তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খগ [পঞ্চদশ পারা] ২৭ করেছেন । নেককার বাদশাহর নিকট এই ঘটনার বিবরণ পেশ করা হলো এবং বেদারুস নামক বাদশাহকে আহ্বান করলো যে, আপনি স্বয়ং এসে আল্লাহ তা'আলার কুদরতের বিস্ময়কর নিদর্শন দেখুন । আপনার শাসনামলেই আল্লাহ তাআলা মানুষের সম্মুখে হাশরের নমুনা দেখিয়ে দিয়েছেন, যাতে করে মানুষ ঈমানের নূর অর্জন করতে পারে এবং শারীরিকভাবে হাশর হবে একথা বিশ্বাস করে । আর সেই নিদর্শন হলো আল্লাহ পাক কয়েকজন যুবককে সুদীর্ঘ তিনশত বৎসর যাবত নিদ্রিত রেখেছেন। এরপর তাদেরকে সুস্থ অবস্থায় জাগ্রত করেছেন । ঠিক এভাবে কিয়ামতের দিন রূহ এবং দেহকে একত্র করে উঠানো হবে। মূলত আল্লাহ তা'আলা তার কুদরতের এক বিস্ময়কর নমুনা এবং মহিমা প্রকাশ করেছেন, যেন মানুষ এ সত্য উপলব্ধি করে যে কিয়ামতের দিন প্রতিটি মানুষকে সশরীরে হাজির করা হবে । বাদশাহ বেদরুস এই সংবাদ পাওয়া মাত্র অত্যন্ত আনন্দিত হলেন এবং গর্তে প্রবেশ করে এ যুবকদেরকে দেখলেন । আনন্দের অতিশয্যে আল্লাহ তা'আলার মহান দরবারে তিনি সেজদারত হলেন । তারপর আসহাবে কাহাফের সঙ্গে আলিঙ্গন করলেন । আসহাবে কাহাফ জমিনে বসে আল্লাহ পাকের তাসবীহ পাঠ করেছিলেন। বাদশাহ বেদরুসের মোলাকাতের পর তারা বাদশাহকে বললেন, আমরা তোমাকে আল্লাহ তা'আলার সোপর্দ করি। আল্লাহ তা'আলা তোমার এবং তোমার রাজত্র হেফাজত করুন! জিন ও মানুষের ক্ষতি থেকে তোমাকে রক্ষা করুন! আর আল্লাহ তাআলার তরফ থেকে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক । একথা বলে বাদশাহকে তারা বিদায় দিলেন এবং নিজেরা শয়নস্থলে গিয়ে শুয়ে পড়লেন। তার কিছুক্ষণ পরই আল্লাহ তা'আলা সেখানেই তাদেরকে ওফাত দান করলেন । বাদশাহ তাদেরকে কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আদেশ দিলেন তাদের প্রত্যেককে ব্বর্ণনির্মিত সিন্দুকে রাখা হোক । রাতে বাদশাহ স্বপ্নে দেখলেন- তারা বলছেন, আমরা স্বর্ণ দিয়ে নয়, মাটি দিয়ে সৃষ্টি হয়েছি; আর মাটির সাথেই মিশে যাব, যেভাবে আমরা ইতিপূর্বে ছিলাম, সেভাবেই আমাদেরকে গর্তের ভিতর মাটিতে রেখে দাও যতক্ষণ না আল্লাহ তাআলা আমাদেরকে পুনরজ্থান করান । বাদশাহ এবং তার সঙ্গীরা যখন গর্ত থেকে বের হয়ে আসলেন, তখন তারা এত ভীত হলেন যে, দ্বিতীয়বার তাতে প্রবেশ করার সাহস আর তাদের হলো না । বাদশাহ গর্তের