তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

২৫৬ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ ও [ষষ্ঠদশ পারা] হযরত হারূন (আ.) সমমনা বার হাজার সঙ্গী নিয়ে তাদের থেকে পৃথক হয়ে গেলেন। কিন্তু বসবাসের স্থান ইত্যাদি ক্ষেত্রেও তাদের সাথে সহ-অবস্থান অব্যাহত রইল। হযরত মূসা (আ.) ফিরে এসে প্রথমে বনী ইসরাঈলকে যা যা বললেন, তা পূর্ববর্তী আয়াতসমূহে ব্যক্ত করা হয়েছে। এরপর তার খলীফা হযরত হারূন (আ.)-কে সম্বোধন করে তার প্রতি তীব্র ক্রোধ ও অসত্তুষ্টি প্রকাশ করলেন । তীর শ্াশ্রু ও মাথার কেশ ধরে টান দিলেন এবং বললেন, তুমি যখন দেখলে যে, বনী ইসরাঈল প্রকাশ্যে গুমরাহী অর্থাৎ শিরক ও কুফরে লিপ্ত হয়ে পড়েছে, ভরা রর ররর নি জা়ারিল যা রলে 2৩৮০৫ ৬ ০৮:31 ডিও, ৫250 বিন: এখানে অনুসরণের এক অর্থ হযরত মূসা (আ.)-এর কাছে কিনি 8775 তারা যখন পৎত্রষ্ট হয়ে গেল, তখন তুমি তাদের মোকাবিলা করলে না কেন? কেননা আমার উপস্থিতিতে এরূপ হলে আমি নিশ্চিতই তাদের বিরুদ্ধে জিহাদ ও যুদ্ধ করতাম । তোমারও এরূপ করা উচিত ছিল। উভয় অর্থের দিক দিয়ে হযরত হারূন (আ.)-এর বিরুদ্ধে হযরত মুসা (আ.)-এর অভিযোগ ছিল এই যে, এহেন পথভ্রষ্টতায় হয় তো তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ও জিহাদ করতে, না হয় তাদের থেকে পৃথক হয়ে আমার কাছে চলে আসতে । তাদের সাথে সহ-অবস্থান হযরত মুসা (আ.)-এর মতে ভ্রান্তি ও অন্যায় ছিল। হযরত হান (আ.).এই কঠোর ব্যবহার সত্ত্বেও শিষ্টাচারের প্রতি পুরোপুরি লক্ষ্য রেখে হযরত মূসা (আ.)-কে নরম করার জন্য “হে আমার জননী-তনয়' বলে সম্বোধন করলেন। এতে কঠোর ব্যবহার না করার প্রতি বিশেষ ইঙ্গিত ছিল। অর্থাৎ আমি তো তোমার ভ্রাতা বৈ শক্র নই । তাই আমার ওজর শুনে নাও। অতঃপর হযরত হারূন (আ.) এরূপে ওজর বর্ণনা করলেন, আমি আশঙ্কা করলাম যে, তোমার ফিরে আসার পূর্বে যদি আমি তাদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হই অথবা তাদেরকে ত্যাগ করে বার হাজার সঙ্গী নিয়ে তোমার কাছে চলে যাই, ত তবে বনী ইসরাঈলের মধ্যে বিভেদ দেখা দেবে । তুমি রওয়ানা হওয়ার সময় ৫4554 ১2 :০ 52:৯1 বলে আমাকে সংস্কারের নির্দেশ দিয়েছিলে। এর পরিপ্রেক্ষিতে আমি তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হতে দেইনি। [কারণ এরূপ সম্ভাবনা ছিল যে, তুমি ফিরে এলে তারা সবাই সত্য উপলব্ধি করবে এবং ঈমান ও তাওহীদে ফিরে আসবে || কুরআন পাকের অন্যত্র হযরত হারূন (আ.)-এর ওজরের মধ্যে একথাও রয়েছে- 43277821১34 .22£7-71 2৮801 অর্থাৎ বনী ইসরাঈল আমাকে শক্তিহীন ও দুর্বল মনে করেছে। কেননা অন্যদের মোকাবিলায় আমার সঙ্গী-সাথী নগণ্য সংখ্যক ছিল। তাই তারা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল । ওজরের সার-সংক্ষেপ এই যে, আমি তাদের পথভ্রষ্টতার সাথী ছিলাম না। যতটুকু উপদেশ দেওয়া আমার সাধ্যে ছিল, আমি তা পূর্ণ করেছি। কিন্তু তারা আমার আদেশ অমান্য করে আমাকে হত্যা করতে উদ্যত হয়। এমতাবস্থায় যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতাম অথবা তাদেরকে পরিত্যাগ করে তোমার কাছে চলে যেতাম, তবে মাত্র বার হাজার বনী ইসরাঈলই আমার সাথে থাকত । অবশিষ্টরা তখন যুদ্ধে প্রবৃত্ত হতো এবং পারস্পরিক সংঘর্ষ তুঙ্গে উঠত। এই অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানোর জন্য তোমার ফিরে আসা পর্যন্ত আমি কিছুটা নম্রতা অবলম্বন করেছি। এই ওজর শুনে হযরত মূসা (আ.) হযরত হারূন (আ.)-কে ছেড়ে দিলেন এবং এ অনর্থের আসল উদ্াতা সামেরীর খবর নিলেন। কুরআনের কোথাও একথা বলা হয়নি যে, হযরত মূসা (আ.) হযরত হান (আ.)-এর মতামতকে বিশুদ্ধ মেনে নেন অথবা নিছক ইজতিহাদী ভুল মনে করে ছেড়ে দেন। পয়গান্বরছয়ের মধ্যে মতানৈক্য এবং উভয় পক্ষে যথার্থতার দিক : এ ঘটনায় হযরত মূসা (আ.)-এর মতো ইজতিহাদের দৃষ্টিভঙ্গিতে এই ছিল যে, উদ্ভূত পরিস্থিতিতে হযরত হারূন (আ.) ও তার সঙ্গীদের মুশরিক কওমের সাথে সহ অবস্থান উচিত ছিল না। তাদেরকে ছেড়ে হযরত মূসা (আ.)-এর কাছে চলে আসা সঙ্গত ছিল। এতে তাদের কর্মের প্রতি পরিপূর্ণ অসনুষ্টি প্রকাশ পেয়ে যেত। অপরপক্ষে হযরত হারূন (আ.)-এর মতো ইজতিহাদের দৃষ্টিকোণ অনুসারে ছিল এই যে, ত্যাগ করে চলে গেলে চিরকালের জন্য বনী ইসরাঈল দ্বিখপ্তিত হয়ে যাবে এবং বিভেদ প্রতিষ্ঠা লাভ করবে । তাদের সংশোধনের এই সম্ভাব্য পথ বিদ্যমান ছিল যে, হযরত মূসা (আ.) ফিরে এলে তার প্রভাবে তারা পুনরায় ঈমান ও তাওহীদে ফিরে আসবে । তাই সংশোধন কামনার সীমা

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।