শশ্লঃঃ -এর জন্মের ২০ বছর পূর্বে আসহাবে কাহাফ নিদ্রা থেকে জাগ্রত হন। তাফসীরে হক্কানীতেও তাদের স্থান 'আফসূস' অথবা “তুরতুস' শহর সাব্যস্ত করা পাঠ পা হয়েছে, যা এশিয়া মহাদেশে অবস্থিত । বর্তমানেও এর ধ্রংসাবশেষ বিদ্যমান রয়েছে। .০| 2৪:০4 3৮44 এসব ধঁতিহাসিক ও ভৌগলিক তথ্য প্রাচীন তাফসীরবিদগণের রেওয়ায়েত ও আধুনিক ইতিহাসবিদদের বর্ণনা থেকে পেশ করা হলো। আমি পূর্বেই আরজ করেছিলাম যে, কুরআনের কোনো আয়াত বোঝা এসব বিষয়ের উপর নির্ভরশীল নয় এবং যে উদ্দেশ্যে কুরআন এ কাহিনী বর্ণনা করেছে, তার কোনো জরুরি অংশ এগুলোর সাথে সম্পৃক্ত নয় । রেওয়ায়েত ও বর্ণনা এবং এগুলোর ইঙ্গিতাদিও এত বিভিন্নমুখী যে, সমগ্ গবেষণা এবং অধ্যবসায়ের পরও কোনোরপ চূড়ান্ত ফয়সালা সম্ভবপর নয়; কিন্তু আজকাল শিক্ষিত মহলে এতিহাসিক গবেষণার প্রতি যে অসাধারণ ঝৌক পরিদৃষ্ট হয়, তার পরিতৃপ্তির জন্য এসব তথ্য উদ্ধৃত করা হলো । এগুলো থেকে আনুমানিকভাবে এতটুকু জানা যায় যে, এ ঘটনাটি হযরত ঈসা (আ.)-এর পর এবং র হ রুহ -এর জমানার কাছাকাছি সময়ে সংঘটিত হয় । অধিকাংশ রেওয়ায়েত এ বিষয়ে একমত । দেখা যায় যে, ঘটনাটি আফসূস অথবা তুরতুস শহরের নিকট ঘটেছে। 22121. সত্য এই যে, এসব গবেষণার পরও আমরা সেখানেই দণ্ডায়মান আছি, যেখান থেকে রওয়ানা হয়েছিলাম, অর্থাৎ স্থান নির্ধারণের না কোনো প্রয়োজন আছে এবং না কোনো নিশ্চিত উপায়ে এটা করা সম্ভব । তাফসীরবিদ আল্লামা ইবনে কাসীর (র.) এ কথাই বলেছেন- পাত ভিত পরা রলাতেত পাপা পাপ রি ৫ রন 3০৮, ০০ ১ 3০5০৫ 1৯০৫ ০470 1575 ত ১ 4০২৪০ 20| ০০1০ পাপী পা অর্থাৎ, আল্লাহ তা'আলা আমাদেরকে আসহাবে কাহাফের কুরআনে বর্ণিত অবস্থাসমূহের সংবাদ দিয়েছেন, যাতে আমরা এগুলো বুঝি এবং চিন্তাভাবনা করি । তিনি এ বিষয়ের সংবাদ দেননি যে, গুহাটি কোন জায়গায় এবং কোন শহরে অবস্থিত । কারণ, এর মধ্যে আমাদের কোনো উপকার নিহিত নেই এবং শরিয়তের কোনো উদ্দেশ্যও এর সাথে সম্পর্কযুক্ত নয়। _ইবনে কাসীর, খ. ৩, পৃ. ৭৫] আসহাবে কাহাফ এখনো জীবিত আছেন কি? এ সম্পর্কে এটাই বিশুদ্ধ ও সুস্পষ্ট যে, তাদের ওফাত হয়ে গেছে । তাফসীরে মাযহারীতে ইবনে ইসহাকের বিস্তারিত রেওয়ায়েত রয়েছে যে, আসহাকে কাহাফের জাগরণ, শহরে আশ্চর্য ঘটনার জানাজানি এবং বাদশাহ বায়দুসীসের কাছে পৌছে সাক্ষাতের পর আসহাবে কাহাফ বাদশাহর কাছে বিদায় প্রার্থনা করে। বিদায়ী সালামের সাথে তারা বাদশহার জন্য দোয়া করে। বাদশাহর উপস্থিতিতে তারা নিজেদের শয়নস্থলে গিয়ে শয়ন করে এবং আল্লাহ তা'আলা তখনই তাদেরকে মৃত্যুদান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর নিম্নোক্ত রেওয়ায়েতটি ইবনে জারীর ও ইবনে কাসীর (র.) প্রমুখ তাফসীরবিদ উল্লেখ করেছেন- ১ 65500 ০৩৪ 4:570920 28450400564 52022 দ5228 12 $১০ ০০ 2555 ৮5 55155 তু ও এত 0 05 ৩৫০ ১৫ 5 অর্থাৎ, হযরত কাতাদা (র.) বলেন, হযরত ইবনে আববাস (রা.) হাবীব ইবনে মাসলামার সাথে এক জিহাদ করেন । রোম দেশে একটি গুহার কাছ দিয়ে যাওয়ার সময় তারা সেখানে মৃতলোকদের হাড় দেখতে পান। এক ব্যক্তি বলল, এগুলো আসহাবে কাহাফের হাড় । হযরত ইবনে আব্বাস রো.) বললেন, তাদের হাড় তো তিনশত বছর পূর্বে মৃত্তিকায় পর্যবসিত হয়ে গেছে।
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।