তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চত্রর্থ খণ্ড [ষষ্ঠদশ পারা] ২৯৭ রে জর তাহতারে উহাকে তারা ও ররিিভির রনি . যে, কোনো সাংগঠনিক কাজ অথবা আন্দোলন পরিচালনার জন্য সর্বাথে সহকর্মী ও সাহায্যকারীর প্রয়োজনীয়তা অনস্থীকার্য। পছন্দসই সাহায্যকারী পাওয়া গেলে পরবর্তীতে সব কাজ সহজ হয়ে যায়। সহকর্মীদল ভ্রান্ত হলে যাবতীয় উপায় ও উপকরণাদি অকেজো হয়ে পড়ে । আজকালকার রাষ্ট্র ও সরকারসমূহে যেসব দোষক্রটি পরিলক্ষিত হয়, চিন্তা করলে দেখা যাবে যে, এগুলোর আসল কারণ রাষ্ট্রপ্রধানের সহকর্মী মন্ত্রী ও দায়িত্বশীলদের কর্তব্যবিমুখতা দুষ্র্ম ও অযোগ্যতা ছাড়া কিছুই নয়। এ কারণেই রাসূলুল্লাহ গ্র্রঃ বলেন, আল্লাহ তা'আলা যখন কেনো ব্যক্তির হাতে রাষ্ট্রের শাসনক্ষমতা অর্পণ করেন এবং চান যে, সে ভালো কাজ করুক এবং সুচারুরূপে রাষ্ট্র পরিচালনা করুক, তখন তার সাহায্যের জন্য একজন সৎ উজির দান করেন। রাষ্ট্রপ্রধান কোনো জরুরি কাজ ভুল গেলে তিনি তাকে স্মরণ করিয়ে দেন। তিনি যে কাজ করতে চান, উজির তাতে তাকে সাহায্য করেন । -নাসায়ী] এই দোয়ায় হযরত মূসা (আ.) যে উজির প্রার্থনা করেছেন, তার সাথে ৮১৯১ কথাটিও যুক্ত করে দিয়েছেন। অর্থাৎ এই উজির পরিবারের মধ্য থেকে হওয়া উচিত। কেননা পরিবারতুক্ত ব্যক্তির অভ্যাস-আচরণ জানাশোনা এবং তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও মিল মহব্বত থাকে । ফলে কাজে সাহায্য পাওয়া যায়, তবে তার মধ্যে কাজের যোগ্যতা থাকা এবং অপরের চেয়ে উত্তম বিবেচনায় মনোনীত হওয়া শর্ত। নিছক স্বজনগ্রীতির ভিত্তিতে মনোনীত না হওয়া চাই। বর্তমান যুগে সাধারণভাবে সততা ও আন্তরিকতা অনুপস্থিত এবং প্রকৃত কাজের চিন্তা কারো মধ্যে পরিলক্ষিত হয় না। তাই কোনো শাসনকর্তার সাথে তার আত্মীয়স্বজনকে মন্ত্রী অথবা উপমন্ত্রী নিযুক্ত করাকে নিন্দনীয় মনে করা হয়। যেক্ষেত্রে ন্যায়পরায়ণতার পুরোপুরি ভরসা থাকে, সেখানে কোনো সৎকর্মপরায়ণ আত্মীয়কে কোনো উচ্চপদ দান করা দোষের কিছু নয়; বরং গুরুত্ুপূর্ণ বিষয়াদি নিষ্পত্তির জন্য অধিক উত্তম | রাসূলুল্লাহ প্রঃ -এর পর খুলাফায়ে রাশেদীন সাধারণত তারাই হয়েছিলেন, যারা নবী পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্কও রাখতেন। হযরত মূসা আ.) তার দোয়ায় প্রথমে তো অনির্দিষ্টভাবেই বলেছেন যে, উজির আমার পরিবারভুক্ত ব্যক্তি হওয়া চাই। অতঃপর . নির্দিষ্ট করে বলেছেন যে, আমি যাকে উজির করতে চাই, সে আমার ভাই হারূন, যাতে রেসালাতের গুরুত্বপূর্ণ বিষয়াদিতে আমি তার কাছ থেকে শক্তি অর্জন করতে পারি। হযরত হারুন (আ.) হযরত মুসা (আ.) থেকে তিন অথবা চার বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং তিন বছর পূর্বেই ইন্তেকাল করেন। হযরত মূসা (আ.) যখন এই দোয়া করেন, তখন তিনি মিসরে অবস্থান করেছিলেন । আল্লাহ তা“আলা হযরত মূসা (আ.)-এর দোয়ার ফলে তাকেও পয়গান্বর করে দেন। ফেরেশতার মাধ্যমে তিনি মিসরেই এ সংবাদপ্রাপ্ত হন। হযরত মূসা (আ.)-কে যখন মিশরে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করা হয়, তখন হযরত হারূন (আ.)-কে মিশরের বাইরে এসে তীকে অভ্যর্থনা করার জন্য আদেশ দেওয়া হয় । তিনি তাই করেন। [কুরতুবী] পঞ্চম দোয়া : 4৮:০3 4৮ হযরত মূসা (আ.) হযরত হারূন (আ.)-কে নিজের উজির করতে চেয়েছিলেন । ইচ্ছা করলে তিনি নিজেই তা করতে পারতেন। এ অধিকার তীর ছিল। কিন্তু বরকতের জন্য আল্লাহ তা'আলার পক্ষ থেকে মনোনীত করার দোয়া করেছেন। সাথে সাথে তিনি তাকে নবুয়ত ও রিসালাতে শরিক করতে চাইলেন । কোনো নবী ও রাসূলের এরূপ অধিকার নেই । তাই এর জন্য পৃথক দোয়া করেছেন যে, তাকে আমার রিসালাতে অংশীদার করে দিন। পরিশেষে বলেছেন-1:-6-৫4541৮-৮৫ 4০০৩ ০৫ অর্থাৎ হযরত হারূন (আ.) কে উজির ও নবুয়তে অংশীদার করলে এই উপকার হবে যে, আমরা বেশি পরিমাণে আপনার জিকির ও পবিত্রতা বর্ণনা করতে পারব। এখানে প্রশ্ন হতে পারে যে, তাসবীহ ও জিকির মানুষ একাও যত ইচ্ছা করতে পারে । এতে কোন সঙ্গীর কাজের কি প্রয়োজন আছে? কিন্তু চিন্তা করলে জানা যায় যে, তাসবীহ ও জিকিরের উপযুক্ত পরিবেশ এবং আল্লাহভক্ত সঙ্গীদের অনেক প্রভাব রয়েছে। যার সঙ্গী-সহচর আল্লাহভক্ত নয়, সে ততটুকু ইবাদত করতে পারে না, যতটুকু আল্লাহভক্তদের পরিবেশে একজন করতে পারে । এ থেকে বুঝা যায় যে, যে ব্যক্তি আল্লাহ্‌ তা'আলার জিকিরে মশগুল থাকতে চায় তার উপযুক্ত পরিবেশ তালাশ করা উচিত ।

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।