তাফসীরে জালালাইন : আবরবি-বাংলা, চতুর্থ খণ্ড [পঞ্চদশ পারা] ২৩ এবং অত্যন্ত দুর্বল হয়ে গেছে । আমি তাকে চিনতেও পারিনি । সে বলল, আপনার নিকট আমার কিছু হক রয়েছে । এরপর সে তার হকের কথা স্মরণ করিয়ে দিল । তখন আমি তাকে চিনতে পারলাম । পরে আমি তার সমস্ত সম্পদ অর্থাৎ বকরির পাল তাকে দিয়ে দিলাম । হে আল্লাহ! যদি আমি তা শুধু তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করে থাকি তবে আমাদের জন্যে এ বন্ধ দুয়ার খুলে দাও! তখন সঙ্গে সঙ্গে একটু ফাঁক হলো, বাইরের আলো আসতে লাগলো। দ্বিতীয় ব্যক্তি বললেন, আমার কাছে সম্পদ ছিল। দেশে দুর্ভিক্ষ দেখা দিল । মানুষ ক্ষুধার জ্বালায় কষ্ট পেতে লাগলো । একজন অভাবধ্রস্ত স্ত্রীলোক আমার কাছে আসলো এবং সাহায্যপ্রার্থী হলো । আমি বললাম, আমি তোমার বিনিময় দিতে পারি, শুধু সাহায্য করতে প্রস্তুত নই। সে তাতে অস্বীকৃতি জানাল এবং প্রত্যাবর্তন করলো । তিনবারই এমন হলো । অবশেষে এ সম্পর্কে সে তার স্বামীর সাথে পরামর্শ করলো । সে বললো, তোমার দুর্দশা এবং অভুক্ত সন্তান সন্ততির প্রয়োজনের আয়োজনে তুমি রাজী হতে পার। তাই স্ত্রী লোকটি আমার কাছে আসলো । কিন্তু সে অত্যন্ত ভীত সন্ত্রস্ত ছিল এবং তার দেহের প্রতিটি অঙ্গ কম্পমান ছিল । আমি তাকে এর কারণ জিজ্ঞাসা করলে সে বললো, আল্লাহ তাআলার ভয়ে আমি ভীত সন্ত্রস্ত । আমি বললাম, এত কষ্টে থেকেও তুমি আল্লাহ তা'আলাকে ভর কর আর আমি এমন স্বাচ্ছন্দ্যে থেকেও আল্লাহ তা*আলাকে ভয় করি না। তখন আমি অসৎ কাজ থেকে তওবা করলাম এবং এ অবস্থায় তার চাহিদা মোতাবেক সম্পদ দ্বারা সাহায্য করলাম । হে আল্লাহ! যদি আমি তোমার সত্তুষ্টি লাভের উদ্দেশ্যে এ নিঃস্ব স্ত্রীলোকটিকে সাহায্য করে থাকি, তবে আজ তুমি আমাদের এ বিপদ দূর করে দাও এবং এ বন্ধ দুয়ার খুলে দাও! তখন পাথরটি এতখানি সরে গেল যে তারা এক অন্যকে চিনতে পারলো । তৃতীয় ব্যক্তি বলল, আমার পিতামাতা বৃদ্ধ ছিলেন। আমার কাছে কয়েকটি বকরি ছিল,। আমি আমার বৃদ্ধ পিতামাতাকে আহার করিয়ে বকরি নিয়ে জঙ্গলে চলে যেতাম । একদিন বকরিগুলো হারিয়ে যাওয়ার কারণে সেগুলোকে একত্র করতে বিলম্ব হয়ে গেল । অনেক রাতে আমি বাড়ি ফিরলাম এবং দুধের পাত্র হাতে নিয়ে পিতামাতাকে পান করাবার উদ্দেশ্যে অপেক্ষায় দণ্ডায়মান রইলাম ৷ ভোরে যখন তারা জাগ্রত হলেন, তখন আমি তাদেরকে দুধ পান করালাম । হে আল্লাহ! যদি আমি এই কাজটি তোমার সম্তুষ্টি লাভের উদ্দেশ্যে করে থাকি তবে তুমি আমাদের এ বিপদ দূর করে দাও ও বন্ধ দুয়ার