২৬ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খও্ড [পঞ্চদশ পারা] দাকয়ানুসের যুগের যুদ্রা দোকানদারকে দিলেন এবং বললেন, এর বিনিময়ে খাদাদ্রব্য দাও । দোকানদার এ মুদ্রা দেখে বিশ্মিত হলো এবং অন্য দোকানদারকে দেখিয়ে বলল, এটি তো দাকয়ানুসের যুগের মুদ্বা! পরে দোকানদার বললো, মনে হয় এ লোক মাটির নিচে রক্ষিত মুদ্রা পেয়েছে এবং নিজের রহস্য সে প্রকাশ করতে চায় না। তখন লোকেরা তাকে বলল, তুমি সত্য সত্য বল এই মুদ্রা কোথায় পেয়েছো? হয়তো তুমি মাটির নিচের সম্পদ পেয়ে গেছ। তামলীখা এসব কথা শ্রবণ করে অত্যন্ত ভীত হলেন। তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে কম্পন সৃষ্টি হলো । তিনি ধারণা করলেন, হয়তো এরা আমার পরিচয় পেয়ে গেছে এবং সকলে মিলে আমাকে পাকড়াও করে দাকয়ানুসের নিকট নিয়ে যাবে। এরপর শহরে একথা প্রচার হতে লাগল ৷ সকলের মুখে একই কথা যে, এ লোকটি মাটির নিচে রক্ষিত সম্পদ পেয়েছে । এ কারণে শহরের অনেক লোক তার চারিপার্থে একত্র হলো এবং বলতে লাগল, এই ব্যক্তি অবশ্যই এ শহরের অধিবাসী নয়। কিন্তু তামলীখার মনে এই দৃঢ় বিশ্বাস ছিল যে তার পিতা ও তার ভাই এই শহরের অধিবাসী । তারা সংবাদ পেলে অবশ্যই আমাকে মুক্ত করবে । কিন্তু অনেক সময় অতিবাহিত হলো তারা আসলো না। তখন শহরবাসী তামলীখাকে শহরের দুজন কর্মকর্তার নিকট হাজির করলো । তারা দুজন অত্যন্ত নেককার লোক ছিলেন৷ তাদের একজনের নাম ছিল আরইউস, আর একজনের নাম ছিল তানতিউস । তারা অনেক জিজ্ঞাসাবাদ করার পর এই সিদ্ধান্ত করলো যে, এই ব্যক্তিকে বাদশাহর নিকট হাজির করতে হবে । তামলীখা তখন ধারণা করলেন যে, হয়তো তাকে জালেম দাকয়ানুসের নিকট হাজির করা হবে, তাই তিনি ক্রন্দন করতে লাগলেন । কিন্তু যখন তিনি জানতে পারলেন যে, জালেম দাকয়ানুসের মৃত্যু হয়েছে বনুপূর্বে, তখন তার ভয়-ভীতি দূর হলো এবং ক্রন্দন বন্ধ হলো । এ সময় তিনি তার পরিচয় দিয়ে বললেন, আমরা কয়েকজন যুবক দাকয়ানুসের ভয়ে আত্মগোপন করেছিলাম এবং সেখানে ঘুমিয়ে পড়েছিলাম, আজ আমি সকলের জন্য খাবার নিতে এসেছি, আমি জমিনের গুপ্তধন পাইনি । এই মুদ্বা আমাকে আমার পিতা দিয়েছিলেন । এই মুদ্রাতে এই শহর অন্কিত রয়েছে, এই শহরেই এগুলো তৈরি হয়েছে । অতঃপর তিনি নিজের সাথীদের নাম প্রকাশ করলেন এবং বললেন, যদি আমার কথায় আপনাদের কোনো সন্দেহ থাকে তবে আপনারা আমার সঙ্গে চলুন, এ গর্ত খুব দূরেও নয় । তখন তারা সকলেই আসহাবে কাহাফকে স্বচক্ষে দেখার জন্য রওয়ানা