২৪ তাফগীরে জালালাইন : আববি-বাংলা, চতর্থ খণ্ড [পঞ্চদশ পারা] উপর বলে দিল, তোমার যা ইচ্ছা কর, আমরা এক আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করেছি। যিনি আসমান জমিনের মালিক, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, যুবকদের একথা শ্রবণ করে সকলেই বিস্মিত হলো! সে তাদের পরিধেয় মূল্যবান বন্ত্র এবং স্বর্ণরৌপ্যের যে অলংকার তাদের সাথে ছিল তা খুলে নিল এবং বললো, তোমাদের জন্যে যে শাস্তি অপেক্ষা করছে তা অবশ্যই তোমাদেরকে ভোগ করতে হবে । কিন্তু তোমরা বিষয়টি আরো ভেবে চিন্তে দেখ, তাই তোমাদেরকে আরো কিছু দিনের জন্যে অবকাশ দেওয়া হলো । নওজোয়ানরা তখন পরস্পর পরামর্শ করল যে, কঠিন পরীক্ষা সম্মুখে রয়েছে, রাজার নিষ্ঠুর অত্যাচারের সম্মুখে আমরা টিকতে পারবো কিনা, তা জানি না। তাই আপাতত কোনো পর্বতের গুহায় আত্মগোপন করা সমীচীন মনে করি। এ সিদ্ধান্ত গ্রহণের পর তারা আল্লাহ পাকের দরবারে এই বলে দোয়া করলো, হে আল্লাহ! তোমার বিশেষ রহমতে আমাদেরকে রক্ষা কর এবং আমাদের কাজকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার তাওফীক দান কর। তখন তারা প্রত্যেকে নিজ নিজ বাড়ি থেকে অনেক সম্পদ নিয়ে নিল। তন্মধ্যে কিছুটা আল্লাহর রাহে খয়রাত করলো এবং অবশিষ্ট সম্পদ সঙ্গে নিয়ে গর্তের দিকে রওয়ানা হলো। পথে একজন কৃষক এবং তার কুকুরটিও সাথে সাথে চলতে লাগলো । অনেক চেষ্টা করার পরও তাদেরকে বিদায় করা সম্ভব হলো না। আল্লাহ তাআলা সেই কুকুরটিকেও বাকশক্তি দান করলেন। সে বলল, তোমরা আমাকে ভয় করো না, আমি আল্লাহর বন্ধদেরকে আপন জানি, আমি তোমাদের নিরাপত্তা এবং প্রহরার দায়িত্ব পালন করবো । যখন তারা পাহাড়ের নিকটবর্তী হলো, তখন কৃষক লোকটি বলল, আমি এ পাহাড়ের একটি গর্ত সম্পর্কে অবগত, সেখানে আমরা আশ্রয় নিতে পারি। তখন তারা একমত হয়ে পাহাড়ের গর্তের দিক রওয়ানা হলো । গর্তে পৌছে তারা নামাজ, তাসবীহ, তাহলীলে মশগুল হলো এবং তাদের মধ্যে তালমীখা নামক ব্যক্তির নিকট সকলে নিজ নিজ টাকা-পয়সা জমা দিল'। সে রাত্রিকালে গোপনে নিজের বেশ পরিবর্তন করে শহরে গমন করতো এবং তাদের জন্যে খাবার নিয়ে আসতো । শহরের খবরও সে তাদেরকে সরবরাহ করতো । দাকয়ানুস সফর থেকে প্রত্যাবর্তন করে এ সাতজন যুবকের অনুসন্ধানের আদেশ দিল । তালমীখা যখন জানতে পারলো যে সরকারের তরফ থেকে তাদের খোঁজ করা হচ্ছে এবং তাদের আত্মীয় স্বজনকে বাধ্য করা হচ্ছে তাদের ঠিকানা বলার জন্যে তখন সে সামান্য খাবার সংগ্রহ করে ক্রন্দনরত অবস্থায় সাথীদের নিকট আসলো এবং অবস্থা