তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

২৪৪ | তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতর্থ খু [ষষ্ঠদশ পারা] আশঙ্কা বিদ্যমান ছিল । তাই হযরত মূসা (আ.)-কে এই দুটি বিষয় সম্পর্কে নিশ্চিন্ত করার উদ্দেশ্যে বলা হলো যে, সমুদ্রে লাঠি মারলেই মাঝখান দিয়ে শুঙ্ক পথ হয়ে যাবে এবং পশ্চাদ্দিক থেকে ফেরাউনের পশ্চাদ্ধাবনের আশঙ্কা থাকবে না । এর বিস্তারিত ঘটনা এ সূরাতেই 'হাদীসুল ফুতুনে' উল্লেখ করা হয়েছে। হযরত মুসা (আ.) সমুদ্রে লাঠি মারতেই তাতে বারোটি সড়ক নির্মিত হয়ে গেল। প্রত্যেক সড়কের উভয় পার্থ পানির স্তুপ জমাট বরফের ন্যায় পাহাড়সম দণ্ডায়মান হয়ে গেল এবং মাঝখান দিয়ে শুষ্ক পথ দৃষ্টিগোচর হলো । সূরা শুআরায় বলা হয়েছে- ০2৮০0) ১১০৩৫ 2544৫ /৫4 বারটি সড়কের মধ্যবর্তী পানির প্রাচীরকে আল্লাহ তা'আলা এমন করে দিলেন যে, এক সড়ক অতিক্রমকারীরা অন্য সড়ক অতিক্রমকারীদেরকে দেখত এবং কথাবার্তাও বলতো। অন্যান্য গোত্রের কি অবস্থা হয়েছে, প্রত্যেকের থেকে এই দুশ্চিন্তা দূর করার উদ্দেশ্যে এরূপ করা হয়েছিল । _কুরতুবী] মিশর থেকে বের হওয়ার সময় বনী ইসরাঈলের কিছু অবস্থা, তাদের সংখ্যা ও ফেরাউনের সৈন্যবাহিনীর সংখ্যা : তাফসীরে রুহুল মা'আনীতে বর্ণিত হয়েছে যে, হযরত মুসা (আ.) রাত্রির সূচনাভাগে বনী ইসরাঈলকে নিয়ে মিশর থেকে ভূমধ্য সাগরের দিকে রওয়ানা হয়ে যান। বনী ইসরাঈল ইতিপূর্বে মিশরবাসীদের মধ্যে প্রচার করে দিয়েছিল যে, তারা ঈদ উৎসব পালন করার জন্য বাইরে যাবে । এই বাহানায় তারা ঈদের পরে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কিবতীদের কাছ থেকে কিছু অলংকারপত্র ধার করে নেয় । বনী ইসরাঈলের সংখ্যা তখন ছয় লাখ তিন হাজার এবং অন্য রেওয়ায়েতে ছয় লাখ সত্তর হাজার ছিল। এগুলো -ইসরাঈলী রেওয়ায়েত বিধায় অতিরঞ্জিত হতে পারে । তবে কুরআন পাক ও হাদীস থেকে এতটুকু প্রমাণিত আছে যে, তাদের বারোটি গোত্র ছিল এবং প্রত্যেক গোত্রের জনসংখ্যা ছিল বিপুল । এটাও আল্লাহ তাআলার কুদরতের একটি বহিঃপ্রকাশ ছিল যে, হযরত ইউসুফ (আ.)-এর আমলে বনী ইসরাঈল যখন মিশরে আগমন করে, তখন তারা বার ভাই ছিল। এখন বার ভাইয়ের বার গোত্রের এত বিপুলসংখ্যক লোক মিশর থেকে বের হলো যে, তাদের সংখ্যা ছয় লাখেরও অধিক বর্ণনা করা হয়। ফেরাউন তাদের মিসর ত্যাগের সংবাদ অবগত হয়ে সৈন্যবাহিনীকে একত্র করল। তাদের মধ্যে সত্তর হাজার কৃষ্ণ রর্ণের ঘোড়া ছিল এবং অগ্রবর্তী বাহিনীতে সাত লাখ সওয়ার ছিল । পশ্চান্দিক থেকে সৈন্যদের এই সয়লাব এবং সামনে ভূমধ্য সাগর দেখে বনী ইসরাঈল ঘাবড়ে গেল এবং হযরত মূসা (আ.)-কে বলল ৫৫:27 (৫ অর্থাৎ আমরা তো ধরা পড়ে গেলাম । হযরত মূসা (আ.) সান্তনা দিয়ে বললেন, 1১4৮ 4/%-৫ ৫! অর্থাৎ আমার সাথে আমার পালনকর্তা আছেন। তিনি আমাকে পথ দেখাবেন । এরপর তিনি আল্লাহ তা'আলার নির্দেশে সমুদ্রে লাঠি মারলেন এবং তাতে বারটি গোত্র এসব সড়ক দিয়ে সমুদ্র পার হয়ে গেল। ফেরাউন ও তার সৈন্যবাহিনী সেখানে পৌছে এই বিস্ময়কর দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল যে, সমুদ্বের বুকে এই রাস্তা কিভাবে তৈরি হয়ে গেল। কিন্তু ফেরাউন সগর্বে সৈন্যদেরকে বলল, এগুলো সব আমার প্রতাপের লীলা । এর কারণে সমুদ্রের প্রবাহ স্তব্ধ হয়ে রাস্তা তৈরি হয়ে গেছে। একথা বলে তৎক্ষণাৎ সে সামনে অথসর হয়ে নিজের ঘোড়া সমুদ্রের পথে চালিয়ে দিল এবং গোটা সৈন্যবাহিনীকে তার পশ্চাতে আসার নির্দেশ দিল। যখন ফেরাউন তার সৈন্যবাহিনীসহ সামুদ্রিক পথের মধ্যখানে এসে গেল এবং একটি লোকও তীরে রইল না, তখন আল্লাহ তা'আলা সমুদ্রকে প্রবাহিত হওয়ার আদেশ দিলেন এবং সমুদ্রের সকল অংশ পরস্পর মিলিত হয়ে গেল। 243 ০6145 74:৮5 বচারাসার হা রানা পা পাতা 6৩6০৩ ০9১১ ০৫ ৫4753253458 : অর্থাৎ ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়া এবং সমুদ্ব পার হওয়ার পর আল্লাহ তা*আলা হযরত মূসা (আ.)-কে এবং তীর মধ্যস্থতায় বনী ইসরাঈলকে প্রতিশ্রুতি দিলেন যে, ত তারা তুর পর্বতের দক্ষিণ পার্থ চলে আসুক, যাতে হযরত মুসা (আ.)-কে তাওরাত প্রদান করা যায় এবং বনী ইসরাঈল স্বয়ং তার বাক্যালাপের গৌরব প্রত্যক্ষ করে। ₹০৫০৮০5 ১1 6-271%2:55-614 4488 : এটা তখনকার ঘটনা, যখন বনী ইসরাঈল সমুদ্র পার হওয়ার পর সামনে অগ্ষসর হয় এবং তাদেরকে একটি পবিত্র শহরে প্রবেশ করার আদেশ দেওয়া হয়৷ তারা আদেশ অমান্য করে । তখন

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।