মুখে একটি মসজিদ নির্মাণ করলেন। তাফসীরে মা'আরিফুল কুরআন : আল্লামা ইদ্্রীস কান্ধলভী (র.), খ. ৪, পৃ. ৩৯০-৩৯৬, মাহহারী খ. ৭, পৃ. ২৩৬-২৩৭, ইবনে কাসীর পারা-১৫ পৃ. ৮৪-৮৬, রূহুল মা'আনী পারা- ১৫, পৃ. ২১৬ - ২১৭, কুরতুবী খ. ১০, পৃ. ৩৫৭] আধুনিক ইতিহাসবিদদের গবেষণা : আধুনিক যুগের কোনো কোনো ইতিহাসবিদ ও আলেম খিস্টান ইতিহাস এবং ইউরোপীয় ইতিহাসের সাহায্যে আসহাবে কাহাফের গুহার স্থান ও কাল নির্ণয়ের জন্য যথেষ্ট আলোচনা ও গবেষণা করেছেন । মাওলানা আবূ কালাম আজাদ আয়লার |আকাবা] নিকটবর্তী বর্তমান শহর পাট্টরাকে প্রাচীন শহর রকীম সাব্যস্ত করেছেন। আরব ইতিহাসবিদরা এর নাম লিখেন- '“বাত্রা' ৷ তিনি বর্তমান ইতিহাস থেকে এর নিকটবর্তী একটি পাহাড়ে গুহার চিহৃও বর্ণনা করেছেন, যার সাথে মসজিদ নির্মাণের লক্ষণাদিও দেখা যায়। এর সমর্থনে তিনি লিখেছেন : বাইবেলের ইশীয় গ্রন্থের অধ্যায় ১৮, আয়াত ২৭ এ যে জায়গাকে 'রকম' অথবা 'রাকেম বলা হয়েছে, একেই বর্তমানে পাট্টা বলা হয়। কিন্তু এ বর্ণনায় সন্দেহ করা হয়েছে যে, ইশীয় গ্রন্থে বনী ইবনে ইয়ামীনের ত্যাজ্য সম্পত্তি সম্পর্কে যে 'রকম' অথবা “রাকেমের' উল্লেখ আছে সেটা জর্দান নদী ও লুত সাগরের পশ্চিমে অবস্থিত ছিল । এখানে পান্টা শহর অবস্থিত হওয়ার কোনো সম্ভাবনা নেই । এজন্য বর্তমান যুগের প্রত্ুতাত্তিক পঞ্ডিতেরা এ বর্ণনা মেনে নিতে ঘোর আপত্তি করেছেন যে, পাট্রা ও রাকেম একই শহর। -[এনসাইক্লো পেডিয়া বিটানিকা, মুদ্রণ ১৯৪৬ সপ্তদশ খণ্ড, পৃ. ৬৫৮] অধিকাংশ তাফসীরবিদ 'আফসূস' নগরীকে আসহাবে কাহফের স্থান সাব্যস্ত করেছেন। এটি এশিয়া মহাদেশের পশ্চিম উপকূলে অবস্থিত রোমকদের সর্ববৃহৎ নগরী ছিল এর ধ্বংসাবশেষ আজও বর্তমান তুরস্কের ইজমীর [স্মার্ণা] শহর থেকে বিশ-পঁচিশ মাইল দক্ষিণে পাওয়া যায়। হযরত মাওলানা সৈয়দ সুলায়মান নদভী (র.)-ও “আরদুল কুরআন গ্রন্থে পাট্রা শহরের নাম উল্লেখ করে বন্ধনীর ভেতরে রকীম লিখেছেন। কিন্তু এর কোনো প্রমাণ তিনি পেশ করেননি যে, পান্ট্রা শহরের পুরোনো নাম রকীম ছিল । মাওলানা হিফজুর রহমান (র.) “কাসাসুল কুরআন' গ্রন্থে একেই গ্রহণ করেছেন এবং এর প্রমাণস্বরূপ তাওরাতও “সহীফা সুইয়ার' বরাত দিয়ে পাট্রা শহরের নাম রাকেমা বর্ণনা করেছেন। -দায়েরাতুল মাআরিফ, আরব থেকে গৃহীত]
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।