বর্ণনা করলো যে সেই নিষ্ঠুর জালেম পুনরায় শহরে এসেছে এবং আমাদের খোজ করছে। এ খবর শ্রবণ করে সকলে সেজদারত হলো এবং আল্লাহ তাআলার নিকট ক্রন্দনরত হয়ে দোয়া করলো, হে আল্লাহ! আমাদেরকে এই জালেম থেকে রক্ষা কর! তাদের সকলের চক্ষু থেকে অশ্রু ঝরেছিল। তারা দোয়া শেষ করে পরস্পর আলাপ করছিল এবং একে অন্যকে সান্ত্বনা দিচ্ছিল। তখন আল্লাহ তা'আলা হঠাৎ তাদেরকে নিদ্রিত করে দিলেন এবং কুকুরটি গর্তের মুখে পড়ে রইলো । এদিকে দাকয়ানুস তাদের খোজ করে কোথাও পেল না। শহরের গণ্যমান্য লোকদের সে বলল, এই যুবকদেরকে না পেয়ে আমি অত্যন্ত দুঃখিত, তারা যদি মত পরিবর্তন করতো এবং আমার উপাস্যদের পূজা করতো, তবে আমি তাদের মাফ করে দিতাম । শহরের সর্দাররা বলল, আপনি তো তাদের প্রতি অনেক দয়া করেছেন, তাদেরকে অবকাশ দিয়েছেন; কিন্তু তারা তো নিজেদের মত পরিবর্তন করল না, তারা অবাধ্যই রয়ে গেল। তখন রাজা দাকয়ানুস অত্যন্ত রাগাবিত হলো এবং এ যুবকদের পিতাদের হাজির করার আদেশ জারি করলো । তারা বলল, আমরা অত্যন্ত দুঃখিত যে এই যুবকরা আপনার অবাধ্য হয়েছে এবং কোথাও আত্মগোপন করেছে, যে সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরাতো আপনার অবাধ্য নই, দয়া করে আমাদেরকে হত্যা করবেন না। তখন দাকয়ানুস তাদের পিতাদের ছেড়ে দিল এবং যুবকদের অনুসন্ধানে বের হলো । দাকয়ানুস এই তথ্য সম্পর্কে অবগত হলো যে তারা পাহাড়ের কোনো গর্তে আত্মগোপন করেছে । তাই পরদিন নিজের সৈন্যদল নিয়ে তাদের সন্ধানে বের হলো এবং সেই গর্তের কাছে পৌছে গেল, যেখানে তারা আত্মগোপন করেছিল । কিন্তু সেখানে দাকয়ানুস এবং তার সঙ্গীদের মনে এমন ভয়ের সধ্গর হলো যে, কেউ এ গর্তে প্রবেশ করতে সাহস পেল না। এভাবে আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে নিষ্ঠুর জালেম দাকয়ানুসের হাত থেকে রক্ষা করেছেন। আর এভাবেই আল্লাহ তা“আলা হিজরতের রাতে প্রিয়নবী প্রহ্ঃ ও তার একমাত্র সাথী হযরত আবু বকর (রা.)-কে আবু জেহল ও অন্যান্য মুশরিকদের জুলুম থেকে রক্ষা করেছিলেন। কেননা দুশমনরা গারে সওরের কাছে এসেছিল । এতদসত্্েও তারা প্রিয়নবী এর ও হযরত আবু বকর (রা.)-কে দেখতে পায়নি । যা হোক দাকয়ানুস যখন তাদের সন্ধান পেল না তখন আল্লাহ তা'আলার তরফ থেকে তার অন্তরে এই ইচ্ছা হলো যে, গর্তের মুখ বন্ধ করে দেওয়া হোক, যাতে করে তারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় গর্তের ভিতরই মৃত্যুমুখে পতিত হয় । আর এ গর্তই তাদের কবরে পরিণত হয় ।
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।