তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

() ৮৩ 45৯৬ [হান 758] 1581৮915186, 20451৩: . তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চত্রর্থ খও [ষষ্ঠদশ পারা] ২৫৭ পর্যন্ত কিছুদিন তাদের সাথে নম্রতা ও একত্রে বসবাস সহ্য করা দরকার । উভয়ের উদ্দেশ্য ছিল আল্লাহ তা'আলার নির্দেশাবলি পালন এবং জনগণকে ঈমান ও তাওহীদে প্রতিষ্ঠা করা । কিন্তু একজন বয়কট ও বিচ্ছিন্নতাকে এর উপায় মনে করেছেন এবং অপরজন সংশোধন কামনার সীমা পর্যন্ত তাদের সাথে নম্রতা প্রদর্শনকেও উদ্দেশ্যের জন্য উপকারী মনে করেছেন । উভয় পক্ষ সুধী, সমঝদার ও চিন্তাশীলদের জন্য চিন্তা-ভাবনার পাত্র। কোনো এক পক্ষকে ভুল বলা সহজ নয় । মুজতাহিদ ইমামগণের ইজতিহাদী মতানৈক্য সাধারণত এমনি ধরনের হয়ে থাকে । এতে কাউকে গুনাহগার অথবা নাফরমান বলা যায় না। হযরত মূসা আ.) কর্তৃক হযরত হারূন (আ.)-এর চুল ধরে টান দেওয়ার বিষয়টি ধর্মের ব্যাপারে আল্লাহ তা'আলার খাতিরে তীব্র ক্ষোভ ও ক্রোধের প্রতিক্রিয়া ছিল। বাস্তব অবস্থা জানার পূর্বে তিনি হযরত হারূন (আ.)-কে প্রকাশ্যে ভুলে লিপ্ত মনে করেছিলেন । তীর পক্ষ থেকে ওজর জেনে নেওয়ার পর তিনি নিজের জন্য ও তীর জন্য মাগফিরাতের দোয়া করেন। ০০৮49০৩৮৬৩৩ চে 4+১1১-425 4404 522 বঠিও : অর্থাৎ অন্যেরা যা দেখেনি, আমি তা দেখেছি। এখানে হযরত জিবরাঈল (আ.)- কে বুঝানো হয়েছে। তাঁকে দেখার ঘটনা সম্পর্কে এক রেওয়ায়েত এই যে, যেদিন হযরত মুসা (আ.)-এর মুজেযায় ভূমধ্য সাগরে শুষ্ক রাস্তা হয়ে যায়, বনী ইসরাঈল এই রাস্তা দিয়ে সমুদ্ব পার হয়ে যান এবং ফেরাউনী সৈন্যবাহিনী সাগরে নিমজ্জিত হয়, সেদিন হযরত জিবরাঈল (আ.) ঘোড়ায় সওয়ার হয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন । দ্বিতীয় রেওয়ায়েত এই যে, সাগর পাড়ি দেওয়ার পর হযরত মূসা (আ.)-কে তুর পর্বতে গমনের আদেশ শুনানোর জন্য হযরত জিবরাঈল (আ.) ঘোড়ায় সওয়ার হয়ে এসেছিলেন । সামেরী তাকে দেখেছিল, অন্যেরা দেখেনি । হযরত ইবনে আব্বাস (রা.)-এর এক রেওয়ায়েত অনুযায়ী এর কারণ এই যে, সামেরী স্বয়ং হযরত জিবরাঈল (আ.)-এর হাতে লালিত-পালিত হয়েছিল। তার জননী তাকে গর্তে নিক্ষেপ করলে হযরত জিবরাঈল (আ.) প্রত্যহ তাকে খাদ্য পৌছানোর জন্য আগমন করতেন। ফলে সে হযরত জিবরাঈল (আ.)-এর পরিচিত ও ঘনিষ্ঠ ছিল। অন্যদের সাথে পরিচিত ছিল না। -[বয়ানুল কুরআন| ০ পা তিতা 454॥ ১ ০2558 ০১৪8 : রাসূল বলে এখানে আল্লাহ তা'আলার প্রেরিত হযরত জিবরাঈল (আ.)-কে বুঝানো হয়েছে। সামেরীর মনে শয়তান একথা জাথত করে দেয় যে, হযরত জিবরাঈল (আ.)-এর ঘোড়ার পা যেখানে পড়ে, সেখানকার মাটিতে জীবনের বিশেষ প্রভাব থাকবে । তুমি এই মাটি তুলে নাও। সে পদচিহ্ছের মাটি তুলে নেয়। হযরত ইবনে আব্বাস (রা.)-এর রেওয়ায়েতে একথা বর্ণিত হয়েছে- ধু ৫৫ ৫15275৬5৮12 6520 বুলি ০১ ৩5 এ ৫৬ অর্থাৎ সামেরীর মনে আপনা আপনি জাগল যে, পদচিহ্ের মাটি যে বস্তুর উপর নিক্ষেপ করে বলা হবে যে, অমুক বস্তু হয়ে যা, তা তাই হয়ে যাবে । কেউ কেউ বলেন, সামেরী ঘোড়ার পদচিহ্কে এই প্রভাব প্রত্যক্ষ করেছিল যে, যেখানেই এর পা পড়ে, সেখানেই অনতিবিলম্বে সবুজ বনানী সৃষ্টি হয়ে যায়। এ থেকেই সে বুঝে নেয় যে, এই মাটিতে জীবনের প্রভাব রয়েছে। _কামালাইন! তাফসীরে রূহুল মা'আনীতে এ তাফসীরকেই সাহাবী, তাবেয়ী এবং বিশিষ্ট ও নির্ভরযোগ্য তাফসীরবিদদের থেকে বর্ণিত রেওয়ায়েত বলা হয়েছে। অতঃপর এর বিরুদ্ধে আজকালকার বাহ্যদর্শীদের পক্ষ থেকে যেসব আপত্তি উত্থাপন করা হয়েছে, সেগুলো খণ্ডন করা হয়েছে। ১(2।4:5 21154 -বয়ানুল কুরআন] এরপর বনী ইসরাঈলের স্তুপীকৃত অলঙ্কারাদি দ্বার ঘখন সে একটি গো-বৎসের অবয়ব তৈরি করল, তখন নিজ বিশ্বাস অনুযায়ী এই মাটি গো-বৎসের ভিতরে নিক্ষেপ করল। আল্লাহ তা'আলার কুদরতে তাতে জীবনের চিহ ফুটে উঠল এবং গো-বৎসটি 'হান্বা' রব করতে লাগল । হাদীসে ফুতৃনে বলা হয়েছে যে, সামেরী হযরত হারূন (আ.)-কে বলেছিল, আমি মুঠির ভিতরের বস্তু নিক্ষেপ করব। কিন্তু শর্ত এই যে, আপনি আমার মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার দোয়া করবেন। হযরত হারূন (আ.) তার কপটতা ও গো-বৎস পূজার বিষয়ে অবগত ছিলেন না, তাই দোয়া করলেন। সে পদচিহ্বের মাটি তাতে নিক্ষেপ করল। তখন হযরত হারূন (আ.)-এর দোয়ার বরকতে তাতে জীবনের চিহ্ৃ দেখা দিল । এক রেওয়ায়েতের বরাত দিয়ে পূর্বেই বলা হয়েছে যে, . পারস্য অথবা ভারতবর্ষের অধিবাসী এই সামেরী গো-পৃজারী সম্প্রদায়ের লোক ছিল। মিশরে পৌছে সে হযরত মূসা (আ.)-এর প্রতি বিশ্বাস স্থাপন করে, অতঃপর ধর্মত্যাগী হয়ে যায় অথবা পূর্বেই কপটতা করে বিশ্বাস স্থাপন করে, এরপর তার কপটতা প্রকাশ হয়ে পড়ে । এই বিশ্বাস প্রকাশের বদৌলতে সে বনী ইসরাঈলের সাথে সাগর পার হয়ে যায়।

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।