তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

২৩৮ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খও [ষষ্ঠদশ পারা] ০1 ৬৮০৭ 2৬৯ ০৪5 4,4058 : অর্থাৎ তুমি আমাদেরকে শাস্তি দিলেও তা এই ক্ষণস্থায়ী পার্থিব জীবন পর্যন্তই হবে। মৃত্যুর পর আমাদের উপর তোমার কোনো অধিকার থাকবে না। আল্লাহ তাআলার অবস্থা এর বিপরীত । আমরা মৃত্যুর পূর্বেও তার অধিকারে আছি এবং মৃত্যুর পরেও থাকব । কাজেই তার শাস্তির চিন্তা অগ্রগণ্য । ৫:০৩ ৬৩ পার্টি ৪259০ ১১। ১৮৪০ পির 0 ৩৪: জাদুকররা এখন ফেরাউনের বিরুদ্ধে এই অভিযোগ করল যে, আমাদেরকে জাদু করতে তুমিই বাধ্য করেছ। নতুবা আমরা এই অনর্থক কাজের কাছে যেতাম না। এখন আমরা বিশ্বাস স্থাপন করে আল্লাহ তা'আলার কাছে এই পাপকাজেরও ক্ষমা প্রার্থনা করছি। এখানে প্রশ্ন হয় যে, জাদুকররা স্বেচ্ছায় মোকাবিলা করতে এসেছিল এবং এই মোকাবিলার জন্য দর কষাকষিও ফেরাউনের সাথে করেছিল অর্থাৎ বিজয়ী হলে তারা কি পুরস্কার পাবে । এমতাবস্থায় ফেরাউনের বিরুদ্ধে জাদু করতে বাধ্য করার অভিযোগ করা কিরূপে শুদ্ধ হবে? এর এক কারণ এরূপ হতে পারে যে, জাদুকররা প্রথমে শাহী পুরঙ্কার ও সম্মানের লোভে মোকাবিলা করতে প্রস্তুত ছিল। পরে তারা অনুভব করতে সক্ষম হয় যে, তারা মুজেযার মোকাবিলা করতে পারবে না। তখন ফেরাউন তাদেরকে মোকাবিলা করতে বাধ্য করে। দ্বিতীয় কারণ এরূপও বর্ণনা করা হয় যে, ফেরাউন তার রাজ্যে জাদুশিক্ষা বাধ্যতামূলক করে রেখেছিল । ফলে প্রত্যেক ব্যক্তিই জাদু শিক্ষা করতে বাধ্য ছিল। -[রূহুল মা'আনী] ফেরাউন পত্রী আছিয়ার শুভ পরিণতি : তাফসীরে কুরতুবীতে বলা হয়েছে, সত্য ও মিথ্যার এই সংঘর্ষের সময় ফেরাউনের স্ত্রী আছিয়া প্রতিযোগিতার শুভ ফলাফলের জন্য সদা উপণ্বীব ছিলেন । যখন তাকে হযরত মুসা ও হারূন (আ.)-এর বিজয়ের সংবাদ শুনানো হলো, তখন তিনি কালবিলম্ব না করে ঘোষণা করলেন, আমিও মুসা ও হারূনের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম । নিজ পত্রীর সংবাদ শুনে ফেরাউন আদেশ দিল, একটি বৃহৎ প্রস্তরখণ্ড উঠিয়ে তার মাথার উপর ছেড়ে দাও। আছিয়া নিজের এই পরিণতি দেখে আকাশের দিকে মুখ তুলে আল্লাহ তা“আলার কাছে ফরিয়াদ করলেন । আল্লাহ তা'আলা পাথর তার মাথায় পড়ার আগেই তার প্রাণ কবজ করে নিলেন। এরপর তার মৃতদেহের উপর পাথর পতিত হলো । কত 62 ৯০৩ ৬৩ 2 পাপা পা ফেরাউনী জাদুকরদের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন : ৫554, 24656 55 4থেকে ০: ১০95 49) এসব বাক্যও প্রকৃত সত্য, যা খাটি ইসলামি বিশ্বাস ও পরজগতের সাথে সম্পর্কযুক্ত। এগুলো এ জাদুকরদের মুখ দিয়ে ব্যক্ত হচ্ছে, যারা এইমাত্র মুসলমান হয়েছে এবং তারা ইসলামি বিশ্বাস ও কর্মের কোনো শিক্ষাও পায়নি । এসব হযরত মৃসা (আ.)-এর সংসর্পের বরকত এবং তাদের আন্তরিকতার প্রভাবেই আল্লাহ তা'আলা তাদের সামনে ধর্মের নিগৃঢ় তত্তের দ্বার মুহূর্তের মধ্যেই উন্মোচিত করে দেন। ফলে তারা প্রাণনাশের প্রতিও ভ্রক্ষেপ করেনি এবং কঠোরতর শাস্তি ও বিপদের ভয়ও তাদেরকে টলাতে পারেনি । তারা যেন বিশ্বাস স্থাপনের সাথে সাথে বিলায়েতের [ওলীত্র] এ স্তরে উন্নীত হয়ে গেছে, যে স্তরে পা) গা চে 8 0 উন্নীত হওয়া অন্যদের পক্ষে আজীবন চেষ্টা ও সাধনার পরও কঠিন হয়ে থাকে । ০১9) ৮--514401 09 হযরত আবুদল্লাহ ইবনে আব্বাস ও উবায়দ ইবনে উমায়ের (রো.) বলেন, আল্লাহ তাআলার কুদরতের লীলা দেখ, তারা দিনের প্রারন্তে কাফের জাদুকর ছিল এবং দিবাশেষে আল্লাহ তাআলার ওলী হিসেবে শহীদ হয়ে গেলেন । -ইবনে কাছীর]

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।