তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাফপীরে জালালাইন : আরবি-বাংলা, চতর্থ খওড [ষণ্ঠদশ পারা] ২৪৯ হয়েছে। 'হাদীসুল ফুতুন' নামে যে বিস্তারিত হাদীস ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, তা থেকে জানা যায় যে, হযরত হারন (আ.) . তাদেরকে এগুলো যে পাপ সে সম্পর্কে হুশিয়ার করে সেগুলোকে একটি গর্তে ফেলে দিতে আদেশ দিয়েছিলেন । কোনো কোনো রেওয়ায়েতে আছে সামেরী তার কুমতলব চরিতার্থ করার জন্য তাদেরকে বলেছিল, এসব অলংকার, অপরের ধন। এগুলো রাখা তোমাদের জন্য বিপদস্বরূপ। তার এই কথা শুনে অলংকারগুলো গর্তে নিক্ষেপ করা হয়। কাফেরদের মাল মুসলমানদের জন্য কখন হালাল? এখানে প্রশ্ন হয় যে, যেসব কাফের মুসলিম রাষ্ট্রে আইন মান্য করে বসবাস করে এবং যেসব কাফেরের সাথে জান ও মালের নিরাপত্তা সম্পর্কিত কোনো চুক্তি হয়, তাদের মাল তো মুসলমানদের জন্য হালাল নয়। কিন্তু যেসব কাফের ইসলামি রাষ্ট্রের জিম্মী নয় এবং যাদের সাথে কোনো চুক্তিও হয়নি, ফিকহবিদদের পরিভাষায় যাদেরকে কাফেরে হরবী বলা হয়। তাদের মাল মুসলমানদের জন্য মূলতই হালাল । এমতাবস্থায় হযরত হারূন (আ.) এই মালকে ,)) তথা পাপ কেন বললেন এবং তাদের কবজা থেকে বের করে গর্তে নিক্ষেপ করার আদেশ কেন দিলেন? এর একটি প্রসিদ্ধ জবাব বিশিষ্ট তাফসীরবিদগণ লিখেছেন যে, কাফের হরবীর মাল যদিও মুসলমানদের জন্য হালাল । কিন্তু তা গনিমতের মালের |যুদ্ধলব্ধ মালের] মতোই বিধান রাখে । ইসলাম পূর্বকালে গনিমতের মাল সম্পর্কে এ আইন ছিল যে, তা কাফেরদের কবজা থেকে বের করে আনা জায়েজ ছিল, কিন্তু মুসলমানদের জন্য তা ব্যবহৃত করা ও ভোগ করা জায়েজ নয়; বরং গনিমতের মাল একত্র করে কোনো টিলা ইত্যাদির উপর রেখে দেওয়া হতো এবং আসমানী আগুন [বস্ত্র ইত্যাদি] এসে তা গ্রাস করে ফেলত । এটাই ছিল তাদের জিহাদ কবুল হওয়ার আলামত । পক্ষান্তরে যে গনিমতের মালকে আসমানি আগুন গ্রাস করতো না, সেই মাল জিহাদ কবুল না হওয়ার লক্ষণরূপে গণ্য হতো । ফলে এরূপ মালকে অশুভ মনে করে কেউই তার কাছে যেত না। রাসূলে কারীম পুত -এর শরিয়তে যেসব বিশেষ সুবিধা ও ছাড় দেওয়া হয়েছে, তন্ধ্যে গনিমতের মাল মুসলমানদের জন্য হালাল করে দেওয়াও অন্যতম । সহীহ মুসলিমের হাদীসে একথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এই নীতি অনুযায়ী কিবতীদের যেসব মাল বনী ইসরাঈলের অধিকারতুক্ত ছিল, সেগুলো গনিমতের মাল সাব্যস্ত করা হলেও তাদের জন্য সেগুলো ভোগ করা বৈধ ছিল না। এ কারণেই এই মালকে 1)১1[পাপরাশি] শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে এবং হযরত হারূন (আ.)-এর আদেশে সেগুলো গর্তে নিক্ষিপ্ত হয়েছে৷ জরুরি জ্বাতব্য £ কিন্তু ফিকহের দৃষ্টিভঙ্গিতে ইমাম মুহাম্মদ (র.)-এর প্রণীত সিয়ার ও তার টীকা সুরখসী গ্রন্থে এ ব্যাপারে যে পুড্খানিপুড্খ আলোচনা করা হয়েছে, তা অত্যন্ত গুরুতৃপূর্ণ ও অধিক সত্যাশ্রয়ী। তা এই যে, কাফের হরবীর মালও সর্বাবস্থায় গনিমতের মাল হয় না; বরং যথারীতি জিহাদ ও যুদ্ধের মাধ্যমে তরবারির জোরে এই মাল অর্জন করা শর্ত। এ কারণেই সুরখসী গ্রন্থে 34/45/2145 অর্থাৎ ুদ্ধের মাধ্যমে অধিকারভুকত করাকে শর্ত সাব্যস্ত করা হয়েছে। কাফের হরবীর যে মাল যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় না, তা গনিমতের মাল নয়; বরং একে 1, $ ৩ অর্থাৎ অনায়াসালন্ধ মাল বলা হয়। এরূপ মাল হালাল হওয়ার জন্য কাফেরদের সম্মতি ও অনুমতি শর্ত। যেমন কোনো ইসলামি রাষ্ট্র কাফেরদের উপর ধার্য করে দেয় এবং তারা তা দিতে সম্মত হয়৷ এরূপ ক্ষেত্রে যদিও কোনো জিহাদ ও যুদ্ধ নেই; কিন্তু সম্মতি ক্রমে প্রদত্ত এই মালও অনায়াসলন্ধ মালের অন্তর্ভূক্ত হয়ে হালালরূপে গণ্য । এখানে কিবতীদের কাছ থেকে নেওয়া অলংকারপাতি যুদ্ধলন্ধ মাল নয়। কারণ এখানে কোনো জিহাদ ও যুদ্ধ হয়নি। আর এগুলো অনায়াসলব্ধ মালও নয়৷ কারণ এগুলো তাদের কাছ থেকে ধারের কথা বলে গ্রহণ করা হয়েছিল । তারা এগুলো বনী ইসরাঈলের মালিকানায় দিতে সম্মত ছিল না। তাই ইসলামি শরিয়তের আইনেও এই মাল তাদের জন্য হালাল ছিল না। রাসূলুল্লাহ শতঃ যখন মক্কা থেকে মদীনায় হিজরত করতে মনস্থ করেন, তখন আরবের কাফেরদের অনেক আমানত তীর কাছে গচ্ছিত ছিল। কেননা সমগ্র আরব তাকে আমানতদাররূপে বিশ্বাস করতো এবং তীকে “আল-আমীন' [বিশ্বস্ত] বলে সম্বোধন করতো । রাসূলে কারীম এট তাদের আমানত ফেরত দেওয়ার জন্য সমগ্র তৎপরতা প্রদর্শন করেন এবং সবগুলো আমানত হযরত আলী (রা.)-এর হাতে সোপর্দ করে আদেশ দেন যে, প্রত্যেকের আমানত ফেরতদানের কাজ সম্পন্ন করেই তুমি মদীনায় হিজরত করবে। রাসূলুল্লাহ শু এই মালকে গনিমতের মাল হিসেবে হালাল সাব্যস্ত করেননি। এরূপ করলে তা মুসলমানদের মাল হয়ে যেত এবং ফেরতদানের প্রশ্নই উঠত না। 21141

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।