হলো। এদিকে তামলীখার সাথীগণ গর্তে অত্যন্ত ব্যাকুল হলেন। কেননা, খাবার আনয়নে তামলীখার অনেক বিলম্ব হয়েছে । খোদা না করুন, যদি সে ধরা পড়ে যায়, তখন কি হবে? তাই তারা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি শুরু করলেন এবং নামাজ পড়তে লাগলেন । নামাজের পর একে অন্যকে অসিয়ত করলেন ঠিক সেই সময় আরইউস ও তার সাথীরা গর্তের সম্মুখে হাজির হলেন। তামলীথা তাদের পূর্বে গর্তে প্রবেশ করলেন এবং সকল অবস্থা বর্ণনা করলেন । তখন তারা জানতে পারলেন যে, তারা তিনশত নয় বৎসর নিদ্রিত ছিলেন। আর তাদেরকে শুধু এজন্য জাগ্রত করা হয়েছে যেন তারা মানুষের জন্য কিয়ামতের একটি নিদর্শন হিসেবে হাজির হয় এবং হাশরের ময়দানে যে প্রত্যেকটি মানুষকে সশরীরে হাজির হতে হবে- এ কথার প্রকৃষ্ট প্রমাণ হিসেবে তারা লোকালয়ে উপস্থিত হয় । এ সুদীর্ঘ সময় নিদ্রিত থাকার পর জাগ্রত হয়ে লোকালয়ে উপস্থিত হলে লোকেরা কিয়ামত এবং হাশর সম্পর্কে নিঃসন্দেহে ঈমান আনবে। | যাহোক তামলীখা প্রথমে গর্তে প্রবেশ করে এবং তারপর আরইউস গর্তে প্রবেশ করে । সে সেখানে একটি তামার সিন্দুক দেখতে পেল, যার উপর রূপালী সীলমোহর লাগানো রয়েছে। গর্তের দ্বারে দণ্ডায়মান হয়ে আরউইস সে দেশের তদানীন্তন গণ্যমান্য লোকদের ডাকলো এবং সকলের সম্মুখে এ সিন্দুকটি খোলার আদেশ দিল। তা থেকে দুটি ফলক বের করা হলো। সীসার ফলকে এ যুবকদের নাম, পরিচয় এবং তাদের অন্তর্ধানের কথা লিপিবদ্ধ ছিল । আসহাবে কাহাফের নাম, মেকসালমীনা, মেখ শালমীনা, তামলীখা, মরতুনাস, কাশতুনাস, বেরুনাস তাইমুনাস, লাত বুয়াস, কাবুস, আর কুকুরটির নাম কেতমীর। এই যুবকগণ জালিম রাজা দাকয়ানুসের ভয়ে নিজেদের ঈমান রক্ষার লক্ষ্যে পলায়ন করে এই গর্তে আত্মগোপন করেছে। যখন জালেম দাকয়ানুস তাদের আত্মগোপনের খবর পায় তখন সেই এই গর্তের মুখ বন্ধ করে দেয় । আমরা তাদের অবস্থা লিপিবদ্ধ করে দিলাম, যাতে করে পরবর্তী কালের লোকেরা তাদের সত্যিকারের পরিচয় পায় । এই সীসার ফলকটি পাঠ করার পর তামলীখা বললেন, আমিই তামলীখা এবং এরা আমার সাথী । আরইউস ফলকের লেখা পাঠ করে প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হয়ে বিস্মিত হলেন যে, সুদীর্ঘ তিনশত বৎসর কাল নিদ্রিত থাকার পর আল্লাহ তাআলা তাদেরকে জাত করেছেন । এজন্য আল্লাহ পাকের দরবারে হামদ ও ছানা পেশ করলেন যে, তিনি কিয়ামতের দিন সকলকে জীবিত করার নমুনা উপস্থাপিত
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।