খুলে দাও! তখন আল্লাহ তা'আলা দয়া করে পাথরটি সরিয়ে দিলেন এবং আমরা সকলে বেরিয়ে আসলাম। কোনো কোনো তাফসীরকার বলেন, আসহাবে রকীম বাক্যটি এদের উদ্দেশ্যেই ব্যবহৃত হয়েছে। -তাফসীরে মাযহারী, খ, ৭, পৃ. ১৭৩-৭৪, দুরে মানসূর, খ. ৪, পূ. ২৩৪, মা'আরিফুল কুরআনম আল্লামা ইন্ীস কান্ধলতী (র.), খ. ৪, পূ. ৩৮৯] আসহাবে কাহাফের ঘটনা £ মুহাম্মদ ইবনে ইসহাক ও অন্যান্য ইতিহাসবিদগণ লিখেছেন, দাকয়ানৃস নামক এক ব্যক্তি রোমের সম্রাট ছিল। লোকটি ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং বড় জালেম । সে শুধু গৌঁড়া পৌত্তলিক ও মূর্তিপূজক ছিল তাই নয়, বরং সে জনসাধারণকে বল প্রয়োগ করে মূর্তি পূজার জন্যে বাধ্যও করতো । তাই অনেকেই তার ভয়ে অথবা অর্থ-সম্পদের লোভে মূর্তিপূজা করতো । যার সম্পর্কে সে জানতে পারতো যে, সে এক আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করে, সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে হাজির করে বলা হতো, হয় মূর্তিদের সম্মুখে মাথা নত কর, অথবা মৃত্যুর জন্যে তৈরি হও । এভাবে যারা মূর্তিপূজা করতে অস্বীকার করতো তাদেরকে পাথর মেরে হত্যা করা হতো। সমগ্র সাম্রাজ্যে তখন সে তাওহীদপস্থীদের বিরুদ্ধে জুলুম অত্যাচারের স্টাম রোলার চালাচ্ছিল। এ দেশেরই কয়েকজন যুবক যারা রাজ পরিবারের লোক ছিল, তারা এক আল্লাহকে বিশ্বাস করতো, তাওহীদের উপর কায়েম ছিল এবং হযরত ঈসা (আ.)-এর সঠিক অনুসারী ছিল । কোনো কোনো তত্বজ্ঞানী বলেছেন যে, এরা হযরত ঈসা (আ.)-এর পূর্বের লোক ছিল । হযরত ঈসা (আ.)-কে আসমানে তুলে নেওয়ার পর তারা জাগ্তত হয়েছেন । -তাফসীরে রূহুল মা'আনী, খ. ৫, পৃ. ২২১] ইমাম তাবারী (র.) বর্ণনা করেছেন, অধিকাংশ ওলামায়ে কেরামের মতে, তারা হযরত ঈসা (আ.) -এর পরে এসেছেন। আর তাদের ঘটনা ঘটেছে হযরত ঈসা (আ.)-এর পূর্বে । আল্লামা ইবনে কাসীর (র.)-ও লিখেছেন এ ঘটনা হযরত ঈসা (আ.)-এর পূর্বের । যাহোক, কয়েকজন সত্যপন্থি যুবক সুস্পষ্ট ভাষায় ঘোষণা করে যে, আমরা রাজা দাকয়ানুসের জন্যে আল্লাহ তা'আলাকে অসন্তুষ্ট করতে পারি না এবং তাওহীদকে বাদ দিয়ে মূর্তিপূজকদের অন্তর্ভূক্ত হতে পারি না। রাজা দাকয়ানৃস তাদেরকে তার দরবারে হাজির করল এবং বলল, তোমরা যদি মূর্তি পূজা করতে প্রস্তুত না হও এবং আল্লাহর একত্ববাদে বিশ্বাসী থাক তবে আমি তোমাদেরকে হত্যা করবো । কিন্তু তারা তাওহীদের বিশ্বাসে সুদৃঢ় ছিল৷ তাই রাজা দাকয়ানূসের মুখের
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.